সুখোই যুদ্ধবিমানের চাকায় কলকাতায় চলবে ইসকনের রথ, ‘জগন্নাথদেব হয়তো বলছেন যে…..’

আগামী ২৭ জুন রথযাত্রা। প্রতিবারের মতো এবারও ইসকনের রথযাত্রার আয়োজন করা হয়েছে কলকাতায়। যা ৫৪ বছরে পদার্পণ করছে। আর এবার জগন্নাথদেবের রথে বিশেষত্ব থাকছে। কারণ চাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান সুখোইয়ের চাকা।

Published on: Jun 1, 2025 4:03 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
সুখোই যুদ্ধবিমানের চাকায় এবার কলকাতায় রাস্তায় চলবে ইসকনের রথ। ইসকন কলকাতার তরফে জানানো হয়েছে, এতদিন বোয়িং-৭৪৭ বিমানের চাকা ব্যবহার করে ইসকনের রথ চালানো হত। কিন্তু সেগুলি পুরনো হয়ে যাওয়ায় এবার সুখোই যুদ্ধবিমানের চাকা ব্যবহার করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নয়া চাকা নিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে রথ। (ছবি সৌজন্যে নিজস্ব এবং প্রতীকী ছবি, সৌজন্যে Indian Air Force) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

সুখোই যুদ্ধবিমানের চাকায় এবার কলকাতায় রাস্তায় চলবে ইসকনের রথ। ইসকন কলকাতার তরফে জানানো হয়েছে, এতদিন বোয়িং-৭৪৭ বিমানের চাকা ব্যবহার করে ইসকনের রথ চালানো হত। কিন্তু সেগুলি পুরনো হয়ে যাওয়ায় এবার সুখোই যুদ্ধবিমানের চাকা ব্যবহার করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নয়া চাকা নিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে রথ। (ছবি সৌজন্যে নিজস্ব এবং প্রতীকী ছবি, সৌজন্যে Indian Air Force)

2/6
সেইসঙ্গে সুখোই যুদ্ধবিমানের চাকা লাগানো নিয়ে তিনি বলেন, ‘জগন্নাথদেব হয়তো বার্তা দিচ্ছেন যে তোমরা শুধরে যাও। কারণ তোমরা যদি একে অপরের সঙ্গে লড়াই করো, তাহলে দিনের শেষে প্রত্যেকেই কষ্ট পাবে। কলকাতার রথযাত্রার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হবে. জগন্নাথদেব শান্তির বার্তা দেবেন। আমরা আশা করব যে শুভচেতনার উদয় হবে।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

সেইসঙ্গে সুখোই যুদ্ধবিমানের চাকা লাগানো নিয়ে তিনি বলেন, ‘জগন্নাথদেব হয়তো বার্তা দিচ্ছেন যে তোমরা শুধরে যাও। কারণ তোমরা যদি একে অপরের সঙ্গে লড়াই করো, তাহলে দিনের শেষে প্রত্যেকেই কষ্ট পাবে। কলকাতার রথযাত্রার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হবে. জগন্নাথদেব শান্তির বার্তা দেবেন। আমরা আশা করব যে শুভচেতনার উদয় হবে।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/6
ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, গত ৪৮ বছর ধরে বোয়িং-৭৪৭ বিমানের চাকার মাধ্যমে জগন্নাথদেবের রথ চালানো হয়েছে। কিন্তু ২০০৫ সালে দেখা যায় যে চাকার অবস্থা খুব একটা ভালো নয়। বিকল্প কী হবে, সেটা নিয়ে আলোচনা শুরু করা হয়েছিল। কিন্তু ধাপে-ধাপে সেই বিমান তুলে নেওয়া হওয়ায় চাকা জোগাড়ের কাজটা কঠিন হয়ে ওঠে। এখন আর সেই চাকা কোথাও তৈরি করা হয় না। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, গত ৪৮ বছর ধরে বোয়িং-৭৪৭ বিমানের চাকার মাধ্যমে জগন্নাথদেবের রথ চালানো হয়েছে। কিন্তু ২০০৫ সালে দেখা যায় যে চাকার অবস্থা খুব একটা ভালো নয়। বিকল্প কী হবে, সেটা নিয়ে আলোচনা শুরু করা হয়েছিল। কিন্তু ধাপে-ধাপে সেই বিমান তুলে নেওয়া হওয়ায় চাকা জোগাড়ের কাজটা কঠিন হয়ে ওঠে। এখন আর সেই চাকা কোথাও তৈরি করা হয় না। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

