Srabon Mash 2025 date: বাংলা পঞ্জিকামতে শ্রাবণ ২০২৫-এ সোমবার কবে কবে পড়ছে? রইল তারিখ
শ্রাবণ ২০২৫ কত তারিখ পড়ছে বাংলা পঞ্জিকা অনুসারে? দেখে নিন পঞ্জিকামত।
Published on: Jul 15, 2025 9:00 PM IST
1/4

Published on Jul 15, 2025 9:00 PM
শ্রাবণ মাসের মাহাত্ম্য- বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে দেবাদিদেব স্বয়ং মর্ত্যে নেমে আসেন। আর এই মাস শিবের প্রিয় মাস। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবের ভক্তরা বিশেষ পুজো করে থাকেন। অনেকেই শিবের বিশেষ পুজোর জন্য কনওয়ার যাত্রা করেন। কোনও শৈবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত রয়েছে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
2/4

Published on Jul 15, 2025 9:00 PM
শ্রাবণ শুরু কবে- গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হবে ১৮ জুলাই ২০২৫-এ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে ১৬ জুলাই ২০২৫ থেকে। সেই দিক থেকে শ্রাবণের প্রথম সোমবার কবে থেকে কত তারিখ পর্যন্ত চলবে, তা দেখে নিন।
3/4

Published on Jul 15, 2025 9:00 PM
পঞ্জিকা অনুসারে সোমবার কবে কবে পড়ছে- শ্রাবণের মাসের প্রথম সোমবার পড়ছে ২১ জুলাই, ২০২৫ সালে। দ্বিতীয় সোমবার পড়তে চলেছে ২৮ জুলাই, ২০২৫। তৃতীয় সোমবার পালিত হবে ৪ অগস্ট। এরপর শেষ সোমবার পালিত হবে ১১ অগস্ট। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৭ অগস্ট শেষ হবে শ্রাবণ মাস। ১৬ অগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী।
4/4

Published on Jul 15, 2025 9:00 PM
E-Paper

