মা ও মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছে মানসী সিনহার নতুন ছবি 'বেগনি রঙের গল্প', কে কে আছেন ছবিতে?
এই গল্প, এক মা ও মেয়ের। ছোট্টবেলার সবটুকু বুকের মধ্যে নিয়ে বড় হয়েছেন মা, সেসব দিয়ে যাবেন কাকে? ছোট্ট মেয়েই, মায়ের একমাত্র ভরসা। মেয়ে কি মা কে শেষ পর্যন্ত চিনতে পারবে? মা কি মেয়েকে দিয়ে যেতে পারবে তাঁর ছোটবেলাটুকু?
Published on: May 29, 2025 9:08 PM IST
1/7

Published on May 29, 2025 9:08 PM
এই গল্প এক মা ও মেয়ের। ছোট্টবেলার সবটুকু বুকের মধ্যে নিয়ে বড় হয়েছে মা, দিয়ে যাবে কাকে? ছোট্ট মেয়েই মায়ের একমাত্র ভরসা। মেয়ে কি মাকে শেষ পর্যন্ত চিনতে পারবে ? মা কি মেয়েকে দিয়ে যেতে পারবে তার ছোটবেলা টুকু?
2/7

Published on May 29, 2025 9:08 PM
এই ছবি সম্পর্কে সোহিনী সরকারের মন্তব্য, 'অনেকদিন ধরেই মিষ্টুদির (মানসী সিনহা) সঙ্গে কাজ করার কথা হচ্ছিল, এবার অবশেষে সেটা বাস্তব হতে চলেছে। আর এই গল্পের নাম ‘বেগনি রঙের আলো’। এই নাম শুনেই আমি মুগ্ধ। এ ধরনের নাম সাধারণত সিনেমায় দেখা যায় না, এটা একটু অন্যরকম, একটু ব্যতিক্রমী। ঠিক যেমন নামটা সহজ-সরল, তেমনি গল্পটাও একদম নিখাদ, সাদামাটা — আর এই সরলতাই গল্পটার প্রতি টান তৈরি করেছে।'
3/7

Published on May 29, 2025 9:08 PM
বিশ্বরূপ চক্রবর্তীর কথায়, 'আমাদের প্রোডাকশন হাউজ পথচলতি গল্প-এর প্রযোজনায় তৈরি হতে চলা বেগনি রঙের আলো আমার জীবনের প্রথম প্রযোজনা এবং অভিনয় অভিজ্ঞতা। পরিচালক মানসী সিনহা এবং সহ-অভিনেতা সোহিনী সরকার, অর্পিতা ঘোষ এবং চন্দন সেনের সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত। এমন অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। চাই এই যাত্রা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছোক।'
4/7

Published on May 29, 2025 9:08 PM
মানসী সিনহা বলেন, 'এটা একজন নতুন পরিচালক ও একটি নতুন প্রযোজনা সংস্থার এক অনন্য সমন্বয়। এই সমন্বয়ে কাজ করা আসলে মজাদার অভিজ্ঞতা হবে। কারণ, পরিচালক-প্রযোজক উভয় পক্ষই কাজের জন্য নতুন। তাই তারা এর থেকে সেরা কাজটিই করতে চায়। এর ফলে আমি ধাগা প্রোডাকশনের জন্য পর পথ চলতি গল্প প্রোডাকশন হাউসের সঙ্গে বেগনি রঙের আলো সিনেমাটি করতে পেরেছি। এখন পর্যন্ত এই কাজ করা আমার জন্য একটি খুব মধুর যাত্রা ছিল এবং আমি বিশ্বাস করি এটা আমার জন্য একটি খুব ভালো অভিজ্ঞতা হবে।
5/7

Published on May 29, 2025 9:08 PM
মানসী সিনহা আরও বলেন, এই ছবির জন্য মিউজিক বানিয়েছেন প্রাঞ্জল, আর সুজয় সম্পাদনা করছেন, চিত্রগ্রাহক সৌভিক এবং প্রধান বিজ্ঞাপনদাতা টুটাল দা এবং সোহনি সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ এবং নবাগত বিশ্বরূপ চক্রবর্তী এবং শুভম রায়ের সঙ্গে একদল নতুন লোকের হাত ধরে কাজ করা খুবই আকর্ষণীয়। গল্পটি মা এবং তার মেয়ের ভালোবাসার সুন্দর এক সম্পর্কের কথা বলে। সেই মায়ের জন্য তাঁর সেরা সময় হল তার শৈশব। তাহলে সে কি সেই সেরা সময়টি ফিরিয়ে দিতে পারবে? শিশু মনস্তত্ত্ব বুঝতে পারবে? এই নিয়েই এগিয়েছে ছবির গল্প।'
6/7

Published on May 29, 2025 9:08 PM
পৌলমী রায় বলেন, 'আমাদের প্রোডাকশন হাউস ‘পথচলতি গল্প’ প্রযোজিত 'বেগনি রঙের আলো' সিনেমাটির প্রযোজক হিসেবে এটা আমার প্রথম উদ্যোগ। মানসী সিনহার মতো পরিচালক এবং অন্যান্য অভিনেতা এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। চমৎকার টিমওয়ার্কের মাধ্যমে এই উদ্যোগের দুর্দান্ত সাফল্য কামনা করছি।'
7/7

Published on May 29, 2025 9:08 PM
E-Paper

