শ্রীরামকৃষ্ণের এই ১০টি বাণী, সকলের কাজে লাগবেই! ঠাকুরের জন্মতিথির আগে জেনে নিন
Sri Ramakrishna Bani in Bengali: ঠাকুরের এই ১০টি বাণী আপনার রোজকার কাজে লাগবে। জেনে নিন এখনই।
Published on: Feb 28, 2025 7:00 PM IST
1/11

Published on Feb 28, 2025 7:00 PM
শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আগামিকাল। তার আগে জেনে নিন, ঠাকুরের কয়েকটি অসাধারণ বাণী। প্রকৃত পক্ষে এত বছর আগে বলে গেলেও, এই বাণীগুলির প্রতিটি কথাও আজও সমান ভাবে প্রাসঙ্গিক। প্রত্যেকের জীবন বদলে দিতে পারে এই সব কথা। জেনে নিন সেগুলি।
2/11

Published on Feb 28, 2025 7:00 PM
মন সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলেছিলেন, ‘মনকে শান্ত করতে হলে, তোমার কাছে যা আছে তার জন্য ইশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সঙ্গে প্রেমের বন্ধন তৈরি কর দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গিয়েছে।’
3/11

Published on Feb 28, 2025 7:00 PM
ধর্ম সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, ‘তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে।’
4/11

Published on Feb 28, 2025 7:00 PM
‘যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করে থাকেন।’ এমনই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ।
5/11

Published on Feb 28, 2025 7:00 PM
ঠাকুরের কথায়, ‘সূর্যের কিরণ জগতে সমান ভাবে পরলেও জলের ভেতর, সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বল ভাবে প্রকাশ পায় । ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও, সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়।’
6/11

Published on Feb 28, 2025 7:00 PM
লোভ ত্যাগ করা উচিত। এই কথা বলতে গিয়ে, ঠাকুর বলেন, ‘লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাঁকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছট ফট করে মরে যাবেই।’
7/11

Published on Feb 28, 2025 7:00 PM
অহংকার ত্যাগ করার পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ। তাঁর কথায়, ‘যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না।’
8/11

Published on Feb 28, 2025 7:00 PM
ঈশ্বর লাভ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের মত, ‘যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনই পরম ইশ্বরকে পেতে হলে সত্ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন।’
9/11

Published on Feb 28, 2025 7:00 PM
জ্ঞানলাভ যে ঈশ্বর লাভের অন্যতম পথ, তাও বলতেন ঠাকুর। তাঁর কথায়, ‘জ্ঞান আমাদের ঐক্যের দিকে নিয়ে যায়, আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে আলাদা করে রাখে।’
10/11

Published on Feb 28, 2025 7:00 PM
ভুল পথ প্রসঙ্গে তাঁর মত ছিল, ‘জীবনে একটু করে হলেও সাধু, সৎসঙ্গ কর, তবেই ঠিক পথে চলতে পারবে। এক বার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন গো!’
11/11

Published on Feb 28, 2025 7:00 PM
E-Paper

