Bangladesh Clash Latest Update: গুলি করে হিন্দুকে খুন বাংলাদেশে, যুবকের গলায় বুট চেপে দাঁড়িয়ে সেনা, কেন বাহবা ইউনুসদের?
গুলি করে হিন্দুকে হত্যা করা হল বাংলাদেশে। অভিযোগ উঠেছে, যুবকের গলায় বুট চেপে দাঁড়িয়ে ছিল বাংলাদেশের সেনা। আর সেই ঘটনার পরে পুলিশ এবং বাংলাদেশি সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসরা।
Published on: Jul 16, 2025 7:47 PM IST
1/5

Published on Jul 16, 2025 7:47 PM
গুলি করে হিন্দু যুবককে মেরে ফেলা হল বাংলাদেশে। শুধু তাই নয়, আমেরিকায় যেমন জর্জ ফ্লয়েডের গলা চেপে এক পুলিশ অফিসার বসেছিল, সেরকমভাবেই আজ গোপালগঞ্জে এক যুবকের গলায় বাংলাদেশের সেনাবাহিনী বুট তুলে দেয় বলে অভিযোগ করেছে আওয়ামি লিগ। গোপালগঞ্জের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। (ছবির সত্যতা যাচাই করা হয়নি, সৌজন্যে, ফেসবুক Bangladesh Awami League)
2/5

Published on Jul 16, 2025 7:47 PM
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ছিল। সেই সমাবেশকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গোপালগঞ্জ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসদের দাবি, আওয়ামি লিগ এবং আওয়ামি লিগের ছাত্রদলের সদস্যরা হামলা চালিয়েছেন। তাঁরা ছাড় পাবেন না। প্রত্যেককে শাস্তি দেওয়া হবে বলে দাবি করেছেন ইউনুসরা। (ছবি সৌজন্যে, এক্স @MAarafat71)
3/5

Published on Jul 16, 2025 7:47 PM
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে হিন্দু যুবক দীপ্ত সাহা এবং রমজান কাজীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দীপ্তের কাকা জানিয়েছেন, তাঁর ভাইপো মধ্যাহ্নভোজের পরে দোকানে যাচ্ছিলেন। সেইসময় তিনি গুলিবিদ্ধ হন। রমজানের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে কোনও দোষ করেনি। বিনা দোষে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। (ছবি সৌজন্যে বাংলাদেশ আওয়ামি লিগ)
4/5

Published on Jul 16, 2025 7:47 PM
আওয়ামি লিগের অভিযোগ, 'গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে সাতজন সাধারণ মানুষ নিহত। কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন গুলিতে। তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক। এই হঠকারিতার বিরুদ্ধে গোপালগঞ্জে সাধারণ মানুষ (রাস্তায়) নেমেছেন। এর জবাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে দিতে হবে।' সেইসঙ্গে শেখ হাসিনার দলের অভিযোগ, ‘রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু আজ সরাসরি আওয়ামি লগের রক্তে হাত রাঙাচ্ছে।’ (ছবি সৌজন্যে, এক্স @SobugMessi10jr)
5/5

Published on Jul 16, 2025 7:47 PM
E-Paper

