শিয়ালদা শাখায় আরও ৫ লোকাল ট্রেন চালু হচ্ছে! রুট, সময় দেখে নিন
শিয়ালদা শাখায় চালু হচ্ছে আরও ৫ লোকাল ট্রেন। কোন রুটে চলবে? দেখে নিন।
Published on: Jun 10, 2025 10:30 PM IST
1/4
Published on Jun 10, 2025 10:30 PM
সম্প্রতিই শিয়ালদহ ডিভিশন বেশ কিছু নতুন লোকাল ট্রেন চলাচল চালু করেছে। বালিগঞ্জ-নামখানা, বালিগঞ্জ-ক্যানিং, বালিগঞ্জ-সোনারপুর সেকশনে চালু হয়েছে নতুন লোকাল ট্রেন। এবার দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ সেকশনে এল নতুন ট্রেন। অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে আর দুর্ঘটনা রুখতে রেলের এই অভিনব উদ্যোগ বলে জানা গিয়েছে। দেখা যাক, এই নতুন রুটের ট্রেনগুলি। (REUTERS)
2/4

Published on Jun 10, 2025 10:30 PM
৩)বারাসত-দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশ্যাল বারাসত থেকে ছাড়বে বিকেল ৫ টা ৩৫ মিনিটে, দমদম ক্যান্টনমন্টে পৌঁছবে সন্ধ্যা ৬ টায়। ৪) দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ ইএমইউ স্পেশ্যাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে, আর বনগাঁ পৌঁছবে রাত ৮ টা ১০ মিনিটে। ৫) বনগাঁ-বারাসত ইউএমইউ স্পেশ্যাল রাত ৮ টা ২০ মিনিটে ছাড়বে বনাগাঁ থেকে, আর তা বারাসত পৌঁছবে রাত ৯ টা ২৫ মিনিটে।
3/4

Published on Jun 10, 2025 10:30 PM
১) বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশ্যাল বনগাঁ থেকে ছাড়বে সকাল ৭ টা ৪১ মিনিটে আর দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাবে সকাল ৯ টা ১৬ মিনিটে। ২) দমদম ক্যান্টনমেন্ট- বারাসত ইএমইউ স্পেশ্যাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ূবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। বারাসতে তা পৌঁছবে ১০ টা ১৫ মিনিটে।
4/4

Published on Jun 10, 2025 10:30 PM
E-Paper

