RG Kar Rape Case and Sandip Ghosh: একই বৃন্তে সন্দীপ ঘোষ ও মমতা সরকার! ঠেকাতে চাইছে আরজি করের চিকিৎসকের বাবা-মা'কে

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে শিয়ালদা আদালতে শুনানি চলছে। তারইমধ্যে একইসুরে নির্যাতিতার পরিবারের আর্জির বিরোধিতা করল রাজ্য সরকার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।

Published on: Jul 8, 2025 9:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
একইসুরে নির্যাতিতার পরিবারের আর্জির বিরোধিতা করেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যে জানিয়েছে যে নির্যাতিতার বাবা-মায়ের আর্জিতে তাদের কোনও আপত্তি নেই। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 9:59 PM

একইসুরে নির্যাতিতার পরিবারের আর্জির বিরোধিতা করেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসির আইনজীবী। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যে জানিয়েছে যে নির্যাতিতার বাবা-মায়ের আর্জিতে তাদের কোনও আপত্তি নেই। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

2/5
কার্যত একইসুরে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতার বাবা-মায়ের আর্জির বিরোধিতা করল সন্দীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই দাবি করেছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তিনপক্ষেরই দাবি, নির্যাতিতার বাবা-মা যে আবেদন করেছেন, তা যেন এখনই মেনে নেওয়া না হয়। কারণ আরজি করের ধর্ষণ ও খুনের মামলা এখনও বিচারাধীন আছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 9:59 PM

কার্যত একইসুরে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতার বাবা-মায়ের আর্জির বিরোধিতা করল সন্দীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই দাবি করেছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তিনপক্ষেরই দাবি, নির্যাতিতার বাবা-মা যে আবেদন করেছেন, তা যেন এখনই মেনে নেওয়া না হয়। কারণ আরজি করের ধর্ষণ ও খুনের মামলা এখনও বিচারাধীন আছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
যদিও আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আর্জি নিয়ে আপত্তি জানায় রাজ্য সরকার। মঙ্গলবার শিয়ালদা শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডলের এজলাসে রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, হাইকোর্টে তদন্ত সংক্রান্ত মামলা চলছে। সেই পরিস্থিতিতে কারও ঘটনাস্থল পরিদর্শনের অধিকার নেই। তাই বাবা-মায়ের আবেদন একেবারেই গ্রহণযোগ্য নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 9:59 PM

যদিও আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আর্জি নিয়ে আপত্তি জানায় রাজ্য সরকার। মঙ্গলবার শিয়ালদা শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডলের এজলাসে রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, হাইকোর্টে তদন্ত সংক্রান্ত মামলা চলছে। সেই পরিস্থিতিতে কারও ঘটনাস্থল পরিদর্শনের অধিকার নেই। তাই বাবা-মায়ের আবেদন একেবারেই গ্রহণযোগ্য নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

4/5
সেইসঙ্গে আরজি করের নির্যাতিতার বাবা-মা যে সওয়াল করেন, সেটার যুক্তি দেখিয়েই ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজের সওয়াল করেছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর যুক্তি, সিবিআইয়ের তদন্তে গলদ আছে বলে অভিযোগ তুলেছে চিকিৎসক পড়ুয়ার পরিবার। সেই পরিস্থিতিতে পুনরায় তদন্তেরও সম্ভাবনা আছে। তাই ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজের আবেদন জানায় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 9:59 PM

সেইসঙ্গে আরজি করের নির্যাতিতার বাবা-মা যে সওয়াল করেন, সেটার যুক্তি দেখিয়েই ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজের সওয়াল করেছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর যুক্তি, সিবিআইয়ের তদন্তে গলদ আছে বলে অভিযোগ তুলেছে চিকিৎসক পড়ুয়ার পরিবার। সেই পরিস্থিতিতে পুনরায় তদন্তেরও সম্ভাবনা আছে। তাই ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজের আবেদন জানায় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

5/5
আসলে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে শিয়ালদা আদালতে আবেদন করেছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি এবং অমর্ত্য দে সওয়াল করেন, ঘটনাস্থল ঘুরে দেখতে চান চিকিৎসক পড়ুয়ার বাবা-মা। এমনকী সেমিনার রুম (ঘটনাস্থল হিসেবে দাবি করা হয়েছে) বাদ দিয়েই তাঁরা হাসপাতাল ঘুরে দেখতেও রাজি আছেন বলে সওয়াল করেন আইনজীবীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 9:59 PM

আসলে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে শিয়ালদা আদালতে আবেদন করেছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি এবং অমর্ত্য দে সওয়াল করেন, ঘটনাস্থল ঘুরে দেখতে চান চিকিৎসক পড়ুয়ার বাবা-মা। এমনকী সেমিনার রুম (ঘটনাস্থল হিসেবে দাবি করা হয়েছে) বাদ দিয়েই তাঁরা হাসপাতাল ঘুরে দেখতেও রাজি আছেন বলে সওয়াল করেন আইনজীবীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos