AFC Asian Cup 2026 Latest Update: ইতিহাস গড়ে এশিয়ান কাপে ভারত! বাংলার মেয়ের গোলে হারাল ২৪ ধাপ এগিয়ে থাকা দলকে
বাংলার মেয়ের জোড়া গোলে ইতিহাস গড়ে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের টিকিট ছিনিয়ে নিল ভারত। আর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ইতিমধ্যে মূলপর্বের টিকিট পেয়ে গিয়েছিল। আজ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে ধ্বংস করে দিল।
Published on: Jul 5, 2025 8:24 PM IST
1/5

Published on Jul 5, 2025 8:24 PM
থাইল্যান্ডকে হারিয়ে দিয়ে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের টিকিট পেয়ে গেল ভারত। সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে শনিবার থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার টিকিট ‘কনফার্ম’ করে ফেলেছে টিম ইন্ডিয়া। আর যে থাইল্যান্ডকে হারিয়েছেন সঙ্গীতারা, সেই দেশ ফিফা র্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে আছে। আর ভারত আছে ৭০ নম্বরে। ২৪ ধাপ এগিয়ে থাকা টিমকে হারিয়ে দিল ভারত। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)
2/5

Published on Jul 5, 2025 8:24 PM
শনিবার ২৯ মিনিটে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। মাঝমাঠের কাছ থেকে ছুটে এসে পেনাল্টি বক্সের ঠিক মাথা থেকে দুরন্ত হাফ-ভলি মারেন। বলটা তাঁর সামনে দু'বার বাউন্স খায়। তারপর হাফ-ভলি মারেন। আর বলটা দ্বিতীয় পোস্টের জালে জড়িয়ে যায়। একেবারে নিখুঁত ফিনিশিং ছিল। সেই গোলের সুবাদেই ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ভারতীয় দল। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball এবং এক্স)
3/5

Published on Jul 5, 2025 8:24 PM
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দু'মিনিটের মধ্যে গোল হজম করে ভারত। সেই পরিস্থিতিতে ২০২৬ সালে মহিলাদের এএফসি এশিয়ান কাপ খেলার জন্য মরিয়াভাবে গোলের খোঁজ করতে থাকে টিম ইন্ডিয়া। আর ৭৪ মিনিটে গোলের দরজা খুলে ফেলেন সেই সঙ্গীতাই। খাদ্যের গন্ধ পাওয়া সিংহীর মতো তেকাঠির সামনে থেকে বলটা থাইল্যান্ডের জাবে জড়িয়ে দেন। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball এবং এক্স)
4/5

Published on Jul 5, 2025 8:24 PM
আর শেষপর্যন্ত সেই ২-১ গোলে যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ 'বি'-র শেষ ম্যাচ জিতে নিয়ে এএফসি এশিয়ান কাপের টিকিট কনফার্ম করে ফেলল ভারতীয় দল। আর সেই জয়টার ফলে ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। কারণ ভারত আগে মহিলাদের এএফসি এশিয়ান কাপ খেললেও কখনও কোয়ালিফায়ারের মাধ্যমে সেই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেনি। এই প্রথমবার সেই নজির গড়ল। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)
5/5

Published on Jul 5, 2025 8:24 PM
E-Paper

