বিয়ের মরশুমের নতুন গান 'বর এলো'তে নজরকাড়া শ্রীমা! বর বেশে চমক মৈনাকের

বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এই মরশুম আরও মাতিয়ে দিতে জিরোওয়ান স্টুডিয়োস নিয়ে এল 'বর এলো'। এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে একটা প্রাণবন্ত নতুন বিয়ের গান। তাতে ভরপুর বাঙালিআনা, বিয়ের রঙ আর ছন্দ।

Published on: Dec 5, 2025 12:03 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এই মরশুম আরও মাতিয়ে দিতে জিরোওয়ান স্টুডিয়োস নিয়ে এল 'বর এলো'। এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে একটা প্রাণবন্ত নতুন বিয়ের গান। তাতে ভরপুর বাঙালিআনা, বিয়ের রঙ আর ছন্দ।   expand-iconView Photos in a new improved layout
Published on Dec 5, 2025 12:03 AM

বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এই মরশুম আরও মাতিয়ে দিতে জিরোওয়ান স্টুডিয়োস নিয়ে এল 'বর এলো'। এই মিউজিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে একটা প্রাণবন্ত নতুন বিয়ের গান। তাতে ভরপুর বাঙালিআনা, বিয়ের রঙ আর ছন্দ।

2/5
অনন্ত শ্রীবাস্তব প্রযোজিত, এই উৎসবমুখর গানটি প্রাণবন্ত কোরিওগ্রাফি এবং সাংস্কৃতিতে সমৃদ্ধ। গানটিতে গ্রামের আবহে বাঙালি বিয়ের সমস্ত রকমের রীতি তুলে ধরা হয়েছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Dec 5, 2025 12:03 AM

অনন্ত শ্রীবাস্তব প্রযোজিত, এই উৎসবমুখর গানটি প্রাণবন্ত কোরিওগ্রাফি এবং সাংস্কৃতিতে সমৃদ্ধ। গানটিতে গ্রামের আবহে বাঙালি বিয়ের সমস্ত রকমের রীতি তুলে ধরা হয়েছে।

3/5
সোমরাজ দাসের রচনা, ‘বর এলো’তে বাঙালি বিয়ের নানা আচার সুন্দর করে তুলে ধরা হয়েছে। পাকা কথা থেকে, বিয়ের প্রস্তুতি, গায়ে হলুদ, টোপর মুকুট, চন্দন ফোটা, লাল বেনারসি, আলতা, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান-সহ বাঙালি বিয়ের মেজাজ অটুট ছিল।    expand-iconView Photos in a new improved layout
Published on Dec 5, 2025 12:03 AM

সোমরাজ দাসের রচনা, ‘বর এলো’তে বাঙালি বিয়ের নানা আচার সুন্দর করে তুলে ধরা হয়েছে। পাকা কথা থেকে, বিয়ের প্রস্তুতি, গায়ে হলুদ, টোপর মুকুট, চন্দন ফোটা, লাল বেনারসি, আলতা, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান-সহ বাঙালি বিয়ের মেজাজ অটুট ছিল।

4/5
গানটিতে অভিনয় শ্রীমা ভট্টাচার্য, মৈনাক ঢোল এবং আকাঙ্ক্ষা দত্ত। গানে বরের বেশে দেখা গিয়েছে মৈনাককে। কনের চরিত্রে দেখা গিয়েছে আকাঙ্ক্ষা। কনের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছে শ্রীমাকে। গানটি কোরিওগ্রাফিও করেছেন  আকাঙ্ক্ষা।  expand-iconView Photos in a new improved layout
Published on Dec 5, 2025 12:03 AM

গানটিতে অভিনয় শ্রীমা ভট্টাচার্য, মৈনাক ঢোল এবং আকাঙ্ক্ষা দত্ত। গানে বরের বেশে দেখা গিয়েছে মৈনাককে। কনের চরিত্রে দেখা গিয়েছে আকাঙ্ক্ষা। কনের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছে শ্রীমাকে। গানটি কোরিওগ্রাফিও করেছেন আকাঙ্ক্ষা।

5/5
শ্রীমা গান প্রসঙ্গে বলেন, 'বর এলো’-তে কাজ করে দারুণ মজা হয়েছে। গানটা ভীষণই আকর্ষণীয়। এটা সত্যিকারের বাঙালি বিয়ের আনন্দ নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি সত্যিই জিরোওয়ান স্টুডিয়োর সঙ্গে এত সুন্দরটা ফিউশন কাজ করে খুব সমৃদ্ধ। আমি আশা করি এটা সবাই ততটাই উপভোগ করবে যতটা আমরা এটা তৈরি করতে গিয়ে উপভোগ করেছি!'  expand-iconView Photos in a new improved layout
Published on Dec 5, 2025 12:03 AM

শ্রীমা গান প্রসঙ্গে বলেন, 'বর এলো’-তে কাজ করে দারুণ মজা হয়েছে। গানটা ভীষণই আকর্ষণীয়। এটা সত্যিকারের বাঙালি বিয়ের আনন্দ নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি সত্যিই জিরোওয়ান স্টুডিয়োর সঙ্গে এত সুন্দরটা ফিউশন কাজ করে খুব সমৃদ্ধ। আমি আশা করি এটা সবাই ততটাই উপভোগ করবে যতটা আমরা এটা তৈরি করতে গিয়ে উপভোগ করেছি!'

Related Photos