ট্রাম্পকে নোবেলে মনোনয়ন..পাক রাজনীতিতে টুইস্ট শুরু? সরব এদেশের ওয়েইসিও
ইরানে মার্কিন হামলার পরই পাকিস্তানে একাধিক রাজনীতিবিদ সরব। সদ্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের জন্য পাকিস্তান প্রস্তাব রাখে। আর ইরানে মার্কিন হানার পর শেহবাজ সরকারের সেই সিদ্ধান্ত তুমুল কটাক্ষের মুখে।
Published on: Jun 23, 2025 9:52 AM IST
1/7

Published on Jun 23, 2025 9:52 AM
কিছুদিন আগেই আমেরিকায় গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপরই পাকিস্তান ঘোষণা করে, ২০২৬ নোবেল শান্তি পুরস্কারের জন্য সেদেশ ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করছে। ঘটনার ২৪ ঘণ্টা পরই ইরানের বুকে আমেরিকা বিধ্বংসী হামলা চালায়। হানা দেয় ইরানের ৩ টি পরমাণু কেন্দ্রে। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিত ডামাডোল শুরু! চাপ বাড়ছে শেহবাজ সরকারের ওপর। যদিও ইরানে মার্কিন হানার নিন্দা করেছে শেহবাজ সরকার, তবুও নোবেল-কাঁটা অস্বস্তিতে রাখছে ইসলামাবাদকে। (Photo by HANDOUT / Pakistan's Prime Minister Office / AFP) (AFP)
2/7

Published on Jun 23, 2025 9:52 AM
ইমরান খানের দল পিটিআই ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। পার্টির তরফে রউফ হাসান শাহবাজ সরকারকে কটাক্ষ করে লেখেন, ট্রাম্পকে নোবেল দেওয়া নিয়ে শেহবাজ সরকারের সিদ্ধান্ত এখন ‘যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের জন্য অবিরাম লজ্জা এবং বিব্রতের কারণ’ হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন পাকিস্তানি সেনেটর আব্রাসাইব খাট্টক এক্সপোস্টে লেখেন,'নোবেল শান্তি পুরস্কারের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে মনোনীত করার ক্ষেত্রে পাকিস্তানি শাসকগোষ্ঠী যে চাটুকার আচরণ গ্রহণ করেছে, তা আন্তর্জাতিক কূটনীতির আদর্শিক আচরণের অংশ নয়।' (AFP)
3/7
Published on Jun 23, 2025 9:52 AM
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’র রিপোর্ট অনুসারে, পাকিস্তানের সাধারণ মানুষ থেকে সেদেশের নেতা নেত্রীরাও এবার সরব হয়েছেন শাহবাজ সরকারের তরফে ট্রাম্পকে নোবেল শান্তিতে মনোনীত করার বিরুদ্ধে। পাকিস্তানের জামায়েত উলেমা ই ইসলাম-র বর্ষীয়ান নেতা মৌলানা ফজলুর রহমান দাবি করেছেন, পাকিস্তানের শাহবাজ সরকার যেন ট্রাম্পকে নোবেল শান্তি দেওয়ার আর্জির বিষয়টি পুনরায় বিবেচনা করে। তিনি এক্স পোস্টে লিখেছেন,'প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির দাবি মিথ্যা প্রমাণিত, নোবেল পুরস্কারের প্রস্তাব প্রত্যাহার করা উচিত।'' House/Handout via REUTERS/File Photo (via REUTERS)
4/7

Published on Jun 23, 2025 9:52 AM
একধাপ এগিয়ে জামাতের ওই নেতার কটাক্ষের নিশানায় রয়েছে পাক সেনা প্রধান মুনির ও ট্রাম্পের ভোজও! ফজলুর রহমানের বার্তা, পাক সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে ট্রাম্পের সাম্প্রতিক সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজ ‘পাকিস্তানি শাসকদের এতটাই খুশি করেছে’ যে তারা নোবেল পুরস্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতিকে মনোনীত করার সুপারিশ করেছে। শুধু ফজলুর ন। পাকিস্তানের প্রাক্তন সেনেটর, মুশাহিদ হুসেনও একই দাবিতে সরব। ' (Photo by Pakistan's Prime Minister Office / AFP) / (AFP)
5/7

Published on Jun 23, 2025 9:52 AM
মুশাহিদ হুসেন এক এক্স পোস্টে লিখছেন,'যেহেতু ট্রাম্প আর একজন সম্ভাব্য শান্তিপ্রিয় নেতা নন, বরং একজন নেতা যিনি ইচ্ছাকৃতভাবে একটি অবৈধ যুদ্ধ শুরু করেছেন, (পাকিস্তান) সরকারকে এখন তার নোবেল মনোনয়ন পর্যালোচনা, প্রত্যাহার করতে হবে!' পাকিস্তানে পিটিআইএর এমএনএ আলি মহম্মদ খান, ইরানে মার্কিন হামলার তুমুল বিরোধিতা করেছেন। ' । (Photo by Pakistan's Press Information Department (PID) / AFP) (AFP)
6/7

Published on Jun 23, 2025 9:52 AM
চেনা মেজাজে পাকিস্তানকে বিঁধতে ছাড়েননি ভারতের রাজনীতিবিদরাও। এবার এআইএমআইএম-র নেতা তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির নিশানায় পড়ে পাকিস্তান। পারদ চড়িয়ে তিনি বলেন,' মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ নেতানিয়াহুকে, যিনি প্যালিস্তিনীয়দের কসাই, গাজায় তার করা গণহত্যা ঢাকতে সাহায্য করেছে এবং তিনি এখনও তা করে চলেছেন। গাজায় গণহত্যা চলছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি নিয়ে চিন্তিত নয়...আমাদের পাকিস্তানিদের জিজ্ঞাসা করা উচিত যে তারা কি এর জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পেতে চেয়েছিল? (AIMIM - X)
7/7

Published on Jun 23, 2025 9:52 AM
E-Paper

