Trump Pakistan: পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প? বড় দাবি রিপোর্টের! এদিকে ইসলামাবাদ বলছে…

সেপ্টেম্বরে ইউকে সফর রয়েছে ট্রাম্পের। এদিকে, রিপোর্ট বলছে, সেপ্টেম্বরে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প।

Published on: Jul 17, 2025 3:40 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আসন্ন সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে পা রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি, পাকিস্তানের স্থানীয় দুই মিডিয়া চ্যানেলের। যে দাবিকে তুলে ধরে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। উল্লেখ্য, শেষবার ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। সেবার ছিল জর্জ বুশের সফর। রিপোর্ট দাবি করছে, সেই ঘটনার পর এবার নাকি পাকিস্তানে সফর করতে পারেন ট্রাম্প! (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 17, 2025 3:40 PM

আসন্ন সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে পা রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি, পাকিস্তানের স্থানীয় দুই মিডিয়া চ্যানেলের। যে দাবিকে তুলে ধরে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। উল্লেখ্য, শেষবার ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। সেবার ছিল জর্জ বুশের সফর। রিপোর্ট দাবি করছে, সেই ঘটনার পর এবার নাকি পাকিস্তানে সফর করতে পারেন ট্রাম্প! (Bloomberg)

2/5
প্রসঙ্গত, পহেলগাঁও পরবর্তী সময়ে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারত যখন অপারেশন সিঁদুর শুরু করে, তখন তার কয়েকদিনের পরই দুই দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, সংঘর্ষ বিরতি ঘোষণায় তাঁর ভূমিকা রয়েছে। এরপর দেখা যায়, গত মাসেই পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের মধ্যাহ্নভোজে যোগ দেন।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 17, 2025 3:40 PM

প্রসঙ্গত, পহেলগাঁও পরবর্তী সময়ে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারত যখন অপারেশন সিঁদুর শুরু করে, তখন তার কয়েকদিনের পরই দুই দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, সংঘর্ষ বিরতি ঘোষণায় তাঁর ভূমিকা রয়েছে। এরপর দেখা যায়, গত মাসেই পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের মধ্যাহ্নভোজে যোগ দেন। (AFP)

3/5
এদিকে, ইতিমধ্যেই সেপ্টেম্বরে ইউকে সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অভূতপূর্বভাবে এই সফর ইউকেতে তাঁর পর পর দ্বিতীয়বারের সফর হতে চলেছে। সদ্য বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, ডেনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ১৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সেদেশে সফর করবেন। তাঁরা থাকবেন রাজকীয় উইন্ডসর ক্যাসেলে। ট্রাম্প দম্পতির আথিথেয়তা করবেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামেলিয়া। (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 17, 2025 3:40 PM

এদিকে, ইতিমধ্যেই সেপ্টেম্বরে ইউকে সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অভূতপূর্বভাবে এই সফর ইউকেতে তাঁর পর পর দ্বিতীয়বারের সফর হতে চলেছে। সদ্য বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, ডেনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ১৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সেদেশে সফর করবেন। তাঁরা থাকবেন রাজকীয় উইন্ডসর ক্যাসেলে। ট্রাম্প দম্পতির আথিথেয়তা করবেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামেলিয়া। (Bloomberg)

4/5
রিপোর্টে আরও দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের খবর অনুসারে, ট্রাম্প কর্মসূচিতে নাকি রয়েছে, প্রথমে ইসলামাবাদে তিনি পা রাখবেন, তারপর তিনি ভারতের সফরে আসবেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফর হবে কিনা, তা নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র যে ইঙ্গিত দিয়েছেন, তাতে তাঁর বার্তা, ট্রাম্পের পাকিস্তানের এই সফরের বিষয়টি তাঁর জ্ঞাত নয়। (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 17, 2025 3:40 PM

রিপোর্টে আরও দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের খবর অনুসারে, ট্রাম্প কর্মসূচিতে নাকি রয়েছে, প্রথমে ইসলামাবাদে তিনি পা রাখবেন, তারপর তিনি ভারতের সফরে আসবেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফর হবে কিনা, তা নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র যে ইঙ্গিত দিয়েছেন, তাতে তাঁর বার্তা, ট্রাম্পের পাকিস্তানের এই সফরের বিষয়টি তাঁর জ্ঞাত নয়। (AFP)

5/5
ট্রাম্প-মুনির মধ্যাহ্নভোজ পর্বের কিছুদিন পরই পাকিস্তানের তরফে, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়। তার কয়েকদিন পরই পাকিস্তানের প্রতিবেশী ইরানে হানা দেয় ট্রাম্পের আমেরিকা। এই ঘটনার পর এবার সেই ইরানের প্রতিবেশী পাকিস্তানে ট্রাম্প সফর করবেন বলে দাবি করছে পাকিস্তানের দুটি মিডিয়া। আর সেই দাবিকে তুলেই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 17, 2025 3:40 PM

ট্রাম্প-মুনির মধ্যাহ্নভোজ পর্বের কিছুদিন পরই পাকিস্তানের তরফে, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়। তার কয়েকদিন পরই পাকিস্তানের প্রতিবেশী ইরানে হানা দেয় ট্রাম্পের আমেরিকা। এই ঘটনার পর এবার সেই ইরানের প্রতিবেশী পাকিস্তানে ট্রাম্প সফর করবেন বলে দাবি করছে পাকিস্তানের দুটি মিডিয়া। আর সেই দাবিকে তুলেই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। (Bloomberg)

Related Photos