ফের একফ্রেমে বাহামণি-অর্চি! তবে কি ইষ্টি কুটুম ২ আসছে? কী ইঙ্গিত দিলেন ঋষি কৌশিক-সুদীপ্তা?
স্টার জলসার এককালের অন্যতম সুপারহিট এবং দীর্ঘদিন ধরে চলে ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম। বাহামণি এবং অর্চি বাবুর গল্প যেন ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল। সেই ধারাবাহিকের সফর ফুরিয়েছে বহু বছর আগেই। হঠাৎ ফের একফ্রেমে দেখা গেল নায়ক নায়িকাকে। তবে কি এবার ইষ্টি কুটুম ২ আসছে?
Published on: May 27, 2025 11:35 AM IST
1/6

Published on May 27, 2025 11:35 AM
স্টার জলসার এককালের অন্যতম সুপারহিট এবং দীর্ঘদিন ধরে চলে ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম। বাহামণি এবং অর্চি বাবুর গল্প যেন ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল। সেই ধারাবাহিকের সফর ফুরিয়েছে বহু বছর আগেই। হঠাৎ ফের একফ্রেমে দেখা গেল নায়ক নায়িকাকে। তবে কি এবার ইষ্টি কুটুম ২ আসছে?
2/6

Published on May 27, 2025 11:35 AM
এদিন সুদীপ্তা চক্রবর্তী তাঁদের আড্ডার ছবিগুলো পোস্ট করে লেখেন, 'যখন পোনার সঙ্গে ছানার দেখা হয়। আমার পছন্দের মানুষ, অর্চি বাবু।'
3/6

Published on May 27, 2025 11:35 AM
এদিন অভিনেত্রী একটি ছবি এমন পোস্ট করেন যেখানে তাঁর স্বামী এবং ঋষি কৌশিক রয়েছেন। সেটা পোস্ট করে তিনি লেখেন, ‘অনস্ক্রিন এবং অফস্ক্রিন বর।’
4/6

Published on May 27, 2025 11:35 AM
না, ইষ্টি কুটুম আসছে না। তবে বহুদিন পর আবারও সুদীপ্তা চক্রবর্তী এবং ঋষি কৌশিকের দেখা হল। একসঙ্গে একটা সময় যার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সেই সহঅভিনেতার সঙ্গে আড্ডার বেশ কিছু ছবিই এদিন সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
5/6

Published on May 27, 2025 11:35 AM
ঋষি কৌশিক সিনেমা, সিরিজে কাজ চালিয়ে গেলেও সুদীপ্তা কিন্তু বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে। এদিন তাঁকে এবং ঋষিকে বেশ খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। ছিলেন তাঁদের বন্ধু, অভিনেত্রী শিল্পী দাস, সুদীপ্তার স্বামীও।
6/6

Published on May 27, 2025 11:35 AM
E-Paper