Rishabh Pant Records Alert: শতরান করে ধোনির রেকর্ড ভাঙলেন পন্ত, গড়লেন আরও ২ নজির, ছক্কা মেরেও পার মাইলফলক
হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৭৮ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেন ঋষভ পন্ত। টেস্টে সেটি সপ্তম শতরান তাঁর। আর সেই ইনিংসের সুবাদে মহেন্দ্র সিং ধোনির জোড়া রেকর্ড ভেঙে দিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার। নজির গড়লেন ছক্কা মারার নিরিখেও। কী কী রেকর্ড গড়লেন?
Published on: Jun 21, 2025 5:33 PM IST
1/5

Published on Jun 21, 2025 5:33 PM
লি়ডসে শতরান করে ইতিহাস গড়ে ফেললেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি শতরানের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন। তালিকায় তিন নম্বরে আছেন ঋদ্ধিমান সাহা (তিনটি)। আর ধোনি ১৪৪টি টেস্ট ইনিংসে ছ'টি শতরান করেছিলেন। সেখানে মাত্র ৭৬টি ইনিংসেই সপ্তম শতরান করে ফেললেন পন্ত। তাও ৯০-র ঘরে সাতবার আউট হয়ে গিয়েছেন। (ছবি সৌজন্যে এপি)
2/5

Published on Jun 21, 2025 5:33 PM
ছক্কা মেরে টেস্টে শতরান করার নিরিখে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন পন্ত। এই নিয়ে তৃতীয়বার ছক্কা মেরে পূরণ করলেন পন্ত (তিনবারই ইংরেজ স্পিনারদের বিরুদ্ধে)। একই কাজ তিনবার করেছেন রোহিত (মোট শতরান ১২টি)। ভারতীয়দের মধ্যে তালিকার শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। ছ'বার ছক্কা মেরে টেস্টে শতরান করেছিলেন। যাঁর টেস্টে মোট শতরানের সংখ্যা হল ৫১। (ছবি সৌজন্যে এপি)
3/5
Published on Jun 21, 2025 5:33 PM
শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে তৃতীয় টেস্ট শতরান করেও নজির তৈরি করলেন পন্ত। ২০১৮ সালে ওভাল, ২০২২ সালে বার্মিংহ্যাম এবং ২০২৫ সালে লিডসে শতরান করলেন। আর কোনও বিদেশি উইকেটকিপার-ব্যাটার ইংল্যান্ডে এসে টেস্টে এতগুলি শতরান করতে পারেননি। ২০১৮ সালে ওভালে ১১৪ রান করেছিলেন। বার্মিংহ্যামে করেছিলেন ১৪৬ রান। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/5

Published on Jun 21, 2025 5:33 PM
ভারতীয়দের মধ্যে টেস্ট ছক্কা সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে ধোনিকে ছাপিয়ে গেলেন পন্ত। ১৪৪টি ইনিংসে ৭৮টি ছক্কা মেরেছিলেন ধোনি। আর ইতিমধ্যে ৭৯টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। লিডসেই ছ'টি ছক্কা হাঁকিয়েছেন। পন্তের সামনে আছেন শুধুমাত্র রোহিত এবং সেহওয়াগ। ১১৬টি ইনিংসে ৮৮টি ছক্কা মেরেছিলেন রোহিত। সেখানে ১৮০টি ইনিংসে ৯০ ছক্কা মেরেছিলেন সেহওয়াগ। (ছবি সৌজন্যে BCCI)
5/5

Published on Jun 21, 2025 5:33 PM
E-Paper

