৬ মাসে কমল ৫৫ কেজি ওজন! কী খেয়ে মাখনের মতো গলে গেল মেদ, ডায়েট চার্ট ফাঁস করলেন শেহনাজ গিল

বিগ বস দিয়ে লইমলাইটে আসেন শেহনাজ গিল। ইতিমধ্যে বলিউডেও ২টি সিনেমায় কাজ করে ফেলেছেন পঞ্জাবের এই সুন্দরী কন্যে। গোলুমোলু চেহারা থেকে এখন এক্কেবারে ছিপছিপে। কীভাবে কমিয়েছেন ওজন? ডায়েট চার্ট খোলসা করলেন নিজেই।

Updated on: May 30, 2025 3:41 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/9
কালা শাহ কালা এবং ডাকার মতো পাঞ্জাবি সিনেমায় কাজ করেছেন শেহনাজ। জন্ম ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি পাঞ্জাবের অমৃতসরে। বলিউডে শেহনাজের প্রথম কাজ কিসি কা ভাই, কিসি কি জান। এরপর থ্যাঙ্ক ইউ ফর কামিং সিনেমাতেও শেহনাজ করেন কাজ।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

কালা শাহ কালা এবং ডাকার মতো পাঞ্জাবি সিনেমায় কাজ করেছেন শেহনাজ। জন্ম ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি পাঞ্জাবের অমৃতসরে। বলিউডে শেহনাজের প্রথম কাজ কিসি কা ভাই, কিসি কি জান। এরপর থ্যাঙ্ক ইউ ফর কামিং সিনেমাতেও শেহনাজ করেন কাজ।

2/9
এর আগেই নিজের ওয়েটলস দিয়ে সকলের নজর কেড়েছিলেন শেহনাজ। জানা গিয়েছিল, কমিয়ে ফেলেছেন ৫৫ কেজি। তবে সম্প্রতি নিজের ডায়েট সামনে আনলেন তরকা। জানালেন, সঠিক ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমেই তা করা সম্ভব হয়েছে। তা কী কী খেতেন এই ৬ মাসে? expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

এর আগেই নিজের ওয়েটলস দিয়ে সকলের নজর কেড়েছিলেন শেহনাজ। জানা গিয়েছিল, কমিয়ে ফেলেছেন ৫৫ কেজি। তবে সম্প্রতি নিজের ডায়েট সামনে আনলেন তরকা। জানালেন, সঠিক ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমেই তা করা সম্ভব হয়েছে। তা কী কী খেতেন এই ৬ মাসে?

3/9
শেহনাজ তাঁর সকাল শুরু করতেন হলুদের জল আর চা দিয়ে। তারপর থাকত প্রোটিন-সমৃদ্ধ প্রাতঃরাশ। সবজি দিয়ে চিড়ের পোলাও, মুগ ডালের ছিলা অথবা ধোসা।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

শেহনাজ তাঁর সকাল শুরু করতেন হলুদের জল আর চা দিয়ে। তারপর থাকত প্রোটিন-সমৃদ্ধ প্রাতঃরাশ। সবজি দিয়ে চিড়ের পোলাও, মুগ ডালের ছিলা অথবা ধোসা।

4/9
প্রতিদিন ১ ঘণ্টা যোগাসন করতেন শেহনাজ। আর এর ফলে যে শারীরিকভাবে সুস্থ থাকতেন তই নয়, সঙ্গে তাঁকে মানসিকভাবেও সুস্থ থাকতে করতেন সাহায্য।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

প্রতিদিন ১ ঘণ্টা যোগাসন করতেন শেহনাজ। আর এর ফলে যে শারীরিকভাবে সুস্থ থাকতেন তই নয়, সঙ্গে তাঁকে মানসিকভাবেও সুস্থ থাকতে করতেন সাহায্য।

5/9
দুপুরের খাবারে শেহনাজ রাখতেন এমন সব খাবার যা শুধু সহজপাচ্যই নয়, পুষ্টিগুণে সমৃদ্ধও। তাঁর প্লেটে এই সময় থাকত ডাল, স্যালাড ও স্প্রাউটস, স্ক্য়াম্বলড তোফু এবং মাল্টিগ্রেন আটা দিয়ে তৈরি একটি রুটি। যাতে থাকত ঘি মাখানো। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবারের সঠিক মিশ্রণ।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

দুপুরের খাবারে শেহনাজ রাখতেন এমন সব খাবার যা শুধু সহজপাচ্যই নয়, পুষ্টিগুণে সমৃদ্ধও। তাঁর প্লেটে এই সময় থাকত ডাল, স্যালাড ও স্প্রাউটস, স্ক্য়াম্বলড তোফু এবং মাল্টিগ্রেন আটা দিয়ে তৈরি একটি রুটি। যাতে থাকত ঘি মাখানো। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবারের সঠিক মিশ্রণ।

