দেখতে দেখতে ১৬ বছর পার, ‘মা’ ধারাবাহিক নিয়ে স্মৃতিচারণ ‘হীরা আম্মা’ সোমার
জন্মভূমির ধারাবাহিকের পর সম্ভবত মা ধারাবাহিকটি এমন একটি সিরিয়াল ছিল, যা ছোট থেকে বড় সকলের মন কেড়ে নিয়েছিল। এই ধারাবাহিকে একদিকে তিথি বসু ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন তেমন অন্যদিকেক খল নায়িকা হীরা আম্মা চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়।
Published on: Oct 20, 2025 4:39 PM IST
1/7

Published on Oct 20, 2025 4:39 PM
‘জন্মভূমি’-র ধারাবাহিকের পর সম্ভবত ‘মা’ ধারাবাহিকটি এমন একটি সিরিয়াল ছিল, যা ছোট থেকে বড় সকলের মন কেড়ে নিয়েছিল। এই ধারাবাহিকে একদিকে যেমন তিথি বসু ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন তেমন অন্যদিকে খল নায়িকা ‘হীরা আম্মা’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়।
2/7

Published on Oct 20, 2025 4:39 PM
ধারাবাহিকের ১৬ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার মুহূর্তে একটি আবেগঘন পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। গতকাল অর্থাৎ ১৯ অক্টোবর ছিল ধারাবাহিকের প্রথম সম্প্রচারিত হওয়ার দিন। ২০০৯ সালে এই ধারাবাহিকটি প্রথম সম্প্রচারিত হয় টিভির পর্দায়। সেই প্রথম দিনের কথা স্মরণ করে বেশ কিছু ছবি কোলাজ করে একটি পোস্ট করেন অভিনেত্রী।
3/7

Published on Oct 20, 2025 4:39 PM
সোমা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ১৯ অক্টোবর এসভিএফ প্রযোজনায় ঠিক রাত ৮ টায় স্টার জলসায় সম্প্রচারিত হয়েছিল তোমায় ছাড়া ঘুম আসেনা মা ধারাবাহিকটি। হ্যাঁ, আজ মা ধারাবাহিকের ১৬ বছরের জন্মদিন।’
4/7

Published on Oct 20, 2025 4:39 PM
অভিনেত্রী লেখেন, ‘ধারাবাহিকটি শুরুর কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকায় প্রথম স্থান নিয়ে নেয়। তারপর তো সকলেরই জানা। অনেকেই বলে ধারাবাহিক সংবাদপত্রের মতো, আর দেখলে কাল আর মানুষ মনে রাখেন না। কিছু ক্ষেত্রে হয়তো কথাটি ঠিক, তবে এই কথাও ঠিক যে ভালো কাজ মানুষ মনে রেখে দেয় সব সময়।’
5/7

Published on Oct 20, 2025 4:39 PM
সোমা লেখেন, 'তাই আজ এত বছর পরেও ধারাবাহিকির প্রত্যেকটি চরিত্র, বিশেষ করে আমার অভিনীত হীরা আম্মা চরিত্রটি আপনারা যেভাবে মনে রেখেছেন, সমানভাবে ভালবাসছেন তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে! এভাবেই মা সকলের মনের মনিকোঠায় থেকে যাক বছরের পর বছর'।'
6/7

Published on Oct 20, 2025 4:39 PM
শুধু ‘মা’ ধারাবাহিক নয়, ‘ফুলকি’ ধারাবাহিকেও সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল তাঁকে। তবে পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। সকলকে ভীষণ কাছের করে নেন তিনি। অভিনেত্রীর এই মিষ্টি ব্যবহারের জন্যই ইন্ডাস্ট্রির সকলে তাঁকে এত ভালবাসেন।
7/7

Published on Oct 20, 2025 4:39 PM
E-Paper