4/6
আর সেজন্য শনিবার রাতে কলকাতায় প্রায় ২৪ কিলোমিটারের মহড়াও সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ইসকন কলকাতার মুখপাত্র। তাঁর কথায়, 'আমরা কখনও পরিকল্পনা করিনি যে ঠিক কোন চাকা ব্যবহার করব। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে লড়াই করছে। হয়তো জগন্নাথদেব ভেবেছেন, আমার সন্তানরা একে অপরের সঙ্গে লড়াই করছে। যেটা ভালো নয়।' (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

আর সেজন্য শনিবার রাতে কলকাতায় প্রায় ২৪ কিলোমিটারের মহড়াও সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ইসকন কলকাতার মুখপাত্র। তাঁর কথায়, 'আমরা কখনও পরিকল্পনা করিনি যে ঠিক কোন চাকা ব্যবহার করব। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে লড়াই করছে। হয়তো জগন্নাথদেব ভেবেছেন, আমার সন্তানরা একে অপরের সঙ্গে লড়াই করছে। যেটা ভালো নয়।' (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

5/6
তিনি আরও জানিয়েছেন, ২০১৮ সালে তাঁরা সুখোই যুদ্ধবিমানের চাকার হদিশ পান। দেখা যায়, বোয়িংয়ের যে চাকা ব্যবহার করা হত, সেটার সঙ্গে সুখোইয়ের চাকার মিল আছে। সেই পরিস্থিতিতে সুখোই যুদ্ধবিমানের জন্য যে সংস্থা চাকা প্রস্তুত করে, সেই এমআরএফ কর্তৃপক্ষের সঙ্গে ইসকন কলকাতর তরফে যোগাযোগ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Air Force) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

তিনি আরও জানিয়েছেন, ২০১৮ সালে তাঁরা সুখোই যুদ্ধবিমানের চাকার হদিশ পান। দেখা যায়, বোয়িংয়ের যে চাকা ব্যবহার করা হত, সেটার সঙ্গে সুখোইয়ের চাকার মিল আছে। সেই পরিস্থিতিতে সুখোই যুদ্ধবিমানের জন্য যে সংস্থা চাকা প্রস্তুত করে, সেই এমআরএফ কর্তৃপক্ষের সঙ্গে ইসকন কলকাতর তরফে যোগাযোগ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Air Force)

6/6
পরবর্তীতে জগন্নাথদেবের রথের চাকার বিষয়টি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের কলকাতায় পাঠায় এমআরএফ। ইসকন কলকাতার মুখপাত্র জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে রথের জন্য সুখোইয়ের চাকা দিতে রাজি হয় ওই সংস্থা। আর সেই সুখোই যুদ্ধবিমানের চাকায় ভর করেই এবার কলকাতায় চলবে জগন্নাথদেবের রথ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Air Force) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 4:03 PM

পরবর্তীতে জগন্নাথদেবের রথের চাকার বিষয়টি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের কলকাতায় পাঠায় এমআরএফ। ইসকন কলকাতার মুখপাত্র জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার পরে রথের জন্য সুখোইয়ের চাকা দিতে রাজি হয় ওই সংস্থা। আর সেই সুখোই যুদ্ধবিমানের চাকায় ভর করেই এবার কলকাতায় চলবে জগন্নাথদেবের রথ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Air Force)

Related Photos