Shubhanshu Axiom 4 Mission Last Minute Glitch: লঞ্চের আগে ফের বিভ্রাট শুভাংশুর মহাকাশযানে, আজ আবার কী হয়েছিল?

লঞ্চের কিছু আগেই ফ্যালকন ৯ রকেটে ত্রুটি দেখা গিয়েছিল সামান্য। তবে এবার সেই ত্রুটির কারণে লঞ্চ পিছিয়ে দিতে হয়নি। সেই সামান্য সমস্যার সমাধান করা হয় লঞ্চের নির্ধারিত সময়ের আগেই।

Published on: Jun 25, 2025 12:07 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
এর আগে ২২ জুন চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা অ্যাক্সিওম-৪ মিশনের। তবে সেই যাত্রা ফের স্থগিত করা হয়েছিল। এই নিয়ে ষষ্ঠবার এই মহাকাশ অভিযান পিছোনো হয়েছিল। অ্যাক্সিওম স্পেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেরামত করা হয়েছিল। সেই সংক্রান্ত পরীক্ষা করতে তাদের আরও সময় প্রয়োজন।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

এর আগে ২২ জুন চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা অ্যাক্সিওম-৪ মিশনের। তবে সেই যাত্রা ফের স্থগিত করা হয়েছিল। এই নিয়ে ষষ্ঠবার এই মহাকাশ অভিযান পিছোনো হয়েছিল। অ্যাক্সিওম স্পেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেরামত করা হয়েছিল। সেই সংক্রান্ত পরীক্ষা করতে তাদের আরও সময় প্রয়োজন। (AFP)

2/6
তবে আজও ফের একবার লঞ্চের কিছু আগেই ফ্যালকন ৯ রকেটে ত্রুটি দেখা গিয়েছিল সামান্য। তবে এবার সেই ত্রুটির কারণে লঞ্চ পিছিয়ে দিতে হয়নি। জানা গিয়েছে, কোনও কারণে আবহাওয়া সংক্রান্ত তথ্য মহাকাশযানে আপলোড হচ্ছিল না মহাকাশযানে। অবশ্য সেই সামান্য সমস্যার সমাধান করা হয় লঞ্চের নির্ধারিত সময়ের আগেই। এরপর ফ্যালকন ৯ রকেটে ভরা হয় জ্বালানি। মিশনকে সবুজ সংকেতও দেওয়া হয়। (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

তবে আজও ফের একবার লঞ্চের কিছু আগেই ফ্যালকন ৯ রকেটে ত্রুটি দেখা গিয়েছিল সামান্য। তবে এবার সেই ত্রুটির কারণে লঞ্চ পিছিয়ে দিতে হয়নি। জানা গিয়েছে, কোনও কারণে আবহাওয়া সংক্রান্ত তথ্য মহাকাশযানে আপলোড হচ্ছিল না মহাকাশযানে। অবশ্য সেই সামান্য সমস্যার সমাধান করা হয় লঞ্চের নির্ধারিত সময়ের আগেই। এরপর ফ্যালকন ৯ রকেটে ভরা হয় জ্বালানি। মিশনকে সবুজ সংকেতও দেওয়া হয়। (Getty Images via AFP)

3/6
উল্লেখ্য, ১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। সেই ঐতিহাসিক মিশনের ৪১ বছর পর শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যেতে চলেছেন। তবে সেই ঐতিহাসিক মুহূর্ত বিলম্বিত হতে থাকে কোনও না কোনও কারণে।  (@Axiom_Space)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

উল্লেখ্য, ১৯৮৪ সালে সোভিয়েত রাশিয়ার সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। সেই ঐতিহাসিক মিশনের ৪১ বছর পর শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যেতে চলেছেন। তবে সেই ঐতিহাসিক মুহূর্ত বিলম্বিত হতে থাকে কোনও না কোনও কারণে। (@Axiom_Space)

4/6
উল্লেখ্য, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে শুভাংশুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা এই অ্যাক্সিওম ৪ মিশনে। এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট হবেন এবং মিশন কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে থাকবেন।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

উল্লেখ্য, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে শুভাংশুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা এই অ্যাক্সিওম ৪ মিশনে। এএক্স-৪ মহাকাশযানে করে ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোচারীরা মহাকাশে যাবেন। শুভাংশু শুক্লা এএক্স৪ মিশনের পাইলট হবেন এবং মিশন কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির বিশেষজ্ঞ টিবর কাপু এবং পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কিও তাঁর সঙ্গে এই মিশনে থাকবেন। (REUTERS)

5/6
এর আগে একাধিকবার বাধা পেয়েছে অ্যাক্সিওম ৪ মিশন। নির্ধারিত সময় বদলেছে বারবার। একাধিবার পিছিয়েছে লঞ্চ। তবে আজ শেষ পর্যন্ত মহাকাশে পাড়ি দেওয়ার কথা ফ্যালকন ৯ রকেটের। আর তাতে করেই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাওয়ার কথা ভারতীয় নভোচর শুভাংশু শুক্লার।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

এর আগে একাধিকবার বাধা পেয়েছে অ্যাক্সিওম ৪ মিশন। নির্ধারিত সময় বদলেছে বারবার। একাধিবার পিছিয়েছে লঞ্চ। তবে আজ শেষ পর্যন্ত মহাকাশে পাড়ি দেওয়ার কথা ফ্যালকন ৯ রকেটের। আর তাতে করেই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যাওয়ার কথা ভারতীয় নভোচর শুভাংশু শুক্লার। (AFP)

6/6
প্রাথমিক ভাবে ২৯ মে এই অভিযানটি হওয়ার কথা ছিল। এর আগে রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন স্থগিত হয়েছিল। তার আগেও একাধিকবার এই মিশন পিছিয়ে গিয়েছে। এর আগে ১০ জুন এই মিশনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল, সেবার আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১১ জুন করা হয়েছিল। তবে গত ১১ জুনও এই মিশন স্থগিত করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, ২২ জুন এই মিশন শুরু হবে। তবে সেই নির্ধারিত দিনের দু'দিন আগে ফের মিন স্থগিত করার ঘোষণা এল।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 12:07 PM

প্রাথমিক ভাবে ২৯ মে এই অভিযানটি হওয়ার কথা ছিল। এর আগে রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে এই মিশন স্থগিত হয়েছিল। তার আগেও একাধিকবার এই মিশন পিছিয়ে গিয়েছে। এর আগে ১০ জুন এই মিশনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল, সেবার আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১১ জুন করা হয়েছিল। তবে গত ১১ জুনও এই মিশন স্থগিত করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, ২২ জুন এই মিশন শুরু হবে। তবে সেই নির্ধারিত দিনের দু'দিন আগে ফের মিন স্থগিত করার ঘোষণা এল। (REUTERS)

Related Photos