US-Russia-Ukraine Latest Update: ট্রাম্পকে পাত্তাই দিলেন না পুতিন, রাশিয়ায় হামলা চালানোর অস্ত্র দিতেও রাজি ‘শান্তির দূত’

ভারত-পাকিস্তানের ‘যুদ্ধ’ থামিয়েছেন বলে-বলে নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ট্রাম্পই নাকি রাশিয়ায় হামলা চালানোর কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কিকে। এমনকী অস্ত্র পাঠানোরও প্রস্তাব দিয়েছেন।

Published on: Jul 15, 2025 9:56 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে পাত্তা দিলেন না ভ্লাদিমির পুতিনরা। মঙ্গলবার চিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বিদেশমন্ত্রীদের বৈঠকের পরে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কোর উপরে ইতিমধ্যে ‘অভূতপূর্ব সংখ্যক নিষেধাজ্ঞা’ চাপানো হয়েছে। আরও যদি নিষেধাজ্ঞা চাপানো হয়, তারও মোকাবিলা করার ক্ষমতা মস্কোর আছে আছে বলে দাবি করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 9:56 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে পাত্তা দিলেন না ভ্লাদিমির পুতিনরা। মঙ্গলবার চিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বিদেশমন্ত্রীদের বৈঠকের পরে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কোর উপরে ইতিমধ্যে ‘অভূতপূর্ব সংখ্যক নিষেধাজ্ঞা’ চাপানো হয়েছে। আরও যদি নিষেধাজ্ঞা চাপানো হয়, তারও মোকাবিলা করার ক্ষমতা মস্কোর আছে আছে বলে দাবি করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। (ছবি সৌজন্যে এএফপি)

2/5
রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, স্রেফ বলতে হয় বলে সেই কথা বলছেন না। বরং পশ্চিমী দুনিয়ার অনেক অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদের বিচার-বিশ্লেষণ এবং মতামতের ভিত্তিতেই সেই মন্তব্য করেছেন বলে দাবি করেন রাশিয়ার বিদেশমন্ত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাস এজেন্সির রিপোর্ট অনুযায়ী, লাভরভ খোঁচা দিয়ে এটাও বলেছেন যে ট্রাম্প ঠিক কী বলেছেন, সেটা তাঁরা বুঝতে চান। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 9:56 PM

রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, স্রেফ বলতে হয় বলে সেই কথা বলছেন না। বরং পশ্চিমী দুনিয়ার অনেক অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদের বিচার-বিশ্লেষণ এবং মতামতের ভিত্তিতেই সেই মন্তব্য করেছেন বলে দাবি করেন রাশিয়ার বিদেশমন্ত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাস এজেন্সির রিপোর্ট অনুযায়ী, লাভরভ খোঁচা দিয়ে এটাও বলেছেন যে ট্রাম্প ঠিক কী বলেছেন, সেটা তাঁরা বুঝতে চান। (ছবি সৌজন্যে এপি)

3/5
আর লাভরভ এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ৫০ দিনের মধ্যে ইউক্রেন নিয়ে মস্কো যদি আমেরিকার সঙ্গে কোনও চুক্তি করতে না পারে, তাহলে রাশিয়া এবং বাণিজ্যিক সহযোগীদের উপরে ১০০ শতাংশ হারেও আমদানি শুল্ক চাপানো হতে পারে। তিনি বলেছিলেন, 'আমরা ওদের উপরে খুবই - খুবই অখুশি।' (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 9:56 PM

আর লাভরভ এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ৫০ দিনের মধ্যে ইউক্রেন নিয়ে মস্কো যদি আমেরিকার সঙ্গে কোনও চুক্তি করতে না পারে, তাহলে রাশিয়া এবং বাণিজ্যিক সহযোগীদের উপরে ১০০ শতাংশ হারেও আমদানি শুল্ক চাপানো হতে পারে। তিনি বলেছিলেন, 'আমরা ওদের উপরে খুবই - খুবই অখুশি।' (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

4/5
ট্রাম্প নাকি পুতিনদের উপরে এতটাই অখুশি যে ব্যক্তিগত স্তরে কথা বলার সময় রাশিয়ার অনেক ভিতরে হামলা চালানোর বিষয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কিকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প জানতে চেয়েছেন যে আমেরিকা যদি দূরপাল্লার অস্ত্র দেয়, তাহলে কি মস্কোয় হামলা চালাতে পারবে? (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 9:56 PM

ট্রাম্প নাকি পুতিনদের উপরে এতটাই অখুশি যে ব্যক্তিগত স্তরে কথা বলার সময় রাশিয়ার অনেক ভিতরে হামলা চালানোর বিষয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কিকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প জানতে চেয়েছেন যে আমেরিকা যদি দূরপাল্লার অস্ত্র দেয়, তাহলে কি মস্কোয় হামলা চালাতে পারবে? (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

5/5
দুই সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে কথা বলার একদিন পরেই (৪ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এমনকী ইউক্রেনকে আমেরিকার তৈরি মিসাইল পাঠানোর বিষয়েও আলোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সেই বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 9:56 PM

দুই সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে কথা বলার একদিন পরেই (৪ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এমনকী ইউক্রেনকে আমেরিকার তৈরি মিসাইল পাঠানোর বিষয়েও আলোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সেই বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

Related Photos