SL vs BAN 2nd Test Latest Update: ২৫ বছরে ২৫ টেস্টও জিততে পারেনি বাংলাদেশ! কলম্বোয় ১১২ নম্বর হারের মুখে দাঁড়িয়ে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। কিন্তু কলম্বোয় দ্বিতীয় টেস্টে যেন ‘ফর্মে’ ফিরল বাংলাদেশ। ইনিংসে হারের মুখে দাঁড়িয়ে আছেন টাইগাররা। যে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট তকমা পাওয়ার ২৫ তম বর্ষ উদযাপন করছে।

Published on: Jun 27, 2025 8:08 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ধুমধাম করে টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তীর উদযাপন করছে বাংলাদেশ। আর সেই আবহেই যে টেস্ট খেলছে বাংলাদেশ, তাতে ইনিংস হারের আশঙ্কায় ভুগছেন টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় দিনে ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে চার উইকেট। শনিবার যদি বাংলাদেশ ৯৬ রান তুলতে না পারে, তাহলে ইনিংসের ব্যবধানে জিতে যাবে শ্রীলঙ্কা। আরও একটা লজ্জার মুখে পড়বে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:08 PM

ধুমধাম করে টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তীর উদযাপন করছে বাংলাদেশ। আর সেই আবহেই যে টেস্ট খেলছে বাংলাদেশ, তাতে ইনিংস হারের আশঙ্কায় ভুগছেন টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় দিনে ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে চার উইকেট। শনিবার যদি বাংলাদেশ ৯৬ রান তুলতে না পারে, তাহলে ইনিংসের ব্যবধানে জিতে যাবে শ্রীলঙ্কা। আরও একটা লজ্জার মুখে পড়বে। (ছবি সৌজন্যে এএফপি)

2/5
যদিও তাইজুলদের সেই পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা জোগাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে নেমে দিনের শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ছয় উইকেটে ১১৫ রান। ক্রিজে আছেন লিটন দাস (অপরাজিত ১৩ রান) এবং মেহদি হাসান মিরাজ (১১ রানে অপরাজিত)। সর্বোচ্চ ২৬ রান করেছেন মুশফিকুর রহিম। তাঁর মতোই বাকিরা শুরুটা ঠিকঠাক করলেও বড় ইনিংস খেলতে পারেননি। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:08 PM

যদিও তাইজুলদের সেই পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা জোগাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে নেমে দিনের শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ছয় উইকেটে ১১৫ রান। ক্রিজে আছেন লিটন দাস (অপরাজিত ১৩ রান) এবং মেহদি হাসান মিরাজ (১১ রানে অপরাজিত)। সর্বোচ্চ ২৬ রান করেছেন মুশফিকুর রহিম। তাঁর মতোই বাকিরা শুরুটা ঠিকঠাক করলেও বড় ইনিংস খেলতে পারেননি। (ছবি সৌজন্যে এপি)

3/5
আর সেই পরিস্থিতিতে ১১২ নম্বর টেস্ট হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখনও পর্যন্ত ১১১টি টেস্টে হেরে গিয়েছে। ২৫ বছরে জিতেছে মোটে ২৩টি টেস্ট। আর ন'টি জয় এসেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টেস্ট জিতেছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্টে জয়লাভ করেছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছে দুটি টেস্টে। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:08 PM

আর সেই পরিস্থিতিতে ১১২ নম্বর টেস্ট হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখনও পর্যন্ত ১১১টি টেস্টে হেরে গিয়েছে। ২৫ বছরে জিতেছে মোটে ২৩টি টেস্ট। আর ন'টি জয় এসেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টেস্ট জিতেছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্টে জয়লাভ করেছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছে দুটি টেস্টে। (ছবি সৌজন্যে এপি)

4/5
বাংলাদেশের প্রথম ইনিংসে ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাঁচটি উইকেট নেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট পান অপর স্পিনার নায়েম হাসান। তাঁদের সৌজন্যেই প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিডটা ২১১ রান পেরোয়নি। আর তাইজুল তো নজির গড়েছেন। স্পর্শ করেছেন শাকিব আল হাসানের রেকর্ডকে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁরা দু'জনেই বিদেশের মাটিতে টেস্টে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলেছেন পাঁচবার। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:08 PM

বাংলাদেশের প্রথম ইনিংসে ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাঁচটি উইকেট নেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট পান অপর স্পিনার নায়েম হাসান। তাঁদের সৌজন্যেই প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিডটা ২১১ রান পেরোয়নি। আর তাইজুল তো নজির গড়েছেন। স্পর্শ করেছেন শাকিব আল হাসানের রেকর্ডকে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁরা দু'জনেই বিদেশের মাটিতে টেস্টে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলেছেন পাঁচবার। (ছবি সৌজন্যে এপি)

5/5
সবমিলিয়ে ১৫৪ নম্বর টেস্ট খেলছে বাংলাদেশ (শ্রীলঙ্কার ম্যাচটা ধরে)। হেরে গিয়েছে ৭২.৫৪ শতাংশ টেস্টে। ১৫.০৩ শতাংশ টেস্টে জিতেছে। ড্র করেছে ১৯টি টেস্টে। আর টেস্টে ভারতের বিরুদ্ধে রেকর্ড সবথেকে খারাপ বাংলাদেশের। ১৫টি খেলেছে। দুটি ড্র করেছে। বাকি ১৩টিতে হেরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টিতে জিতেছে। ২০টিতে হেরে গিয়েছে ইতিমধ্যে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 8:08 PM

সবমিলিয়ে ১৫৪ নম্বর টেস্ট খেলছে বাংলাদেশ (শ্রীলঙ্কার ম্যাচটা ধরে)। হেরে গিয়েছে ৭২.৫৪ শতাংশ টেস্টে। ১৫.০৩ শতাংশ টেস্টে জিতেছে। ড্র করেছে ১৯টি টেস্টে। আর টেস্টে ভারতের বিরুদ্ধে রেকর্ড সবথেকে খারাপ বাংলাদেশের। ১৫টি খেলেছে। দুটি ড্র করেছে। বাকি ১৩টিতে হেরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টিতে জিতেছে। ২০টিতে হেরে গিয়েছে ইতিমধ্যে। (ছবি সৌজন্যে এএফপি)

Related Photos