SSC Recruitment Case Latest Update: অযোগ্যদের জন্য মন কাঁদল রাজ্যের, SSC-র নয়া নিয়োগ থেকে বাদের রায়কে চ্যালেঞ্জ করল
অযোগ্যদের জন্য মন কাঁদল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)। এসএসসির নয়া নিয়োগ থেকে বাদের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল। তারইমধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থীরাও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।
Published on: Jul 8, 2025 4:57 PM IST
1/5

Published on Jul 8, 2025 4:57 PM
ঠিকভাবে তো নিয়োগই হয়নি। দুর্নীতি হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে পুরো প্যানেল। সেই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নয়া নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে কেন? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 8, 2025 4:57 PM
সূত্রের খবর, ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে'র ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে। যে বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ কোনও হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/5

Published on Jul 8, 2025 4:57 PM
বঞ্চিত চাকরিপ্রার্থীদের দাবি, যে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে জর্জরিত ছিল, সেখানে শিক্ষকতার করার জন্য অতিরিক্ত নম্বর বরাদ্দ করার ফলে অনেকেই সমস্যায় পড়তে পারেন। তাছাড়াও বয়সের সীমা নিয়েও আপত্তি তুলেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jul 8, 2025 4:57 PM
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরিচ্যুত হয়েছেন প্রায় ২৬,০০০ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। তারপর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমতো নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। কিন্তু তা নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। নয়া নিয়োগ বিধির একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ।
5/5

Published on Jul 8, 2025 4:57 PM
E-Paper

