China on Helping Pak on Operation Sindoor: অপারেশন সিঁদুরের সময় কি পাকিস্তানকে সাহায্য করেছিল চিন? উত্তর দিল বেজিং

পাকিস্তানকে নিজেদের 'ঐতিহ্যবাহী প্রতিবেশী' বলে উল্লেখ করে চিন। এরপর কী বলল বেজিং?

Published on: Jul 7, 2025 8:04 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারতীয় সেনা অফিসার রাহুল আর সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে মাও নিংকে প্রশ্ন করা হলে, তিনি বলেন,' আপনি যে নির্দিষ্ট পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তার সাথে আমি পরিচিত নই। আমি আপনাকে যা বলতে চাই তা হল চিন এবং পাকিস্তান ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ এবং কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।''  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 8:04 PM

ভারতীয় সেনা অফিসার রাহুল আর সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে মাও নিংকে প্রশ্ন করা হলে, তিনি বলেন,' আপনি যে নির্দিষ্ট পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তার সাথে আমি পরিচিত নই। আমি আপনাকে যা বলতে চাই তা হল চিন এবং পাকিস্তান ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ এবং কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।''

2/5
কিছুদিন আগেই ভারতীয় সেনার আর্মি স্টাফ ডেপুটি চিফ রাহুল আর সিং বলেন,অপারেশন সিঁদুরের সময় চিন, পাকিস্তানকে ভারতের অভিযান নিয়ে তথ্য সরবরাহ করে সাহায্য করেছিল। এরপরই এই বিষয় নিয়ে প্রশ্ন যায় চিনের কাছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান বেজিংর অবস্থান।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 8:04 PM

কিছুদিন আগেই ভারতীয় সেনার আর্মি স্টাফ ডেপুটি চিফ রাহুল আর সিং বলেন,অপারেশন সিঁদুরের সময় চিন, পাকিস্তানকে ভারতের অভিযান নিয়ে তথ্য সরবরাহ করে সাহায্য করেছিল। এরপরই এই বিষয় নিয়ে প্রশ্ন যায় চিনের কাছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান বেজিংর অবস্থান।

3/5
উল্লেখ্য, চিনের দাবি, তাদের সঙ্গে পাকিস্তানের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ থাকলে, তারা তা তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করছে না। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সাফ ভাষায় জানান যে, ভারতের সঙ্গে সশস্ত্র সংঘাতের সময় চিন, তাদের বেশ কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে আসিফ জানান,' দেশগুলির পক্ষে তাদের জ্ঞান ভাগ করে নেওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন হুমকি পারস্পরিক। চিন আমাদের মতো ভারতের কাছ থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি। স্যাটেলাইট গোয়েন্দা তথ্য এবং নজরদারি তথ্য ভাগ করে নেওয়া আমাদের চলমান কৌশলগত সহযোগিতার অংশ।'   । (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 8:04 PM

উল্লেখ্য, চিনের দাবি, তাদের সঙ্গে পাকিস্তানের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ থাকলে, তারা তা তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করছে না। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সাফ ভাষায় জানান যে, ভারতের সঙ্গে সশস্ত্র সংঘাতের সময় চিন, তাদের বেশ কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে আসিফ জানান,' দেশগুলির পক্ষে তাদের জ্ঞান ভাগ করে নেওয়া স্বাভাবিক, বিশেষ করে যখন হুমকি পারস্পরিক। চিন আমাদের মতো ভারতের কাছ থেকেও চ্যালেঞ্জের মুখোমুখি। স্যাটেলাইট গোয়েন্দা তথ্য এবং নজরদারি তথ্য ভাগ করে নেওয়া আমাদের চলমান কৌশলগত সহযোগিতার অংশ।' । (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
এদিকে বেজিংয়ের তরফে সদ্য মাও নিং ভারত-পাক সংঘাত নিয়ে বলেন,'আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য সঠিকভাবে সমাধান এবং মৌলিক সমাধান খোঁজার ক্ষেত্রে তাদের স্বাগত জানাই এবং সমর্থন করি। চিনও এই বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।' চিনের এই বার্তা থেকে স্পষ্ট যে তারাও ভারত-পাক সংঘাত ইস্যুতে নাক গলাতে উদ্যত।  '   । ছবি- হিন্দুস্তান টাইমস (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 8:04 PM

এদিকে বেজিংয়ের তরফে সদ্য মাও নিং ভারত-পাক সংঘাত নিয়ে বলেন,'আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য সঠিকভাবে সমাধান এবং মৌলিক সমাধান খোঁজার ক্ষেত্রে তাদের স্বাগত জানাই এবং সমর্থন করি। চিনও এই বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।' চিনের এই বার্তা থেকে স্পষ্ট যে তারাও ভারত-পাক সংঘাত ইস্যুতে নাক গলাতে উদ্যত। ' । ছবি- হিন্দুস্তান টাইমস (Hindustan Times)

5/5
এক প্রেস কন্ফারেন্সে সদ্য ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ ডিফেন্স স্টাফ রাহুল সিং বলেন,'যখন ডিজিএমও-স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান ,চিন থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভেক্টরগুলির সরাসরি আপডেট পেয়েছিল…।' এছাড়াও তিনি চিনকে টার্গেট করে বার্তা দেন, বেজিং, পাকিস্তানকে নিজের অস্ত্র পরীক্ষার জন্য ‘জীবন্ত ল্যাবের মতো’ ব্যবহার করেছে।''  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 8:04 PM

এক প্রেস কন্ফারেন্সে সদ্য ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ ডিফেন্স স্টাফ রাহুল সিং বলেন,'যখন ডিজিএমও-স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান ,চিন থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভেক্টরগুলির সরাসরি আপডেট পেয়েছিল…।' এছাড়াও তিনি চিনকে টার্গেট করে বার্তা দেন, বেজিং, পাকিস্তানকে নিজের অস্ত্র পরীক্ষার জন্য ‘জীবন্ত ল্যাবের মতো’ ব্যবহার করেছে।''

Related Photos