Indian Navy's 1st woman fighter pilot: নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন আস্থা পুনিয়া! ওড়াতে পারেন রাফালও

প্রথম মহিলা হিসেবে ভারতীয় নৌসেনার ফাইটার পাইলটের প্রশিক্ষণ নিতে চলেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের প্রশিক্ষণ শেষে তিনি ফাইলট পাইলট হিসেবে রাফাল, মিগ২৯কে-র মতো যুদ্ধবিমান ওড়াতে পারবেন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে।

Published on: Jul 5, 2025 3:52 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
তবে এখনও এক বছরের প্রশিক্ষণ বাকি আছে সাব লেফটেন্যান্ট পুনিয়ার। নৌসেনা সূত্রে খবর, পুরোদমে যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ শুরু করার জন্য সাব লেফটেন্যান্ট পুনিয়াকে এক বছরের চূড়ান্ত ট্রেনিং নিতে হবে। তারপরই সমুদ্রের বুকে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী থেকে মিগ-২৯কে বা রাফালকে নিয়ে আকাশে উড়ে যেতে পারবেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। (ছবি সৌজন্যে, এক্স @indiannavy) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 3:52 PM

তবে এখনও এক বছরের প্রশিক্ষণ বাকি আছে সাব লেফটেন্যান্ট পুনিয়ার। নৌসেনা সূত্রে খবর, পুরোদমে যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ শুরু করার জন্য সাব লেফটেন্যান্ট পুনিয়াকে এক বছরের চূড়ান্ত ট্রেনিং নিতে হবে। তারপরই সমুদ্রের বুকে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী থেকে মিগ-২৯কে বা রাফালকে নিয়ে আকাশে উড়ে যেতে পারবেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। (ছবি সৌজন্যে, এক্স @indiannavy)

2/5
সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। দ্বিতীয় 'বেসিক হক কনভার্শন কোর্স'-র পরে শুক্রবার বিশাখাপত্তনমে আইএনএস দেগায় তাঁকে 'উইংস অফ গোল্ড' সম্মানে ভূষিত করেন অ্যাসিসট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ (এয়ার) রিয়ার অ্যাডমিরাল জনক বেভিল। সেই সম্মানে ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট অতুল কুমার ধুলকেও। (ছবি সৌজন্যে, এক্স @indiannavy) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 3:52 PM

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। দ্বিতীয় 'বেসিক হক কনভার্শন কোর্স'-র পরে শুক্রবার বিশাখাপত্তনমে আইএনএস দেগায় তাঁকে 'উইংস অফ গোল্ড' সম্মানে ভূষিত করেন অ্যাসিসট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ (এয়ার) রিয়ার অ্যাডমিরাল জনক বেভিল। সেই সম্মানে ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট অতুল কুমার ধুলকেও। (ছবি সৌজন্যে, এক্স @indiannavy)

3/5
সাব লেফটেন্যান্ট পুনিয়া আদতে কে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাব লেফটেন্যান্ট পুনিয়ার পরিবারের সদস্যরা ভারতী সশস্ত্র বাহিনীর সদস্য নন। বিটেক করার পরে ভারতীয় নৌসেনার অ্যাভিয়েশন ব্র্যাঞ্চে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। যিনি আদতে উত্তরপ্রদেশের মীরাটের মেয়ে। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 3:52 PM

সাব লেফটেন্যান্ট পুনিয়া আদতে কে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাব লেফটেন্যান্ট পুনিয়ার পরিবারের সদস্যরা ভারতী সশস্ত্র বাহিনীর সদস্য নন। বিটেক করার পরে ভারতীয় নৌসেনার অ্যাভিয়েশন ব্র্যাঞ্চে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। যিনি আদতে উত্তরপ্রদেশের মীরাটের মেয়ে। (ছবি সৌজন্যে এএনআই)

4/5
নৌসেনা সূত্রে খবর, এক বছরের চূড়ান্ত ট্রেনিংয়ের সময় আসল যুদ্ধবিমানে দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হবে সাব লেফটেন্যান্ট পুনিয়াকে। গোয়ায় আইএনএস হংসে নানারকম পরিস্থিতির মধ্যে তাঁর ট্রেনিং চলবে। যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকের মতো পরিকাঠামো আছে। ফলে সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়ে ওড়ার অভিজ্ঞতা হবে। পরবর্তীতে নিয়মিত এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়ে উড়ে যাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 3:52 PM

নৌসেনা সূত্রে খবর, এক বছরের চূড়ান্ত ট্রেনিংয়ের সময় আসল যুদ্ধবিমানে দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হবে সাব লেফটেন্যান্ট পুনিয়াকে। গোয়ায় আইএনএস হংসে নানারকম পরিস্থিতির মধ্যে তাঁর ট্রেনিং চলবে। যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকের মতো পরিকাঠামো আছে। ফলে সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়ে ওড়ার অভিজ্ঞতা হবে। পরবর্তীতে নিয়মিত এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়ে উড়ে যাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

5/5
আর সেই ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে নৌসেনার আধিকারিক জানিয়েছেন, সাব লেফটেন্যান্ট পুনিয়া যে নেভাল অ্যাভিয়েশনের ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নারীশক্তিকে মেলে ধরার ক্ষেত্রে ভারতীয় নৌসেনার যে অঙ্গীকার নিয়েছে, সেটার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় ইতিমধ্যে ২০ জনের বেশি মহিলা ফাইটার পাইলট আছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 3:52 PM

আর সেই ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে নৌসেনার আধিকারিক জানিয়েছেন, সাব লেফটেন্যান্ট পুনিয়া যে নেভাল অ্যাভিয়েশনের ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নারীশক্তিকে মেলে ধরার ক্ষেত্রে ভারতীয় নৌসেনার যে অঙ্গীকার নিয়েছে, সেটার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় ইতিমধ্যে ২০ জনের বেশি মহিলা ফাইটার পাইলট আছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos