চার মাস ধরে বক্রী হবেন শনিদেব, ঘরে বাইরে বিপদে পড়বেন এই ৪ রাশি
শনিদেবকে ন্যায়বিচার ও কর্মের দেবতা বলা হয়।এই বছর ২৯শে মার্চ ২০২৫ তারিখে শনির কুম্ভ থেকে মীন রাশিতে গোচর হয়েছে। শনির গোচরের সময় দেশ ও বিশ্বে এর প্রভাব দেখা যায়। প্রায় আড়াই বছর ধরে শনিদেব এই রাশিতে অবস্থান করবেন। তবে এই সময়কালের মধ্যেই বিপরীতগামী হবেন শনি। একেই বলা হয় শনি বক্রী।
Published on: Jun 13, 2025 7:17 PM IST
1/6

Published on Jun 13, 2025 7:17 PM
শনিই একমাত্র গ্রহ যা আমাদের কর্ম অনুসারে ফল দেয়। শনিদেব ১৩ জুলাই ২০২৫ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিগামী হবেন। এই ১৩৮ দিন ধরে প্রতিগামী হওয়ার প্রভাব কিছু রাশির উপর যেমন ভালো। তেমনই কিছু রাশির উপর খারাপ। দেখে নেওয়া যাক, রাশি অনুযায়ী কেমন প্রভাব পড়বে শনিদেবের।
2/6

Published on Jun 13, 2025 7:17 PM
মেষ রাশি - শনির বক্রী চলাকালীন মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। তাদের মধ্যে মানসিক চাপ দেখা যেতে পারে, এবং আর্থিক দিক থেকেও কিছু সমস্যা হতে পারে। পরিবারে অশান্তির সূূচনা হতে পারে এই সময়। এছাড়়াও, স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়়বার আশঙ্কা রয়েছে।
3/6

Published on Jun 13, 2025 7:17 PM
তুলা রাশি - শনির বক্রী হওয়ার সময় তুলা রাশির জাতকরা বেশ কিছু অসুবিধার মুখে পড়তে পারেন। আদালতের মামলায় আপনার অস্বস্তি বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধ বাড়তে পারে। বৈবাহিক সম্পর্কের চিড় ধরতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী কলকাঠি নাড়তে পারে।
4/6

Published on Jun 13, 2025 7:17 PM
মিথুন রাশি - শনির বক্রী চলাকালীন মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রোমোশন আটকে যেতে পারে কোনও এক গুরুতর কারণে। এছাড়াও, ব্যক্তিগত সম্পর্কের অবনতি হতে পারে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির জন্য। কেরিয়ারে এখনই কোনও সুখবর থাকছে না।
5/6

Published on Jun 13, 2025 7:17 PM
ধনু রাশি - শনির বক্রী চলাকালীন ধনু রাশির জাতকদের বৈবাহিক সম্পর্কের অবনতি হতে পারে। এছাড়াও, কর্মক্ষেত্রে বসের রোষানলে পড়়তে পারেন ছোটখাটো ভুলের জন্য। কাজের জায়গায় চাপ বাড়ে। চাপ বাড়বে ব্যবসায় ক্ষতি হওয়ার দরুণ। আর্থিক লোকসান সামলে উঠতে কিছুটা সময় লাগবে।
6/6

Published on Jun 13, 2025 7:17 PM
E-Paper

