Small Savings Schemes Interest Rate: সুদের হার কমছে PPF, সুকন্যা, NSC-সহ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে? বেশি পেতে কী করবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), মান্থলি ইনকাম স্কিমের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ৩০ জুন পর্যন্ত পুরনো সুদের হার মিলবে। ১ জুলাই থেকে নয়া সুদের হার কার্যকর হওয়ার কথা আছে।

Published on: Jun 29, 2025 6:05 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি জুলাই-সেপ্টেম্বরে ত্রৈমাসিকে অনেকটা কমিয়ে দেওয়া হবে? তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার সেই সুদের হার ঘোষণা করা হবে। আর তাতে আমানতকারীরা জোরদার ধাক্কা খেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 6:05 PM

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি জুলাই-সেপ্টেম্বরে ত্রৈমাসিকে অনেকটা কমিয়ে দেওয়া হবে? তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার সেই সুদের হার ঘোষণা করা হবে। আর তাতে আমানতকারীরা জোরদার ধাক্কা খেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী)

2/5
আসলে ২০২৫ সালে ইতিমধ্যে তিনবার রেপো রেট কাটছাঁট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।  ফেব্রুয়ারিতে  রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট, এপ্রিলে ২৫ বেসিস পয়েন্ট এবং মে'তে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। অর্থাৎ বছরের প্রথম পাঁচ মাসেই রেপো রেট এক শতাংশ কমিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্কের তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে।  (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 6:05 PM

আসলে ২০২৫ সালে ইতিমধ্যে তিনবার রেপো রেট কাটছাঁট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফেব্রুয়ারিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট, এপ্রিলে ২৫ বেসিস পয়েন্ট এবং মে'তে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। অর্থাৎ বছরের প্রথম পাঁচ মাসেই রেপো রেট এক শতাংশ কমিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্কের তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী)

3/5
বিশেষজ্ঞদের মতে, রেপো রেট কাটছাঁট হওয়ার দরুণ এখন বাজার যে পথে হেঁটেছে, তাতে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসির মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২৫-৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন থাকায় সুদের হার একেবারে কমিয়ে দেওয়ার ঝুঁকি সম্ভবত কেন্দ্রীয় সরকার নেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 6:05 PM

বিশেষজ্ঞদের মতে, রেপো রেট কাটছাঁট হওয়ার দরুণ এখন বাজার যে পথে হেঁটেছে, তাতে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসির মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২৫-৫০ বেসিস পয়েন্ট কমানো হতে পারে। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন থাকায় সুদের হার একেবারে কমিয়ে দেওয়ার ঝুঁকি সম্ভবত কেন্দ্রীয় সরকার নেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী)

4/5
আবার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার হল ৮.২ শতাংশ। ৫ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ হারে সুদ মিলছে। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে এমআইএস) সুদের হার হল ৭.৪ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) ৭.৭ শতাংশ হারে সুদ মিলছে। পিপিএফে সুদের হার হল ৭.১ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 6:05 PM

আবার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার হল ৮.২ শতাংশ। ৫ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ হারে সুদ মিলছে। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে এমআইএস) সুদের হার হল ৭.৪ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) ৭.৭ শতাংশ হারে সুদ মিলছে। পিপিএফে সুদের হার হল ৭.১ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। (ছবিটি প্রতীকী)

5/5
আপাতত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তালিকা অনুযায়ী, সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ। ১ বছরের টার্ম ডিপোজিটে ৬.৯ শতাংশ হারে সুদ মিলছে। ২ বছরের টার্ম ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। ৩ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ৭.১ শতাংশ। ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার হল ৭.৫ শতাংশ। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 6:05 PM

আপাতত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তালিকা অনুযায়ী, সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ। ১ বছরের টার্ম ডিপোজিটে ৬.৯ শতাংশ হারে সুদ মিলছে। ২ বছরের টার্ম ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। ৩ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ৭.১ শতাংশ। ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার হল ৭.৫ শতাংশ। (ছবিটি প্রতীকী)

Related Photos