RSS Chief sparks debate on Modi's retirement: চলতি বছরে প্রধানমন্ত্রী পদ থেকে সরবেন মোদী? ইঙ্গিতবহ মন্তব্য RSS প্রধানের

এবছরের সেপ্টেম্বরেই ৭৫ বছরে পা দিচ্ছেন মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী। এই আবহে অবসর নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য করলেন আরএসএস প্রধান। এর জেরে এবার প্রধানমন্ত্রী পদ থেকে মোদীর সরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Published on: Jul 11, 2025 7:55 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
'৭৫ বছর বয়সে পদ থেকে সরে দাঁড়ানো উচিত নেতাদের'। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এই মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদীর অবসরের জল্পনা উস্কে দিলেন। উল্লেখ্য, এই বছরই ৭৫ বছরের হচ্ছেন ভাগবত। ভাগবতের মতো এই সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দিচ্ছেন মোদীও।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

'৭৫ বছর বয়সে পদ থেকে সরে দাঁড়ানো উচিত নেতাদের'। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এই মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদীর অবসরের জল্পনা উস্কে দিলেন। উল্লেখ্য, এই বছরই ৭৫ বছরের হচ্ছেন ভাগবত। ভাগবতের মতো এই সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দিচ্ছেন মোদীও। (PTI)

2/6
গত বুধবার সন্ধ্যায় নাগপুরে প্রয়াত মোরোপন্ত পিঙ্গলের নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, 'আপনি যখন ৭৫ বছর বয়সে পরিণত হন, এর অর্থ হল আপনার এখনই থামা উচিত এবং অন্যদের জন্য পথ তৈরি করা উচিত। মোরোপান্ত পিঙ্গলে একবার বলেছিলেন যে ৭৫ বছর বয়সের পর যদি আপনাকে শাল দিয়ে সম্মান জানানো হয়, তার অর্থ হল আপনাকে এখনই থামতে হবে, আপনি বৃদ্ধ; সরে দাঁড়ান এবং অন্যদের আসতে দিন।'   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

গত বুধবার সন্ধ্যায় নাগপুরে প্রয়াত মোরোপন্ত পিঙ্গলের নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, 'আপনি যখন ৭৫ বছর বয়সে পরিণত হন, এর অর্থ হল আপনার এখনই থামা উচিত এবং অন্যদের জন্য পথ তৈরি করা উচিত। মোরোপান্ত পিঙ্গলে একবার বলেছিলেন যে ৭৫ বছর বয়সের পর যদি আপনাকে শাল দিয়ে সম্মান জানানো হয়, তার অর্থ হল আপনাকে এখনই থামতে হবে, আপনি বৃদ্ধ; সরে দাঁড়ান এবং অন্যদের আসতে দিন।' (PTI)

3/6
অনেকে এই মন্তব্যকে প্রধানমন্ত্রী মোদীর প্রতি প্রচ্ছন্ন বার্তা বলে ব্যাখ্যা করেছেন। এই আবহে রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলেন, 'লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিংয়ের মতো নেতাদের ৭৫ বছর বয়সের পর অবসর নিতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেখা যাক, তিনি এখন নিজের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করেন কিনা।'  (ANI Picture Service )expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

অনেকে এই মন্তব্যকে প্রধানমন্ত্রী মোদীর প্রতি প্রচ্ছন্ন বার্তা বলে ব্যাখ্যা করেছেন। এই আবহে রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত বলেন, 'লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিংয়ের মতো নেতাদের ৭৫ বছর বয়সের পর অবসর নিতে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেখা যাক, তিনি এখন নিজের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করেন কিনা।' (ANI Picture Service )

4/6
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, '৭৫ বছর বয়সসীমা বেঁধে মার্গদর্শক মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত হয়ত নীতিগত নয়। বর্তমান সরকারকে এই নিয়মের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।'   (Jitender Gupta)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, '৭৫ বছর বয়সসীমা বেঁধে মার্গদর্শক মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত হয়ত নীতিগত নয়। বর্তমান সরকারকে এই নিয়মের আওতা থেকে অব্যাহতি দেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।' (Jitender Gupta)

5/6
সঞ্জয় রাউত এর আগে দাবি করেছিলেন, চলতি বছরের মার্চে নাগপুরে আরএসএসের সদর দফতরে মোদীর গিয়েছিলেন তাঁর সম্ভাব্য অবসর নিয়ে আলোচনা করতে। বিজেপি সেই সময় তা অস্বীকার করে বলেছিল যে এই সফরটি একটি রুটিন সফর ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে ২০২৩ সালের মে মাসে স্পষ্ট করে দিয়েছিলেন যে বিজেপির সংবিধানে কোনও অবসরের ধারা নেই। ২০২৯ সাল পর্যন্ত মোদীজি নেতৃত্ব দেবেন। অবসরের গুঞ্জনের কোনও সত্যতা নেই।   (DPR PMO)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

সঞ্জয় রাউত এর আগে দাবি করেছিলেন, চলতি বছরের মার্চে নাগপুরে আরএসএসের সদর দফতরে মোদীর গিয়েছিলেন তাঁর সম্ভাব্য অবসর নিয়ে আলোচনা করতে। বিজেপি সেই সময় তা অস্বীকার করে বলেছিল যে এই সফরটি একটি রুটিন সফর ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে ২০২৩ সালের মে মাসে স্পষ্ট করে দিয়েছিলেন যে বিজেপির সংবিধানে কোনও অবসরের ধারা নেই। ২০২৯ সাল পর্যন্ত মোদীজি নেতৃত্ব দেবেন। অবসরের গুঞ্জনের কোনও সত্যতা নেই। (DPR PMO)

6/6
এদিকে মোহন ভাগবতের মন্তব্যের দিনই অমিত শাহ অন্য একটি অনুষ্ঠানে নিজের অবসর পরবর্তী আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'অবসরের পরে আমি বেদ, উপনিষদ এবং অরগ্যানিক চাষে আমার সময় উৎসর্গ করতে চাই।' যদিও তিনি কখন অবসর নিতে চান তা নির্দিষ্ট করেননি। গত এপ্রিলে ৬০ বছরে পা দিয়েছেন অমিত শাহ।   (@Bhupendrapbjp X)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:55 AM

এদিকে মোহন ভাগবতের মন্তব্যের দিনই অমিত শাহ অন্য একটি অনুষ্ঠানে নিজের অবসর পরবর্তী আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'অবসরের পরে আমি বেদ, উপনিষদ এবং অরগ্যানিক চাষে আমার সময় উৎসর্গ করতে চাই।' যদিও তিনি কখন অবসর নিতে চান তা নির্দিষ্ট করেননি। গত এপ্রিলে ৬০ বছরে পা দিয়েছেন অমিত শাহ। (@Bhupendrapbjp X)

Related Photos