জগন্নাথদেবের স্নানযাত্রার শুভ তিথিতে বিশেষ ব্যবস্থা কাটাতে পারে দুর্ভাগ্যর ছায়া
জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটি, অত্যন্ত শুভ দিন। এই তিথিতে বিশেষ কিছু উপায়ে কেটে যেতে পারে দুর্ভাগ্যের কালো ছায়া, আসুন জেনে নিই এ সম্পর্কে।
Published on: Jun 10, 2025 3:32 PM IST
1/6

Published on Jun 10, 2025 3:32 PM
রথযাত্রার আগে অন্যতম উৎসব হল স্নানযাত্রার উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা এবং স্নানযাত্রা নিয়ে অনেক কাহিনি প্রচলিত রয়েছে। মনে করা হয় স্নানযাত্রা হল জগন্নাথ দেবের জন্মদিন। স্নানযাত্রায় স্নানের পর ভগবানের জ্বর আসে, সেজন্য মন্দির বন্ধ থাকে। রথযাত্রার সময় আবার মন্দিরের দ্বার খোলা হয় ও খুব জাকজমকপূর্ণভাবে রথযাত্রার উৎসব করা হয়।
2/6

Published on Jun 10, 2025 3:32 PM
স্নান পূর্ণিমা ২০২৫: জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা শুরু: ১০ জুন মঙ্গলবার, সকাল ১১ টা ৩৬ মিনিটে। জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা শেষ: ১১ জুন, বুধবার, দুপুর ১ টা ১৩ মিনিটে। উদয় তিথি অনুসারে, স্নান পূর্ণিমার উৎসব ১১ জুন পালিত হবে। (Pexel)
3/6

Published on Jun 10, 2025 3:32 PM
এই দিন নতুন বস্ত্র পরে প্রথমে গঙ্গাস্নান করতে হবে। তারপরে মন্দিরে অথবা বাড়িতে থাকা জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার মূর্তি পুজো করতে হবে। তাদের পুজোর আগে অবশ্যই স্নান করাতে হবে গঙ্গাজল এবং দুধ দিয়ে, সঙ্গে দিতে হবে আতর, কর্পূর, চন্দন ইত্যাদি।
4/6

Published on Jun 10, 2025 3:32 PM
জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটিকে খুব শুভ দিন বলে মনে করা হয়। এই বিশেষ দিনে বেশ কিছু নিয়ম মেনে চললে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকে জীবন। আসুন জেনে নিই এ সম্পর্কে।
5/6

Published on Jun 10, 2025 3:32 PM
স্নানপর্ব মিটলে ১০৮ টি তুলসী পাতা জগন্নাথ দেবের পায়ে দিতে হবে। এই দিন জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রা, তিনজনের মূর্তিকেই ফুল দিয়ে সাজাতে হবে এবং সামনে পাঁচ রকম ফল নিবেদন করা খুব শুভ। এই দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত। এতে দুর্ভাগ্য দূর হয়।
6/6

Published on Jun 10, 2025 3:32 PM
E-Paper

