Pant-Rahul Test Records: ধোনির আরও ১টা রেকর্ড ছুঁলেন পন্ত, টপকালেন ভিভকে, রাহুলের সঙ্গে জুটিতেও নজির
আঙুলে চোট নিয়েও লর্ডসে দুর্দান্ত খেললেন ঋষভ পন্ত। অহেতুক রান নিতে গিয়ে আউট হয়ে গেলেও একাধিক নজির গড়ে ফেললেন। কেএল রাহুলের সঙ্গে জুটিতেও বিশেষ রেকর্ড তৈরি করেছেন পন্ত। কী কী রেকর্ড গড়লেন পন্ত এবং রাহুল? তা দেখে নিন।
Published on: Jul 12, 2025 6:15 PM IST
1/5
Published on Jul 12, 2025 6:15 PM
দেশের বাইরে একটি দেশে উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ অর্ধশতরান: শনিবার লর্ডসে ৭৪ রানের ইনিংসের সুবাদে ধোনির নজির স্পর্শ করে ফেললেন। ইংল্যান্ডে আটটি অর্ধশতরান করেছিলেন ধোনি (২৩ ইনিংস)। পন্ত ইতিমধ্যে ইংল্যান্ডে আটটি অর্ধশতরান করে ফেললেন (২২ ইনিংস)। সেই তালিকার দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার জন ওয়েট। তিনি ইংল্যান্ডে সাতটি অর্ধশতরান করলেন। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/5

Published on Jul 12, 2025 6:15 PM
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ ছক্কা: ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে দিলেন পন্ত। ইংরেজদের বিরুদ্ধে মোট ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় তারকা। দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। তাঁর ছক্কার সংখ্যা ৩৪। তারপর আছেন যথাক্রমে টিম সাউদি (৩০ ছক্কা), যশস্বী জয়সওয়াল (২৭ ছক্কা) এবং শুভমন গিল (২৬ ছক্কা)। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 12, 2025 6:15 PM
সেনা দেশে ভারতীয় ওপেনাদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান: লর্ডসে লাঞ্চের সময় ৯৮ রানে অপরাজিত থেকে বীরেন্দ্র সেহওয়াগকে টপকে গেলেন রাহুল। এখনও পর্যন্ত সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশে ওপেনার হিসেবে ১,৬০৬ রান করেছেন তিনি। শীর্ষে আছেন সুনীল গাভাসকর। তিনি করেছিলেন ২,৪৬৪ রান। আর তৃতীয় স্থানে আছেন সেহওয়াগ। তিনি করেছিলেন ১,৫৭৪ রান। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jul 12, 2025 6:15 PM
ইংল্যান্ডে চারটি ইনিংসে তিনটি শতরানের জুটি গড়লেন রাহুল এবং পন্ত। যা ভারতের যে কোনও জুটির জন্য সর্বোচ্চ। ২০১৮ সালে ওভালে তাঁরা ২০৪ রানের জুটি গড়েছিলেন। ২০২৫ সালে লিডসে তাঁদের জুটিতে ১৯৫ রান উঠেছিল। আর লর্ডসে তাঁরা চতুর্থ উইকেটে ১৪১ রান যোগ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেই জুটি গড়ে তোলেন তাঁরা। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jul 12, 2025 6:15 PM
E-Paper

