RCB vs PBKS IPL 2025 Final Live Streaming: খোঁজ মিলবে নতুন চ্যাম্পিয়নের, বিনা পয়সায় কবে-কখন-কোথায় দেখবেন আইপিএল ফাইনাল?
RCB vs PBKS IPL 2025 Final Live Streaming: কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ? কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা?
Published on: Jun 3, 2025 7:12 AM IST
1/6

Published on Jun 3, 2025 7:12 AM
লিগ পর্বের ৭০টি ও প্লে-অফের তিনটি ম্যাচের শেষে শেষমেশ পাওয়া গিয়েছে আইপিএল ২০২৫-এর দুই ফাইনালিস্ট। উল্লেখযোগ্য বিষয় হল, খেতাবি লড়াইয়ে যে দলই বাজিমাত করুক না কেন, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। কেননা এবার ফাইনালে ওঠা দু'দল আরসিবি ও পঞ্জাব কিংসের কেউই আগে কখনও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতেনি। ছবি- এএনআই।
2/6

Published on Jun 3, 2025 7:12 AM
আরসিবি এর আগে ৩ বার আইপিএলের ফাইনালে ওঠে। তবে তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের ফাইনালে পরাজিত হয় বেঙ্গালুরু। অন্যদিকে পঞ্জাব এর আগে একবার মাত্র আইপিএলের ফাইনালে ওঠে। ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে কেকেআরের কাছে পরাজিত হয় তারা। সেই নিরিখে পঞ্জাব দীর্ঘ ১১ বছর পরে ফের আইপিএলের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয়। আরসিবি ফের আইপিএলের ফাইনালে ওঠে ৯ বছর পরে। ছবি- এএনআই।
3/6

Published on Jun 3, 2025 7:12 AM
আপাতত দেখে নেওয়া যাক আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। দু'দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসে কারা এগিয়ে এবং কারা পিছিয়ে, জেনে নেওয়া যাক সেই তথ্যও। ছবি- পিটিআই।
4/6
Published on Jun 3, 2025 7:12 AM
আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন অর্থাৎ মঙ্গলবার। এই ম্যাচটি খেলা হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৭টার সময়। ছবি- রয়টার্স।
5/6

Published on Jun 3, 2025 7:12 AM
আরসিবি বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর খেতাবি লড়াই ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ হিন্দি চ্যানেলে। লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- পিটিআই। (AFP)
6/6

Published on Jun 3, 2025 7:12 AM
E-Paper

