Shubman Gill record update: লজ্জার তালিকায় দলের তারকার সঙ্গী হলেন গিল! অধিনায়ক হয়ে ৩ ফর্ম্যাটের অভিষেকেই হার

পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বাজেভাবে হেরে গিয়েছে ভারত। যে ম্যাচে প্রথমবার একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করেন শুভমন গিল। আর তার ফলে লজ্জার তালিকায় নাম উঠে গেল। রোহিত শর্মা নাকি বিরাট কোহলি - কার নাম আছে সেই তালিকায়?

Published on: Oct 20, 2025 3:25 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে অভিষেকেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছেন গিল। এর আগে অধিনায়ক হিসেবে টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ হেরেছিলেন। আর তার ফলে সব ফর্ম্যাটে দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে হেরে গেলেন গিল। আর প্রথম ভারতীয় হিসেবে সেই অস্বস্তিকর রেকর্ডটা আছে বিরাট কোহলির নামে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 20, 2025 3:25 PM

অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে অভিষেকেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছেন গিল। এর আগে অধিনায়ক হিসেবে টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ হেরেছিলেন। আর তার ফলে সব ফর্ম্যাটে দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে হেরে গেলেন গিল। আর প্রথম ভারতীয় হিসেবে সেই অস্বস্তিকর রেকর্ডটা আছে বিরাট কোহলির নামে। (ছবি সৌজন্যে এএফপি)

2/5
স্টিফেন ফ্লেমিং এবং ব্রেন্ডন ম্যাককালাম: টেস্ট,  একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ - তিনটি ফর্ম্যাটেই নিজের প্রথম ম্যাচ হারা অধিনায়কের তালিকায় নিউজিল্যান্ডের দুই তারকা খেলোয়াড় রয়েছেন। প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে এই তালিকায় ব্রেন্ডন ম্যাককালামের নামও রয়েছে। যে ম্যাককালাম এখন আবার ইংল্যান্ডের কোচ। আর আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচ হলেন ফ্লেমিং। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 20, 2025 3:25 PM

স্টিফেন ফ্লেমিং এবং ব্রেন্ডন ম্যাককালাম: টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ - তিনটি ফর্ম্যাটেই নিজের প্রথম ম্যাচ হারা অধিনায়কের তালিকায় নিউজিল্যান্ডের দুই তারকা খেলোয়াড় রয়েছেন। প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে এই তালিকায় ব্রেন্ডন ম্যাককালামের নামও রয়েছে। যে ম্যাককালাম এখন আবার ইংল্যান্ডের কোচ। আর আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচ হলেন ফ্লেমিং। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

3/5
তিলকরত্নে দিলশান: শ্রীলঙ্কার প্রাক্তন মারকুটে ওপেনিং ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানও এই তালিকায় রয়েছেন। তিনি খুব বেশি সংখ্যক ম্যাচে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেননি। কিন্তু টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ - ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 20, 2025 3:25 PM

তিলকরত্নে দিলশান: শ্রীলঙ্কার প্রাক্তন মারকুটে ওপেনিং ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানও এই তালিকায় রয়েছেন। তিনি খুব বেশি সংখ্যক ম্যাচে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেননি। কিন্তু টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ - ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

4/5
মহম্মদ রিজওয়ানও আছেন এই তালিকায়ছ পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের নামও এই তালিকায় রয়েছে। তাঁর অধিনায়কত্বের কেরিয়ারের শুরুটা হতাশাজনক ছিল। তাঁকে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে তিন ফর্ম্যাটেরই প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল। আপাতত টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন। বর্তমানে তিনি শুধুমাত্র পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 20, 2025 3:25 PM

মহম্মদ রিজওয়ানও আছেন এই তালিকায়ছ পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের নামও এই তালিকায় রয়েছে। তাঁর অধিনায়কত্বের কেরিয়ারের শুরুটা হতাশাজনক ছিল। তাঁকে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে তিন ফর্ম্যাটেরই প্রথম ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছিল। আপাতত টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন। বর্তমানে তিনি শুধুমাত্র পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

5/5
জেসন হোল্ডার, শন পোলক এবং হ্যামিল্টন মাসাকাদজা:  ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সঙ্গে এই তালিকায় দক্ষিণ আফ্রিকার শন পোলক, জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজার নামও রয়েছে। এই তিনজন খেলোয়াড়ও অধিনায়ক হিসেবে কোনও ফর্ম্যাটেই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেননি। আর সেই তালিকায় এবার গিলের নামও যুক্ত হয়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 20, 2025 3:25 PM

জেসন হোল্ডার, শন পোলক এবং হ্যামিল্টন মাসাকাদজা: ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সঙ্গে এই তালিকায় দক্ষিণ আফ্রিকার শন পোলক, জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজার নামও রয়েছে। এই তিনজন খেলোয়াড়ও অধিনায়ক হিসেবে কোনও ফর্ম্যাটেই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেননি। আর সেই তালিকায় এবার গিলের নামও যুক্ত হয়ে গেল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Related Photos