চুমুই নাকি প্রিয় খাবার নচিকেতার! কাকে খান? কী বললেন গায়ক
নানা সময় নানা বিষয়ে বেপরোয়া মন্তব্য শোনা যায় নচিকেতার মুখে। এবার নিজের প্রিয় খাবার নিয়েও কতকটা তেমন মন্তব্য করলেন। চুমুই তাঁর প্রিয় খাবার।
Published on: Jun 6, 2025 8:10 PM IST
1/5

Published on Jun 6, 2025 8:10 PM
গায়ক নচিকেতার গানে কখনও কখনও যেমন প্রতিবাদ থাকে, তেমনই কখনও কখনও থাকে রোম্যান্স। তার বিখ্যাত গান নিয়ে বহু প্রশ্ন রয়েছে শ্রোতাদের মনে। ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। সম্প্রতি তেমনই এক প্রশ্নের পিলে চমকানো উত্তর দিলেন নচিকেতা।
2/5

Published on Jun 6, 2025 8:10 PM
তাঁর কথায়, ‘আমার মনে হয়েছিল হারমোনিয়ম বাজাতে না পারলে ভাল গান গেয়ে প্রমাণ করা যাবে না, তাই হারমোনিয়ম নিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা অনুশীলন করেছি।’ ওই অনুষ্ঠানেই নিজের প্রিয় খাবার চুমু নিয়ে বিষ্ফোরক কথা বলেন গায়ক।
3/5

Published on Jun 6, 2025 8:10 PM
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি এক আড্ডায় উপস্থিত হয়েছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। চ্যানেল শোয়ের ওই আড্ডায় নিজের নানা পছন্দ অপছন্দ নিয়ে অকপট বক্তব্য রাখেন নচিকেতা। প্রথম জীবনে নিজের গান অনুশীলনের কথা বলেন নচিকেতা।
4/5

Published on Jun 6, 2025 8:10 PM
কিছুটা মজার ছলেই নচিকেতা বলেন তাঁর প্রিয় খাবার নাকি চুমু। গায়কের কথায়, ‘আমি সবথেকে বেশি ভালোবাসি চুমু খেতে। চুমু খাওয়া হৃদয়ের জন্য খুব ভাল।’ পাশাপাশি গায়ক এও জানান, কার কথায় তিনি চুমু খেতে এত ভালোবাসেন।
5/5

Published on Jun 6, 2025 8:10 PM
E-Paper

