DA payment latest update: এক কিস্তির DA দিতে ২,০০০ কোটি খরচ করব! ঘোষণা রাজ্যের, কবে পাবেন সরকারি কর্মীরা?
বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তির মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) দিতে ২,০০০ কোটি টাকার মতো খরচ করা হবে। বিধানসভা নির্বাচনের আগে জানিয়ে দিল রাজ্য সরকার।
Published on: Aug 23, 2025 9:53 PM IST
1/5

Published on Aug 23, 2025 9:53 PM
মন্ত্রী আরও জানিয়েছেন, কোভিড মহামরারী সময় আর্থিক সংকট সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের প্রতিজ্ঞা করা হয়েছিল। সেইমতো ২০২১-২২ অর্থবর্ষের শুরু থেকে নগদে ডিএ প্রদান-সহ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। গত বছরও দু'দফায় ডিএ প্রদান করা হয়েছিল। যা রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে দেয় বলে দাবি করেছেন তিনি। (ছবিটি প্রতীকী)
2/5

Published on Aug 23, 2025 9:53 PM
আরও একদফায় সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি করল রাজ্য সরকার। সেইসঙ্গে পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফও (ডিআর) বাড়ানো হচ্ছে। সেইসঙ্গে বর্ধিত ডিএয়ের ফলে লাভবান হবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অল ইন্ডিয়া টেকনিকাল এডুকেশন (এআইলিটিএ) এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অফিসাররাও। (ছবিটি প্রতীকী)
3/5

Published on Aug 23, 2025 9:53 PM
শনিবার কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বর্ধিত ডিএ পাবেন। অর্থাৎ তাঁদের বেতনও বেড়ে যাচ্ছে। আর এই দফায় ডিএ বাড়ানোর জন্য রাজ্যের উপরে বাড়তি ২,০০০ কোটি টাকার মতো বোঝা চাপছে। অর্থাৎ এবার যে ডিএ বাড়ানো হল, তাতে বছরে প্রায় ২,০০০ কোটি বেশি খরচ হবে রাজ্যের। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Aug 23, 2025 9:53 PM
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন যে বকেয়া হিসেবে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফের সাতটি কিস্তি দিতে হবে। প্রতি বছর রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দু'কিস্তির ডিএ বা ডিআর দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালেও সেই কাজ করেছিল সরকার। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Aug 23, 2025 9:53 PM
E-Paper

