'চৈতন্য' লুকে শুভশ্রী, দিব্যজ্যোতি! বিষ্ণুপ্রিয়া রূপে আরাত্রিকা, সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে…'-এর ফার্স্ট লুকে বড় চমক
সময় এখানে মিলে মিশে একাকার, তিনটে সময়কাল বাঁধা এক সুতোয়। আর তিন টাইমলাইনের তিন ভিন্ন চরিত্রও যেন পরিস্থিতির খামখেয়ালে বয়ে যায় একই নদীর খাতে। যদিও এর আগেও অতীত আর বর্তমানকে নিজস্ব ভঙ্গিতে মিলিয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়।নির্মাতারা হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিয়েছেন ফার্স্ট লুকের ছবি।
1 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
সময় এখানে মিলে মিশে একাকার, তিনটে সময়কাল বাঁধা এক সুতোয়। আর তিন টাইমলাইনের তিন ভিন্ন চরিত্রও যেন পরিস্থিতির খামখেয়ালে বয়ে যায় একই নদীর খাতে। যদিও এর আগেও অতীত আর বর্তমানকে নিজস্ব ভঙ্গিতে মিলিয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। 'লহ গৌরাঙ্গের নাম রে'তেও তেমনটাই করতে দেখা যাবে পরিচালককে। নির্মাতারা হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিয়েছেন ফার্স্ট লুকের ছবি।
2 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
সৃজিতের ছবিতে শ্রীচৈতন্যর সময়কাল, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময় কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবির ফার্স্ট লুকেও ফুটে উঠেছে সেই আভাস। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। ছবির জন্য যথেষ্ট ওজন কমাতে হয়েছে নায়ককে। এখন চলছে এই প্রক্রিয়া। তার মাঝেই সামনে এল দিব্যোর চৈতন্য রূপ।
3 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে নটী বনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল 'চৈতন্যলীলা'। সেই সূত্র ধরেই নায়িকার এই লুক। নটী বিনোদিনীর 'চৈতন্যলীলা'র দৃশ্য ফুটিয়ে তোলা হবে ছবিতে।
4 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
তাছাড়াও প্রকাশ্যে এসেছে ইশা সাহার ফার্স্ট লুক। এই ছবিতে তিনি ছবির নির্দেশকের ভূমিকায় রয়েছেন। অনেকেই প্রথমে অনুমান করেছিলেন ইশাকে বুঝি ইন্দ্রনীলের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সে ধারণা সম্পূর্ণ ভুল। ইন্দ্রনীলের স্ত্রীর ভূমিকায় থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। যদিও সুস্মিতার লুক এখনও প্রকাশ্যে আসেনি।
5 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
অন্যদিকে, দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতিকে। এই ছবিতে তিনি বিষ্ণুপ্রিয়া। চরিত্রটি দর্শনা বণিকের করার কথা ছিল। কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ায় পরে আরাত্রিকাকে চূড়ান্ত করা হয়।
6 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
অন্যদিকে, ছবির মধ্যেও একটি ছবি হতে দেখা যাবে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য। আর তাই ইন্দ্রনীলেরও 'চৈতন্য' লুকই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।
7 / 7
Published on Jun 02, 2025 12:20 pm IST
E-Paper

