Sharmishta Panoli Case Latest Update: বাকস্বাধীনতা আছে মানেই অন্যদের আঘাত করা যায় না, হাইকোর্টে ধাক্কা শর্মিষ্ঠার

কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন না শর্মিষ্ঠা পানোলি। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পরে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানান। হাইকোর্ট জানিয়েছে, কেস ডায়েরি না দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। ৫ জুন সেটি পেশ করতে হবে।

Published on: Jun 3, 2025 3:58 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন না শর্মিষ্ঠা পানোলি। তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ২২ বছরের আইনের ছাত্রীকে ভারতের বৈচিত্র্য স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৫ জুন) ফের সেই মামলার শুনানি হবে। আর তাতে আকাশ ভেঙে পড়বে না বলেও মন্তব্য করেন বিচারপতি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 3:58 PM

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন না শর্মিষ্ঠা পানোলি। তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ২২ বছরের আইনের ছাত্রীকে ভারতের বৈচিত্র্য স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৫ জুন) ফের সেই মামলার শুনানি হবে। আর তাতে আকাশ ভেঙে পড়বে না বলেও মন্তব্য করেন বিচারপতি।

2/5
মঙ্গলবার বিচারপতি চট্টোপাধ্যায় বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো দেওয়া হয়েছিল। সেটা শুনেছিলেন (মানুষ)। আর তার জেরে একাংশের ভাবাবেগে আঘাত লেগেছে। দেখুন, আমাদের বাকস্বাধীনতা আছে। কিন্তু সেটার অর্থ এই নয় যে অন্যদের (ভাবাবেগে) আঘাত করবেন আপনি। আমাদের দেশ বৈচিত্র্যময়। বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ আছে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত।' (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 3:58 PM

মঙ্গলবার বিচারপতি চট্টোপাধ্যায় বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো দেওয়া হয়েছিল। সেটা শুনেছিলেন (মানুষ)। আর তার জেরে একাংশের ভাবাবেগে আঘাত লেগেছে। দেখুন, আমাদের বাকস্বাধীনতা আছে। কিন্তু সেটার অর্থ এই নয় যে অন্যদের (ভাবাবেগে) আঘাত করবেন আপনি। আমাদের দেশ বৈচিত্র্যময়। বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ আছে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত।' (ছবি সৌজন্যে পিটিআই)

3/5
পুণের একটি বেসরকারি আইন কলেজে ছাত্রী শর্মিষ্ঠাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ উঠেছে, অপারেশন সিঁদুরের রেশ ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছিলেন, তাতে এমন মন্তব্য করেছিলেন যে একাংশের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। যদিও গ্রেফতারির আগেই সেই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। আর ক্ষমাও চেয়ে নেন। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 3:58 PM

পুণের একটি বেসরকারি আইন কলেজে ছাত্রী শর্মিষ্ঠাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ উঠেছে, অপারেশন সিঁদুরের রেশ ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছিলেন, তাতে এমন মন্তব্য করেছিলেন যে একাংশের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। যদিও গ্রেফতারির আগেই সেই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। আর ক্ষমাও চেয়ে নেন। (ছবি সৌজন্যে পিটিআই)

4/5
মঙ্গলবার হাইকোর্টে শর্মিষ্ঠার আইনজীবী দাবি, তাঁর মক্কেলকে যে গ্রেফতার করা হয়েছে, সেটা পুরোপুরি বেআইনি। গ্রেফতারির আগে তাঁকে কোনও নোটিশ পাঠানো হয়নি। যা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় বাধ্যতামূলক। সেইসঙ্গে শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেন, ছাত্রীর কিছু সমস্যা আছে। তাই জেলে থাকা তাঁর পক্ষে সমস্যাজনক বলে দাবি করেন শর্মিষ্ঠার আইনজীবী। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 3:58 PM

মঙ্গলবার হাইকোর্টে শর্মিষ্ঠার আইনজীবী দাবি, তাঁর মক্কেলকে যে গ্রেফতার করা হয়েছে, সেটা পুরোপুরি বেআইনি। গ্রেফতারির আগে তাঁকে কোনও নোটিশ পাঠানো হয়নি। যা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় বাধ্যতামূলক। সেইসঙ্গে শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেন, ছাত্রীর কিছু সমস্যা আছে। তাই জেলে থাকা তাঁর পক্ষে সমস্যাজনক বলে দাবি করেন শর্মিষ্ঠার আইনজীবী।

5/5
পালটা রাজ্যের তরফে দাবি করা হয়, শর্মিষ্ঠাকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু শর্মিষ্ঠা ও তাঁর পরিবারের সদস্যরা গুরুগ্রামে 'পালিয়ে' গিয়েছিলেন। গুরুগ্রাম থেকে গ্রেফতারির পরে তাঁকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছিল। দেওয়া হয়েছিল তিনদিনের হেফাজতের নির্দেশ। তারপর তাঁকে কলকাতায় আনা হয়। আর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 3:58 PM

পালটা রাজ্যের তরফে দাবি করা হয়, শর্মিষ্ঠাকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু শর্মিষ্ঠা ও তাঁর পরিবারের সদস্যরা গুরুগ্রামে 'পালিয়ে' গিয়েছিলেন। গুরুগ্রাম থেকে গ্রেফতারির পরে তাঁকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছিল। দেওয়া হয়েছিল তিনদিনের হেফাজতের নির্দেশ। তারপর তাঁকে কলকাতায় আনা হয়। আর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে এএনআই)

Related Photos