Global Super League: নতুন T20 লিগের শুরুতেই ব্যাটে-বলে তাণ্ডব শাকিব আল হাসানের, ক্যাপিটালস হারাল নিউজিল্যান্ডের দলকে

Dubai Capitals vs Central Districts, GSL 2025: গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট দখল করেন বাংলাদেশের সুপারস্টার অল-রাউন্ডার শাকিব আল হাসান।

Published on: Jul 11, 2025 1:27 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
প্রথমে ব্যাট হাতে মারকাটারি অর্ধশতরান ও পরে বল হাতে ৪টি উইকেট। ব্যাটে-বলে এমন অবিশ্বস্য পারফর্ম্যান্স মেলে ধরার পরে শাকিব আল হাসান ছাড়া আর কাউকেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত করা সম্ভব ছিল না। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 1:27 PM

প্রথমে ব্যাট হাতে মারকাটারি অর্ধশতরান ও পরে বল হাতে ৪টি উইকেট। ব্যাটে-বলে এমন অবিশ্বস্য পারফর্ম্যান্স মেলে ধরার পরে শাকিব আল হাসান ছাড়া আর কাউকেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত করা সম্ভব ছিল না। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার।

2/5
বৃহস্পতিবার গায়ানায় গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুলবদিন নায়েবের নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। শাকিব আল হাসান ৩৭ বলে ৫৮ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪১ রান করেন সেদিকউল্লাহ অটল। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 1:27 PM

বৃহস্পতিবার গায়ানায় গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুলবদিন নায়েবের নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। শাকিব আল হাসান ৩৭ বলে ৫৮ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪১ রান করেন সেদিকউল্লাহ অটল। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার।

3/5
দুবাই ক্যাপিটালসের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন শাকিব আল হাসান। খুজাইমা তনবীর ৩ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১টি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস ও আর্যমান বর্মা। ২ ওভারে ২০ রান খরচ করেও কোনও উইকেট পাননি গুলবদিন নায়েব। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 1:27 PM

দুবাই ক্যাপিটালসের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন শাকিব আল হাসান। খুজাইমা তনবীর ৩ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১টি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস ও আর্যমান বর্মা। ২ ওভারে ২০ রান খরচ করেও কোনও উইকেট পাননি গুলবদিন নায়েব। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার।

4/5
নতুন টি-২০ লিগের উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় তুলে নিল দুবাই ক্যাপিটালস। আইএল টি-২০'র চ্যাম্পিয়ন দলটি গ্লোবাল সুপার লিগে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে। ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দেন বাংলাদেশের সুপারস্টার অল-রাউন্ডার শাকিব আল হাসান। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 1:27 PM

নতুন টি-২০ লিগের উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় তুলে নিল দুবাই ক্যাপিটালস। আইএল টি-২০'র চ্যাম্পিয়ন দলটি গ্লোবাল সুপার লিগে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে। ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দেন বাংলাদেশের সুপারস্টার অল-রাউন্ডার শাকিব আল হাসান। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার।

5/5
পালটা ব্যাট করতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রানে আটকে যায়। ২২ রানের ব্যবধানে ম্যাচ জেতে দুবাই ক্যাপিটালস। ক্যাপ্টেন টম ব্রুস ৩৯ বলে ৩৪ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি ৩টি চার মারেন। এছাড়া উইল ইয়ং ১৯, ডেন ক্লেভার ২১ ও উইলিয়াম ক্লার্ক ২০ রান করেন। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 1:27 PM

পালটা ব্যাট করতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রানে আটকে যায়। ২২ রানের ব্যবধানে ম্যাচ জেতে দুবাই ক্যাপিটালস। ক্যাপ্টেন টম ব্রুস ৩৯ বলে ৩৪ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি ৩টি চার মারেন। এছাড়া উইল ইয়ং ১৯, ডেন ক্লেভার ২১ ও উইলিয়াম ক্লার্ক ২০ রান করেন। ছবি- গ্লোবাল সুপার লিগ টুইটার।

Related Photos