Ratha yatra 2024: রথযাত্রায় বিরল যোগ, পুরীতে ২ দিন চলবে উৎসব! উল্টোরথ কবে? রইল তারিখ তিথি
২০২৪ রথযাত্রায় রয়েছে বেশ কিছু বিরল যোগ। এছাড়াও পুরীতে এই রথযাত্রা ঘিরে বিপুল আয়োজন ২ দিন ধরে চলবে। কেন? দেখে নিন তিথি ও তারিখ।
Published on: Jul 7, 2024 4:00 PM IST
1/5

Published on Jul 7, 2024 4:00 PM
রথযাত্রা ২০২৪ বহু বছর পর রয়েছে বিরল তিথি। ১৯৭১ সালের পর এই প্রথমবার একদিন নয়, পর পর দুই দিন চলবে সোজা রথযাত্রা। এছাড়া উল্টোরথ যাত্রা তো রয়েইছে। বিশেষ এক তিথিতে এই উল্টো রথযাত্রা হবে। পুরীর মন্দির থেকে ৭ জুলাই রথ বেরিয়ে ৮ জুলাই পৌঁছবে গুন্ডিচা মন্দিরে। কেন এমন ২ দিন ধরে রথযাত্রা পালিত হবে? দেখে নিন বিরল যোগ ও তিথি। সঙ্গে জেনে নিন ২০২৫ সালের রথযাত্রা কবে?
2/5

Published on Jul 7, 2024 4:00 PM
রথযাত্রা ২ দিন- পঞ্জিকামত অনুসারে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ তিথি এবার ১৫ দিনের বদলে ১৩ দিন হবে। তাই আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি চলবে ২ দিন ধরে। ৭ জুলাই রথযাত্রা শুরু হলেও, রাতে রথ টানা হচ্ছে না এবার পুরীতে। পরের দিন ৮ জুলাই গুন্ডিচা মন্দিরে রথ পৌঁছবে। এর আগে ১৯৭১ সালে এমন হয়েছিল। (download)
3/5

Published on Jul 7, 2024 4:00 PM
উল্টো রথ কবে- ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত বলরামদেব, সুভদ্রাদেবী, জগন্নাথদেব থাকবেন গুন্ডিচা মন্দিরে। এরপর ১৬ জুলাই রয়েছে উল্টো রথ। সেদিন মাসির বাড়ি থেকে নিজগৃহে জগন্নাথদেব, সুভদ্রাদেবী, বলরামদেব ফিরবেন। ফলে উল্টো রথ পালিত হবে ১৬ জুলাই। (Dharmendra Pradhan-X)
4/5

Published on Jul 7, 2024 4:00 PM
বিরল তিথি- আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় পড়ছে একগুচ্ছ বিরল তিথি। এই তিথিতে পড়ছে সর্বার্থ সিদ্ধি যোগ, এছাড়াও পড়ছে শিববাস যোগ। এই দিন রয়েছে হর্ষণ যোগ। এই যোগ, ৮ জুলাই ২ টো ১৩ মিনিটে শেষ হবে। রবিযোগ থাকবে গোটা দিন।
5/5

Published on Jul 7, 2024 4:00 PM
E-Paper

