পাক জঙ্গিদের মৃত্যুতে সমবেদনা লাতিন আমেরিকার দেশের, সেখানে দাঁড়িয়ে কী বললেন শশী থারুর?

অপারেশন সিঁদুরে মৃত পাক জঙ্গিদের প্রতি সমবেদনা ব্যক্ত করল লাতিন আমেরিকার কলম্বিয়া। আর তা নিয়ে হতাশা প্রকাশ করলেন শশী থারুর। সেই দেশের রাজধানীতে দাঁড়িয়েই সেখানকার সরকারকে দিলেন স্পষ্ট বার্তা।

Published on: May 30, 2025 12:48 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে জবাব দিয়েছিল, সেই অভিযান সিঁদুরে পাকিস্তানে মৃত্যু হয়েছিল কম করে ১০০ জঙ্গির। তবে সেই অভিযানে খতম হওয়া পাক জঙ্গিদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া। আর এর জেরে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় প্রতিনিধিদলের প্রধান শশী থারুর। তিনি বলেন, 'যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাঁদের জন্য সমবেদনা না জানিয়ে ভারতীয় অভিযানে নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। এতে আমি একটু হতাশ।'  (Shashi Tharoor X)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে জবাব দিয়েছিল, সেই অভিযান সিঁদুরে পাকিস্তানে মৃত্যু হয়েছিল কম করে ১০০ জঙ্গির। তবে সেই অভিযানে খতম হওয়া পাক জঙ্গিদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া। আর এর জেরে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় প্রতিনিধিদলের প্রধান শশী থারুর। তিনি বলেন, 'যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাঁদের জন্য সমবেদনা না জানিয়ে ভারতীয় অভিযানে নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। এতে আমি একটু হতাশ।' (Shashi Tharoor X)

2/6
পাকিস্তানের চিন অস্ত্র ব্যবহার নিয়ে শশী থারুর স্পষ্ট ভাবে বলেন, 'আমরা এই বিষয়ে বেশ সচেতন যে পাকিস্তানের সমস্ত প্রতিরক্ষা সরঞ্জামের ৮১ শতাংশ সরবরাহ করে চিন। অবশ্য এখানে 'প্রতিরক্ষা' শব্দটি খুব বেশি ভদ্র হয়ে যাচ্ছে, বরং বলা ভালো পাকিস্তানি সামরিক সরঞ্জাম। এর বেশিরভাগই প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণের জন্য। প্রতিটি সার্বভৌম দেশের তা করার অধিকার রয়েছে নিশ্চয়।'   (@ShashiTharoor)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

পাকিস্তানের চিন অস্ত্র ব্যবহার নিয়ে শশী থারুর স্পষ্ট ভাবে বলেন, 'আমরা এই বিষয়ে বেশ সচেতন যে পাকিস্তানের সমস্ত প্রতিরক্ষা সরঞ্জামের ৮১ শতাংশ সরবরাহ করে চিন। অবশ্য এখানে 'প্রতিরক্ষা' শব্দটি খুব বেশি ভদ্র হয়ে যাচ্ছে, বরং বলা ভালো পাকিস্তানি সামরিক সরঞ্জাম। এর বেশিরভাগই প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণের জন্য। প্রতিটি সার্বভৌম দেশের তা করার অধিকার রয়েছে নিশ্চয়।' (@ShashiTharoor)

3/6
শশী থারুর এরপর কলম্বিয়া সরকারের উদ্দেশে বলেন, 'আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই। যারা সন্ত্রাসবাদ ছড়ায় এবং যারা সন্ত্রাসবাদ প্রতিরোধ করে, তাদের কোনও ভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে। এরা কখনও এক নয়। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।'  (Shashi Tharoor X)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

শশী থারুর এরপর কলম্বিয়া সরকারের উদ্দেশে বলেন, 'আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই। যারা সন্ত্রাসবাদ ছড়ায় এবং যারা সন্ত্রাসবাদ প্রতিরোধ করে, তাদের কোনও ভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে। এরা কখনও এক নয়। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।' (Shashi Tharoor X)

4/6
উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ভারত ও পাক সেনার মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের বড় বড় বিমানঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত।   (India in Colombia - X)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ভারত ও পাক সেনার মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের বড় বড় বিমানঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত। (India in Colombia - X)

5/6
এরপর সিপেক এবং বিআরআই নিয়ে মুখ খোলেন শশী। তিনি বলেন, 'চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একক বৃহত্তম প্রকল্পটি পাকিস্তানে অবস্থিত। তথাকথিত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এমন একটি হাইওয়ে করিডোর যা চিনকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি বন্দরের সাথে সংযুক্ত করে। এই সড়ক দিয়ে তুলনামূলকভাবে দ্রুত এবং সস্তায় পণ্য পরিবহণ করা যায় পশ্চিম চিনে।'   (@IndiaEmbBogota)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

এরপর সিপেক এবং বিআরআই নিয়ে মুখ খোলেন শশী। তিনি বলেন, 'চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একক বৃহত্তম প্রকল্পটি পাকিস্তানে অবস্থিত। তথাকথিত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এমন একটি হাইওয়ে করিডোর যা চিনকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি বন্দরের সাথে সংযুক্ত করে। এই সড়ক দিয়ে তুলনামূলকভাবে দ্রুত এবং সস্তায় পণ্য পরিবহণ করা যায় পশ্চিম চিনে।' (@IndiaEmbBogota)

6/6
এদিকে বোগোতায় থারুর পাক-চিন সম্পর্ক নিয়ে বলেন, 'এই অস্ত্র বা চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের বিষয়ে আমরা সম্পর্কে অবগত, এবং আমাদের উদ্বেগ পাকিস্তানি জনগণের উন্নয়নের অধিকার নিয়ে নয়। অবশ্যই, তারা তা করতে পারে, চিনের সাথে অংশীদারিত্ব বজায় রাখা তাদের অধিকার। আমাদের বিরোধ কেবল আমাদের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর সাথে।'  (@ShashiTharoor)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 12:48 PM

এদিকে বোগোতায় থারুর পাক-চিন সম্পর্ক নিয়ে বলেন, 'এই অস্ত্র বা চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরের বিষয়ে আমরা সম্পর্কে অবগত, এবং আমাদের উদ্বেগ পাকিস্তানি জনগণের উন্নয়নের অধিকার নিয়ে নয়। অবশ্যই, তারা তা করতে পারে, চিনের সাথে অংশীদারিত্ব বজায় রাখা তাদের অধিকার। আমাদের বিরোধ কেবল আমাদের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর সাথে।' (@ShashiTharoor)

Related Photos