6/9
রাতের খাবার থাকত আরও হালকা। শেহনাজ খেতেন খিচুড়ি, দই আর বটল গার্ডের স্যুপ। রাতে হালকা খাবার, বিশেষ করে ঘুমের অন্তত ২-৩ ঘণ্টা আগে, সাহায্য করে হজম ক্ষমতা ভালো রাখতে, পেট থাকে পরিষ্কার আর ঘুমও হয় ভালো। সঙ্গে ডিনারে সঠিক পরিমাণে খাবার খেলে ব্লোটিং হয় না, ভালো থাকে মেটাবলিজম।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

রাতের খাবার থাকত আরও হালকা। শেহনাজ খেতেন খিচুড়ি, দই আর বটল গার্ডের স্যুপ। রাতে হালকা খাবার, বিশেষ করে ঘুমের অন্তত ২-৩ ঘণ্টা আগে, সাহায্য করে হজম ক্ষমতা ভালো রাখতে, পেট থাকে পরিষ্কার আর ঘুমও হয় ভালো। সঙ্গে ডিনারে সঠিক পরিমাণে খাবার খেলে ব্লোটিং হয় না, ভালো থাকে মেটাবলিজম।

7/9
বিকেলের জলখাবারে থাকত একমুঠো রোস্টেড মাখানা, যা ভাজা হত ঘি দিয়ে। প্রোটিন, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ থাকে মাখানা। যা হার্ট ভালো রাখে, হজম ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতেও করে সাহায্য।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

বিকেলের জলখাবারে থাকত একমুঠো রোস্টেড মাখানা, যা ভাজা হত ঘি দিয়ে। প্রোটিন, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ থাকে মাখানা। যা হার্ট ভালো রাখে, হজম ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতেও করে সাহায্য।

8/9
সঙ্গে আপনিও যদি শেহনাজ গিলের মতো ছিপছিপে রোগা হতে চান, তাহলে পর্যাপ্ত ঘুমও বিশেষ দরকার। অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোতে হবে, শরীরকে দিতে হবে সঠিক বিশ্রাম। সঙ্গে নিজের ওয়েটলস জার্নির ট্র্যাক রাখাও দরকারি। কতটা ওজন দিয়ে শুরু করলেন তা খাতায় নোটডাউন করুন। সবচেয়ে ভালো হয়, সকালে যদি ওজন মাপতে পারেন রোজ, তবে তার আগে পেট পরিষ্কার করতে হবে। সঙ্গে অবশ্যই মাঝে মাঝে থাক চিট মিল। ৭-১০দিন পরপর, অন্তত একটা মিলে রাখুন আপনার পছন্দের কোনো খাবার। তবে হ্যাঁ, সেটিও কিন্তু পরিমাণমতো খেতে হবে। নয়তো বৃথা হবে আপনার ব কষ্ট।  expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

সঙ্গে আপনিও যদি শেহনাজ গিলের মতো ছিপছিপে রোগা হতে চান, তাহলে পর্যাপ্ত ঘুমও বিশেষ দরকার। অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোতে হবে, শরীরকে দিতে হবে সঠিক বিশ্রাম। সঙ্গে নিজের ওয়েটলস জার্নির ট্র্যাক রাখাও দরকারি। কতটা ওজন দিয়ে শুরু করলেন তা খাতায় নোটডাউন করুন। সবচেয়ে ভালো হয়, সকালে যদি ওজন মাপতে পারেন রোজ, তবে তার আগে পেট পরিষ্কার করতে হবে। সঙ্গে অবশ্যই মাঝে মাঝে থাক চিট মিল। ৭-১০দিন পরপর, অন্তত একটা মিলে রাখুন আপনার পছন্দের কোনো খাবার। তবে হ্যাঁ, সেটিও কিন্তু পরিমাণমতো খেতে হবে। নয়তো বৃথা হবে আপনার ব কষ্ট।

9/9
পঞ্জাবের সাধাসিধে মেয়ে শেহনাজ গিল। দু-একটি সিনেমা, মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। তারপরই ডাক আসে বিগ বস থেকে। ব্যস, তারপর যেন রাতারাতি বদলে যায় ভাগ্য। তবে শুধু ভাগ্যের জেরে নয়, কঠিন পরিশ্রমও করেছেন শেহনাজ। সম্প্রতি সামনে আসা এক রিপোর্ট অনুসারে, ৬ মাসে তিনি কমিয়েছেন ৫৫ কেজি ওজন। expand-iconView Photos in a new improved layout
Updated on May 30, 2025 3:41 PM

পঞ্জাবের সাধাসিধে মেয়ে শেহনাজ গিল। দু-একটি সিনেমা, মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। তারপরই ডাক আসে বিগ বস থেকে। ব্যস, তারপর যেন রাতারাতি বদলে যায় ভাগ্য। তবে শুধু ভাগ্যের জেরে নয়, কঠিন পরিশ্রমও করেছেন শেহনাজ। সম্প্রতি সামনে আসা এক রিপোর্ট অনুসারে, ৬ মাসে তিনি কমিয়েছেন ৫৫ কেজি ওজন।

Related Photos