India Vs Pakistan and Rafale: পাকের রাফালে নামানোর দাবি…ভারতের কাছে চরম ‘ধোকা’ খেয়েছে পাকিস্তান? যা বলছে Report
ভারতের 'অপারেশন সিঁদুরে' রাফালে যুদ্ধবিমানকে তারা আঘাত হেনে নামিয়েছে , বলে দাবি করে চলেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিন যুদ্ধবিমানের এক প্রাক্তন পাইলট। তাঁর বার্তা অনুসারে, পাকিস্তান ‘অপারেশন সিঁদুর’র রাফালে নিয়ে সম্ভবত বড়সড়ভাবে ঠকে গিয়েছে!
Published on: Jul 9, 2025 10:23 PM IST
1/5

Published on Jul 9, 2025 10:23 PM
পহেলগাঁওতে জঙ্গি হানার পাল্টা হিসাবে গত মে মাসে পাকিস্তানের ৯ সন্ত্রাসী শিবির ‘অপারেশন সিঁদুর’র প্রথম রাতেই গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই রাতে একাধিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হানা দেয় ভারত। অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা ভারতের রাফালেকে আঘাত হেনে নামিয়েছে। এদিকে, আমেরিকার এফ ১৬ বিমানের এক প্রাক্তন পাইলট বলছেন, পাকিস্তানের এই দাবি কার্যত পাকিস্তানের চোখে ধুলো দেওয়ার সমান। রাফালে নামানো নিয়ে পাকিস্তান যা ভাবছে তা মূলত তাদের ভ্রান্তি, বলে ইঙ্গিত ওই পাইলটের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 9, 2025 10:23 PM
রায়ান বলছেন, এক্স গার্ড শত্রুর চোখে ধুলো দেওয়ার ক্ষেত্রে একটি অভূতপূর্ব বিষয়। তিনি বলছেন, ‘ইলেকট্রনিক মাধ্যমে’ যুদ্ধের ক্ষেত্রে এই রাফালের এক্সগার্ড একটি তাবড় বিষয়। এদিকে, আইডিআরডাব্লিউ-র রিপোর্ট বলছে, পাকিস্তানের চিন নির্মিত ইএল১৫ই এয়ার-টু-এয়ার মিসাইল বা জে১০ যুদ্ধবিমান সফলভাবে ভারতীয় যুদ্ধবিমানকে খুঁজেই পায়নি। ‘দ্য ইকোনমিক টাইমস’র রিপোর্ট দাবি করছে, এক্সগার্ডের ওঅ চোখ ধাঁধানো সিস্টেমই শত্রুর ব়্যাডার আর মিসাইলকে বড়সড় ফাঁকি দেয়। বলা হচ্ছে, পাকিস্তানের জে ১০ যুদ্ধবিমানে থাকা KLJ7A AESA ব়্যাডারও সম্ভবত বিভ্রান্তিতে পড়ে যায়, আর ভেবে বসে তারা রাফালেকে আঘাত করেছে। (AFP)
3/5
Published on Jul 9, 2025 10:23 PM
idrw.org-র প্রতিবেদনে মার্কিন এফ ১৬ বিমানের ওই পাইলট রায়ান বোদেঁহাইমার বক্তব্য তুলে ধরে ভারতের রাফালে নিয়ে পাকিস্তানের দাবি সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, সেই রাতে ভারতের অভিযানের কেন্দ্রে ছিল রাফালের এক্স গার্ড, যা এআই দ্বারা নির্মিত ‘টাউড ডিকয় সিস্টেম’। সাফ কথায় বলতে গেলে, এমন এক সিস্টেম যা প্রলোভন দেখিয়ে কাছে টানে! পাইলট রায়ান বলছেন, এই সিস্টেমই প্রতারণামূলক চাল চেলেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাকে ঝাঁঝরা করে দিতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5

Published on Jul 9, 2025 10:23 PM
রাফালে অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি হয়েছে এক্সগার্ড সিস্টেম। এটি কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-কে ব্যবহার করে, ৫০০ ওয়াট ও ৩৬০ ডিগ্রির জ্যামিং সিগন্যাল তৈরি করতে পারে। এই ডিভাইস ৩০ কেজি ওজনের। এটি রাফালে বিমানের পিছনে ১০০ মিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবল-এ থাকে। এটি ব়্যাডারের সিগন্যাল ‘কপি’ করে, আর এমনভাবে দৃষ্টিকে ধাঁধিয়ে দেয় যেন সে নিজেই একটি যুদ্ধবিমান। ফলত, শত্রুপক্ষের ব়্যাডারের কাছে বা তার মিসাইল সিস্টেমের কঠিন হয়ে পড়ে, আসল যুদ্ধবিমান ও তার ভান করে চলা এই ডিভাইসকে আলাদা করে চেনা। (PTI)
5/5

Published on Jul 9, 2025 10:23 PM
E-Paper

