ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে আটকে পড়া ভারতীয়দের জন্য তাবড় পদক্ষেপ ইরানের! কী ঘটল?
ইরানে আটকে পড়া ভারতীয়দের জন্য কোন বড়সড় পদক্ষেপ করল ইরান?
Published on: Jun 20, 2025 5:56 PM IST
1/5

Published on Jun 20, 2025 5:56 PM
ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে শুধুমাত্র সেখানে আটকে পড়া ভারতীয়দের জন্য এক বড়সড় পদক্ষেপ নিল ইরান। ইরান থেকে ইতিমধ্যেই সেখানে আটকে থাকা ভারতীয়দের ফেরত আনছে দিল্লি। আর সেদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরার জন্য ইরান খুলে দিল তার আকাশপথ। শুধু ভারতীয়দের জন্য এক ব্যতিক্রমী পদক্ষেপে ইরান এই যুদ্ধের মাঝে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। (AP Photo/Leo Correa) (AP)
2/5

Published on Jun 20, 2025 5:56 PM
উদ্ধার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে, ১১০ জন ভারতীয় ছাত্রকে উত্তর ইরান থেকে নিরাপদে সরিয়ে সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। এই যাত্রাটি ইরান এবং আর্মেনিয়ায় অবস্থিত ভারতীয় মিশনগুলির যৌথ তত্ত্বাবধানে ছিল। এরপর শিক্ষার্থীরা আর্মেনিয়ার রাজধানী থেকে একটি বিশেষ বিমানে ওঠে। সেখান থেকে তাঁরা পৌঁছান দিল্লিতে।
3/5

Published on Jun 20, 2025 5:56 PM
ইতিমধ্যেই ইরানের পর ইজরায়েল থেকেও আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। আর সেই ‘অপারেশন সিন্ধু’ অভিযানের আওতাতেই ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার পদক্ষেপে দিল্লি। ব্যতিক্রমী বিমান পরিবহনের সুবিধার্থে, মাশহাদ থেকে মাহান এয়ারের চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রায় ১,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এই ফ্লাইটগুলির মধ্যে প্রথমটি আজ রাতে দিল্লিতে অবতরণের কথা রয়েছে।
4/5
Published on Jun 20, 2025 5:56 PM
এদিকে, জানা গিয়েছে, ইজরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের এক এজেন্টকে ইরানে গ্রেফতার করা হয়েছে। এমন দাবি ইরানের মিডিয়ার। ইরানের মিডিয়া জানিয়েছে, ইরানের আকাশপথ প্রতিরক্ষা সংক্রান্ত নানান তথ্য ওই এজেন্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে সরবরাহ করছিলেন। REUTERS/Leonardo Fernandez Viloria (REUTERS)
5/5

Published on Jun 20, 2025 5:56 PM
E-Paper

