ICC Ranking Updates: ফের ওয়ান ডে-র বিশ্বসেরা মন্ধনা, ফিরে পেলেন এক নম্বর ব্যাটারের মুকুট- ভারতীয়দের বিশ্বব়্যাঙ্কিং

ICC Ranking Updates: আইসিসির সদ্য প্রকাশিত মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের কে কত নম্বরে রয়েছেন, দেখে নিন একনজরে।

Published on: Jun 17, 2025 3:45 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন স্মৃতি মন্ধনা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ভারতীয় তারকা এই মুহূর্তে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার। তিনি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে ফের সিংহাসন দখল করেন। মন্ধনার সংগ্রহে রয়েছে ৭২৭ রেটিং পয়েন্ট। ছবি- বিসিসিআই। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:45 PM

আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন স্মৃতি মন্ধনা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ভারতীয় তারকা এই মুহূর্তে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার। তিনি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে ফের সিংহাসন দখল করেন। মন্ধনার সংগ্রহে রয়েছে ৭২৭ রেটিং পয়েন্ট। ছবি- বিসিসিআই।

2/4
হরমনপ্রীত কৌর রয়েছেন মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকার ১৬ নম্বরে। সেরা দশে মন্ধনা ছাড়া ভারতের আর কোনও ব্যাটার নেই। জেমিমা রডরিগেজ অবস্থান করছেন হরমনপ্রীতের ঠিক উপরে ১৫ নম্বরে। জেমিমা ও হরমনপ্রীত, উভয়েই নিজেদের পুরনো ব়্যাঙ্কিং ধরে রেখেছেন। জেমিমার সংগ্রহে রয়েছে ৬০৬ রেটিং পয়েন্ট। হরমনপ্রীতের সংগ্রহে রয়েছে ৬০৫ রেটিং পয়েন্ট। ছবি- বিসিসিআই। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:45 PM

হরমনপ্রীত কৌর রয়েছেন মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকার ১৬ নম্বরে। সেরা দশে মন্ধনা ছাড়া ভারতের আর কোনও ব্যাটার নেই। জেমিমা রডরিগেজ অবস্থান করছেন হরমনপ্রীতের ঠিক উপরে ১৫ নম্বরে। জেমিমা ও হরমনপ্রীত, উভয়েই নিজেদের পুরনো ব়্যাঙ্কিং ধরে রেখেছেন। জেমিমার সংগ্রহে রয়েছে ৬০৬ রেটিং পয়েন্ট। হরমনপ্রীতের সংগ্রহে রয়েছে ৬০৫ রেটিং পয়েন্ট। ছবি- বিসিসিআই।

3/4
দীপ্তি শর্মা মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। তবে বোলারদের তালিকায় তিনি আগের মতোই চার নম্বরে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী দীপ্তিই এই মুহূর্তে ভারতের সেরা ওয়ান ডে বোলার। ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকাতেও দীপ্তি রয়েছেন আগের মতো চার নম্বরে। ছবি- বিসিসিআই। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:45 PM

দীপ্তি শর্মা মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। তবে বোলারদের তালিকায় তিনি আগের মতোই চার নম্বরে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী দীপ্তিই এই মুহূর্তে ভারতের সেরা ওয়ান ডে বোলার। ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকাতেও দীপ্তি রয়েছেন আগের মতো চার নম্বরে। ছবি- বিসিসিআই।

4/4
বাংলার রিচা ঘোষ ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ৪১ নম্বরে অবস্থান করছেন। শেফালি বর্মা রয়েছেন ৮৮ নম্বরে। রেনুকা সিং ঠাকুর ওয়ান ডে বোলারদের তালিকায় রয়েছেন ২৪ নম্বরে। অল-রাউন্ডারদের তালিকায় পূজা বস্ত্রকার রয়েছেন ৩৩ নম্বরে। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:45 PM

বাংলার রিচা ঘোষ ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ৪১ নম্বরে অবস্থান করছেন। শেফালি বর্মা রয়েছেন ৮৮ নম্বরে। রেনুকা সিং ঠাকুর ওয়ান ডে বোলারদের তালিকায় রয়েছেন ২৪ নম্বরে। অল-রাউন্ডারদের তালিকায় পূজা বস্ত্রকার রয়েছেন ৩৩ নম্বরে। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট।

Related Photos