New Rail Project: ৩ ঘণ্টার সফর কমে হবে ৬০ মিনিট! দেশের এই দুই তাবড় শহরকে জুড়ছে রেলের নয়া প্রজেক্ট

রেলের নয়া প্রজেক্টের ফোকাসে এবার কোন দুই শহরের মধ্যে সংযোগ?

Published on: Jul 4, 2025 11:28 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আগে, বেঙ্গালুরু থেকে মাইসুরু যেতে ট্রেনে ৩ ঘণ্টার সফর করতে হত। তবে এবার এই সফর ৬০ মিনিট থেকে ৭০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় লাঘব করে দেবে নয়া ‘ব়্যাপিড রেল ট্রানজিট সিস্টেম’। এই সিস্টেম তৈরি করছে ‘ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন’। স্থানীয়ভাবে এর সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্গালোর কমিউটার রেল কর্পোরেশন লিমিটেড। মূলত, দিল্লির আসন্ন আরআরটিএস মডেলে তৈরি হবে এই সিস্টেম। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 4, 2025 11:28 AM

আগে, বেঙ্গালুরু থেকে মাইসুরু যেতে ট্রেনে ৩ ঘণ্টার সফর করতে হত। তবে এবার এই সফর ৬০ মিনিট থেকে ৭০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় লাঘব করে দেবে নয়া ‘ব়্যাপিড রেল ট্রানজিট সিস্টেম’। এই সিস্টেম তৈরি করছে ‘ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন’। স্থানীয়ভাবে এর সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্গালোর কমিউটার রেল কর্পোরেশন লিমিটেড। মূলত, দিল্লির আসন্ন আরআরটিএস মডেলে তৈরি হবে এই সিস্টেম।

2/5
এদিকে, সড়কপথে বেঙ্গালুরু থেকে মাইসুর যেতেও ৭০ মিনিটই সময় লাগে। সেখানে ২০২৩ সালে উদ্বোধন হয়েছে নতুন এক্সপ্রেসওয়ে। এবার রেলপথেও প্রায় ১ ঘণ্টাতেই এই দুই শহরের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যেতে পারবেন মানুষ। বেঙ্গালুরু ও মাইসুরুর মধ্যের এই রেলপথ ঘিরে ডিটেলড রেল প্রজেক্ট তৈরি হচ্ছে। যার খরচ পড়তে পারে ২৫ থেকে ৩০ হাজার কোটি।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 4, 2025 11:28 AM

এদিকে, সড়কপথে বেঙ্গালুরু থেকে মাইসুর যেতেও ৭০ মিনিটই সময় লাগে। সেখানে ২০২৩ সালে উদ্বোধন হয়েছে নতুন এক্সপ্রেসওয়ে। এবার রেলপথেও প্রায় ১ ঘণ্টাতেই এই দুই শহরের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যেতে পারবেন মানুষ। বেঙ্গালুরু ও মাইসুরুর মধ্যের এই রেলপথ ঘিরে ডিটেলড রেল প্রজেক্ট তৈরি হচ্ছে। যার খরচ পড়তে পারে ২৫ থেকে ৩০ হাজার কোটি। (PTI)

3/5
এই দুই শহরের মাঝে ১৩৯ কিলোমিটারের পথ ১ ঘণ্টার রেল সফরে পূরণ হলে স্বভাবতই তা নানা দিক থেকে সুবিধা এনে দেবে। বলা হচ্ছে, রেলের এই আরআরটিএ মডেলে তৈরি এই রেল প্রজেক্টে ফলে নিত্যযাত্রী, শহর থেকে শহরে যাওয়া কর্মীরা, মফঃস্বলের কর্মজীবী মানুষরা উপকৃত হবেন।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 4, 2025 11:28 AM

এই দুই শহরের মাঝে ১৩৯ কিলোমিটারের পথ ১ ঘণ্টার রেল সফরে পূরণ হলে স্বভাবতই তা নানা দিক থেকে সুবিধা এনে দেবে। বলা হচ্ছে, রেলের এই আরআরটিএ মডেলে তৈরি এই রেল প্রজেক্টে ফলে নিত্যযাত্রী, শহর থেকে শহরে যাওয়া কর্মীরা, মফঃস্বলের কর্মজীবী মানুষরা উপকৃত হবেন। (PTI)

4/5
আর্থিক উন্নয়নের দিক থেকে, পর্যটনের দিক থেকে এবং ট্রাফিককে মাথায় রাখলে, এই রেল প্রজেক্ট দুই শহরের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাঝে থাকা রামনগর, মান্ড্যর মতো জায়গাও এর থেকে ব্যবসায়িক দিক থেকে লাভ পেতে পারে বলে মনে করা হচ্ছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 4, 2025 11:28 AM

আর্থিক উন্নয়নের দিক থেকে, পর্যটনের দিক থেকে এবং ট্রাফিককে মাথায় রাখলে, এই রেল প্রজেক্ট দুই শহরের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাঝে থাকা রামনগর, মান্ড্যর মতো জায়গাও এর থেকে ব্যবসায়িক দিক থেকে লাভ পেতে পারে বলে মনে করা হচ্ছে।

5/5
একদিকে ব্যস্ততম প্রযুক্তিনগরী, অন্যদিকে, পরতে পরতে ইতিহাসের নানান দিক দিয়ে সাজানো পাহাড়ের কোলের শহর। কথা হচ্ছে, বেঙ্গালুরু ও মাইসুরু নিয়ে। ভারতের তাবড় প্রযুক্তিনগরী বেঙ্গালুরু ও ঐতিহাসিক নিদর্শনে ঠাসা মাইসুরুর মধ্যে রেলপথ যোগাযোগে আসছে নয়া ‘ব়্যাপিড রেল ট্রানজিট সিস্টেম’। কর্ণাটকের এই দুই শহরের মধ্যের এই রাস্তা দেশের অন্যতম ব্যস্ত 'ট্রাভেল করিডর'। আর তাকে ঘিরেই তৈরি হচ্ছে রেলের নয়া প্রজেক্ট। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 4, 2025 11:28 AM

একদিকে ব্যস্ততম প্রযুক্তিনগরী, অন্যদিকে, পরতে পরতে ইতিহাসের নানান দিক দিয়ে সাজানো পাহাড়ের কোলের শহর। কথা হচ্ছে, বেঙ্গালুরু ও মাইসুরু নিয়ে। ভারতের তাবড় প্রযুক্তিনগরী বেঙ্গালুরু ও ঐতিহাসিক নিদর্শনে ঠাসা মাইসুরুর মধ্যে রেলপথ যোগাযোগে আসছে নয়া ‘ব়্যাপিড রেল ট্রানজিট সিস্টেম’। কর্ণাটকের এই দুই শহরের মধ্যের এই রাস্তা দেশের অন্যতম ব্যস্ত 'ট্রাভেল করিডর'। আর তাকে ঘিরেই তৈরি হচ্ছে রেলের নয়া প্রজেক্ট।

Related Photos