একে-৪৭ নিয়ে পাকিস্তানে জ্যোতিকে ঘিরে একের পর এক ‘বন্দুকবাজ’, সামনে ভয়ংকর কথা
চর সন্দেহে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা যে পাকিস্তানে গিয়েছিল, তা আগেই সামনে এসেছে। তারইমধ্যে পাকিস্তানে গিয়ে জ্যোতির সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সামনে এল এক স্কটিশ ইউটিউবারের ভিডিয়োয়। সেই ভিডিয়োয় জ্যোতির চারপাশে একাধিক বন্দুকবাজকে দেখা গিয়েছে।
Published on: May 26, 2025 1:52 PM IST
1/5

Published on May 26, 2025 1:52 PM
ভরা বাজারে বন্দুক হাতে নিয়ে জ্যোতি মালহোত্রাকে ঘিরে আছে কমপক্ষে ছ'জন। পাকিস্তানের লাহোরের আনারকলি বাজারে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছিল বলে দাবি করলেন স্কটল্যান্ডের ইউটিউবার কালুম মিল। ওই ইউটিউবার দাবি করেন, ওই বন্দুকবাজদের হাতে একে-৪৭ ছিল। এমন দৃশ্য দেখে তিনি প্রশ্ন তোলেন যে এরকম ভরা বাজারে জ্যোতিকে ঘিরে কেন এতজন বন্দুকবাজ আছে? (ছবি সৌজন্যে ইউটিউব ভিডিয়ো)
2/5

Published on May 26, 2025 1:52 PM
ওই ভিডিয়োয় স্কটিশ ইউটিউবারকে বলতে শোনা যায়, ‘ওর সঙ্গেই ওই লোকেরা আছে, ওর সুরক্ষায় আছে। আমি জানি না ব্যাপারটা কী। এত বন্দুকের কী দরকার আছে? ওর চারপাশে কী কী বন্দুক আছে, দেখুন। ওকে ঘিরে ছ'জন বন্দুকবাজ আছে।’ সেইসঙ্গে স্কটিশ ইউটিউবারের ভিডিয়োয় জ্যোতির সঙ্গে আরও কয়েকজনকে দেখা গিয়েছে। যাদের দেখে পর্যটক মনে হতে পারে। তিনি জানান, কেন এত লোক বন্দুক নিয়ে আছে, সে বিষয়ে ঠিক নিশ্চিত নন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/5

Published on May 26, 2025 1:52 PM
যে ভিডিয়োয় স্কটিশ ইউটিউবার এতকিছু বলেছেন, সেটা গত ১ মার্চ নিজের চ্যানেলে আপলোড করেছিলেন। তাতে জ্যোতির সঙ্গে কথোপকথনের মুহূর্তও ছিল। এমনকী ভিডিয়োর শিরোনাম ছিল, ‘পাকিস্তানে দারুণ উপভোগ করছে ভারতীয় মেয়ে।’ আর জ্যোতির ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিয়োয় ওই স্কটিশ ইউটিউবারকে দেখা গিয়েছিল। যে ভিডিয়োটি ১৯ মার্চ আপলোড করেছিল জ্যোতি। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/5

Published on May 26, 2025 1:52 PM
এমনিতে পাকিস্তানে যাওয়ার যে সব ভিডিয়ো পোস্ট করেছিল, তাতে দাবি করেছিল যে অন্যান্য পর্যটকদের সঙ্গে বাসে করে ঘুরছে। হিন্দু ও শিখ সম্প্রদায়ের বিভিন্ন উপাসনাস্থলে গিয়েছিল জ্যোতি। আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার পরেই বাসের বুকিং করেছে বলে দাবি করেছিল। জ্যোতি দাবি করেছিল, লাহোরের আনারকলি বাজারেও বাসে করে গিয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
5/5

Published on May 26, 2025 1:52 PM
E-Paper

