Sheikh Hasina Latest Update: নিজের গদি টলমল, হাসিনার জন্য 'কফিন' তৈরি করতে পেরেক পোঁতা শুরু ইউনুস সরকারের

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল মহম্মদ ইউনুসের সরকার।

Published on: Jun 1, 2025 1:51 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
এই সবের মাঝেই নাকি ভারতে থাকার জন্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। তবে হাসিনাকে সরকারি ভাবে ভারতে 'রাজনৈতিক আশ্রয়' দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারণ এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধ ভাবে তাঁকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যদিও ইউনুস চাইছেন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে তাঁর বিচার করতে।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

এই সবের মাঝেই নাকি ভারতে থাকার জন্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। তবে হাসিনাকে সরকারি ভাবে ভারতে 'রাজনৈতিক আশ্রয়' দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারণ এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধ ভাবে তাঁকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যদিও ইউনুস চাইছেন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে তাঁর বিচার করতে। (HT_PRINT)

2/6
এই আবহে বাংলাদেশ সকারের তরফ থেকে জানানো হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়। অপরদিকে গুম-খুনের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

এই আবহে বাংলাদেশ সকারের তরফ থেকে জানানো হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়। অপরদিকে গুম-খুনের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। (AP)

3/6
জানা গিয়েছে, মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ২৪ জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ ছিল। তবে ১ জুনই হাসিনার বিরুদ্ধে সেই মামলায় অভিযোগ দাখিল করল সরকার পক্ষ। এর আগে গত ২৫ মে ঢাকার প্রাক্তন কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

জানা গিয়েছে, মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ২৪ জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ ছিল। তবে ১ জুনই হাসিনার বিরুদ্ধে সেই মামলায় অভিযোগ দাখিল করল সরকার পক্ষ। এর আগে গত ২৫ মে ঢাকার প্রাক্তন কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

4/6
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল মহম্মদ ইউনুসের সরকার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় হাসিনার বিরুদ্ধে। যেখানে নিজের গদি টলমল, সেখানে হাসিনার বিরুদ্ধে মামলা চালিয়ে ফের পরিস্থিতি সামাল দিতে চাইছেন ইউনুস।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল মহম্মদ ইউনুসের সরকার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় হাসিনার বিরুদ্ধে। যেখানে নিজের গদি টলমল, সেখানে হাসিনার বিরুদ্ধে মামলা চালিয়ে ফের পরিস্থিতি সামাল দিতে চাইছেন ইউনুস।

5/6
২০২৪ সালের ১৪ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। সেই তদন্ত নাকি শেষ হয়েছে এবারে। এই আবহে ১২ মে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

২০২৪ সালের ১৪ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। সেই তদন্ত নাকি শেষ হয়েছে এবারে। এই আবহে ১২ মে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

6/6
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে। আর মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা, তাঁর পরিবার এবং প্রাক্তন আওয়ামি লিগ নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 1:51 PM

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে। আর মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা, তাঁর পরিবার এবং প্রাক্তন আওয়ামি লিগ নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে।

Related Photos