Shubman Gill Records Alert: শতরান করে ইতিহাস গিলের, গড়লেন আরও ৩ নজির, ‘মিনি’ ধস রুখে ভারতকে টানলেন জাদেজাও

অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে দুটি শতরান হাঁকালেন শুভমন গিল। তাঁকে যোগ্যসংগত দিলেন রবীন্দ্র জাদেজা। তাঁরা রুখলেন ভারতের ‘মিনি’ ধস। আর তার ফলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খুব একটা খারাপ জায়গায় থাকল না ভারত। প্রথম ইনিংসে ৫০০ রানের মতো টার্গেট করবেন গিলরা।

Published on: Jul 2, 2025 11:38 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
শুভমন গিলের শতরানের উপরে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকল ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩১০ রান। ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন শুভমন। ৬৭ বলে ৪১ রানে খেলছেন রবীন্দ্র জাদেজা। তাছাড়া ৮৭ রান করেন যশস্বী জয়সওয়াল। ২৫ রান করেন ঋষভ পন্ত। করুণ নায়ার করেন ৩১ রান। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

শুভমন গিলের শতরানের উপরে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকল ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে ৩১০ রান। ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন শুভমন। ৬৭ বলে ৪১ রানে খেলছেন রবীন্দ্র জাদেজা। তাছাড়া ৮৭ রান করেন যশস্বী জয়সওয়াল। ২৫ রান করেন ঋষভ পন্ত। করুণ নায়ার করেন ৩১ রান। (ছবি সৌজন্যে এএফপি)

2/7
আর ভারত যে দিনের শেষে এরকম জায়গায় আছে, সেটার নেপথ্যে আছে ষষ্ঠ উইকেটে জাদেজা এবং শুভমনের অপরাজিত ৯৯ রানের জুটি। আচমকা তিন রানে দু'উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ইংরেজদের ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে দেননি শুভমন এবং জাদেজা। শুভমন সপ্তম শতরান কেড়ে লাইমলাইট কেড়ে নিলেও জাদেজার কথা ভোলা যাবে না। অত্যন্ত ভালোভাবে ডিফেন্স করেন। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

আর ভারত যে দিনের শেষে এরকম জায়গায় আছে, সেটার নেপথ্যে আছে ষষ্ঠ উইকেটে জাদেজা এবং শুভমনের অপরাজিত ৯৯ রানের জুটি। আচমকা তিন রানে দু'উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ইংরেজদের ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে দেননি শুভমন এবং জাদেজা। শুভমন সপ্তম শতরান কেড়ে লাইমলাইট কেড়ে নিলেও জাদেজার কথা ভোলা যাবে না। অত্যন্ত ভালোভাবে ডিফেন্স করেন। (ছবি সৌজন্যে রয়টার্স)

3/7
তারইমধ্যে অধিনায়ক হিসেবে প্রথম দুটি বা তার বেশি টেস্টে শতরান করা খেলোয়াড়দের তালিকায় যুক্ত হয়ে গেল শুভমনের নাম। তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যালিস্টার কুক (পাঁচ)। তারপর আছেন স্টিভ স্মিথ (তিন)। আর তারপর যুগ্মভাবে অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টে শতরান হাঁকানোর খেলোয়াড়দের মধ্যে আছেন বিজয় হাজারে, জ্যাক ম্যাকগ্লিউ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি এবং গিল। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

তারইমধ্যে অধিনায়ক হিসেবে প্রথম দুটি বা তার বেশি টেস্টে শতরান করা খেলোয়াড়দের তালিকায় যুক্ত হয়ে গেল শুভমনের নাম। তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যালিস্টার কুক (পাঁচ)। তারপর আছেন স্টিভ স্মিথ (তিন)। আর তারপর যুগ্মভাবে অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টে শতরান হাঁকানোর খেলোয়াড়দের মধ্যে আছেন বিজয় হাজারে, জ্যাক ম্যাকগ্লিউ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি এবং গিল। (ছবি সৌজন্যে এপি)

4/7
শুধু তাই নয়, চতুর্থ ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি শতরান করলেন শুভমন। প্রথম সেই নজিরটা গড়েছিলেন আজহারউদ্দিন (১৯৮৪-৮৫)। তারপর দিলীপ বেঙ্গসরকর সেই নজিগ গড়েছিলেন ১৯৮৫-৮৬ সালে। রাহুল দ্রাবিড় দু'বার সেই কাজটা করেছিলেন - ২০০২ সাল এবং ২০০৮-১১ সালে। আর ২০২৪-২৫ সালে সেই নজির গড়ে ফেললেন। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

শুধু তাই নয়, চতুর্থ ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি শতরান করলেন শুভমন। প্রথম সেই নজিরটা গড়েছিলেন আজহারউদ্দিন (১৯৮৪-৮৫)। তারপর দিলীপ বেঙ্গসরকর সেই নজিগ গড়েছিলেন ১৯৮৫-৮৬ সালে। রাহুল দ্রাবিড় দু'বার সেই কাজটা করেছিলেন - ২০০২ সাল এবং ২০০৮-১১ সালে। আর ২০২৪-২৫ সালে সেই নজির গড়ে ফেললেন। (ছবি সৌজন্যে রয়টার্স)

5/7
তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে শতরানের নজির গড়লেন শুভমন। তাঁর আগে সেই নজির গড়েছিলেন বিজয় হাজারে। ১৯৫১-৫২ সালে দিল্লি এবং মুম্বই টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। আর ১৯৯০ সালে লর্ডস এবং ম্যাঞ্চেস্টার টেস্টে সেই নজির গড়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। আর শুভমন লিডস এবং এজবাস্টন টেস্টে সেই নজির গড়লেন। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে শতরানের নজির গড়লেন শুভমন। তাঁর আগে সেই নজির গড়েছিলেন বিজয় হাজারে। ১৯৫১-৫২ সালে দিল্লি এবং মুম্বই টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। আর ১৯৯০ সালে লর্ডস এবং ম্যাঞ্চেস্টার টেস্টে সেই নজির গড়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। আর শুভমন লিডস এবং এজবাস্টন টেস্টে সেই নজির গড়লেন। (ছবি সৌজন্যে রয়টার্স)

6/7
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে প্রথম দিনেই দু'বার শতরান হাঁকানোর নজির গড়লেন শুভমন। সার্বিকভাবে ত্রয়োদশ ভারতীয় হিসেবে সেই নজির গড়েছেন তিনি। যিনি এই সিরিজের আগে পর্যন্ত প্রথম দিনে শতরান তো দূরের কথা, প্রথম ইনিংসেই সেঞ্চুরি করতে পারেননি। যে শুভমন সপ্তম টেস্ট শতরান হাঁকালেন এজবাস্টনে। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে প্রথম দিনেই দু'বার শতরান হাঁকানোর নজির গড়লেন শুভমন। সার্বিকভাবে ত্রয়োদশ ভারতীয় হিসেবে সেই নজির গড়েছেন তিনি। যিনি এই সিরিজের আগে পর্যন্ত প্রথম দিনে শতরান তো দূরের কথা, প্রথম ইনিংসেই সেঞ্চুরি করতে পারেননি। যে শুভমন সপ্তম টেস্ট শতরান হাঁকালেন এজবাস্টনে। (ছবি সৌজন্যে রয়টার্স)

7/7
ইংরেজ বোলারদের মধ্যে দুটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস। ২১ ওভারে খরচ করেছেন ৫৯ রান। নয়া বলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা স্পেল করেন ওকস। প্রথম পাঁচটি ওভারের মধ্যে চারটিই মেডেন করেন। আউট করেন কেএল রাহুলকেও। তাছাড়া একটি করে উইকেট পান ব্রাইডন কার্স, বেন স্টোকস এবং শোয়েব বশির।  (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 11:38 PM

ইংরেজ বোলারদের মধ্যে দুটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস। ২১ ওভারে খরচ করেছেন ৫৯ রান। নয়া বলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা স্পেল করেন ওকস। প্রথম পাঁচটি ওভারের মধ্যে চারটিই মেডেন করেন। আউট করেন কেএল রাহুলকেও। তাছাড়া একটি করে উইকেট পান ব্রাইডন কার্স, বেন স্টোকস এবং শোয়েব বশির। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos