Surya Nakshatra Gochar: সূর্যের নতুন চালে কপাল খুলবে একসঙ্গে বহু রাশির!টাকায় পকেট ফুলবে কাদের?
সূর্যের নক্ষত্র গোচরের ফলে সৌভাগ্য ফিরবে কাদের?রইল জ্যোতিষমত।
Published on: Jul 3, 2025 9:00 PM IST
1/5

Published on Jul 3, 2025 9:00 PM
সূর্যদেবের কৃপা পেলে বহু রাশির ভাগ্যে আসে সৌভাগ্যের জোয়ার। এদিকে, সামনেই ৬ জুলাই রয়েছে সূর্যদেবের নক্ষত্র গোচর। সূর্যদেবের এই নক্ষত্র পরিবর্তন জুলাই মাসের শুরু থেকেই একঝাঁর রাশিতে শুভ সময়ের মুখ দেখাতে চলেছে। কারা লাকি?
2/5

Published on Jul 3, 2025 9:00 PM
৬ জুলাই, সূর্য পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এই সময়ে তিনি মিথুন রাশিতে থাকবেন। আর গুরুর সঙ্গে যুতি তৈরি করবেন। এই পুনর্বাসু নক্ষত্রের স্বামী গ্রহ হলেন শুক্র। আর সেখানে সূর্যের গমনের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে পাবেন। কারা লাকি? দেখে নিন।
3/5

Published on Jul 3, 2025 9:00 PM
ধনু: এই সময়ে হঠাৎ করে হাতে টাকা আসতে আরম্ভ করবে। এই সময় কাজ ভালোর দিকে যাবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। আটকে থাকা টাকা ফিরবে ঘরে। পারিবারিক জীবনে আসবে সুখ আর সামঞ্জস্য। ব্যবসায় কোনও অংশীদারি থেকে লাভ হবে। আপনার সম্পর্কগুলিতে আগের থেকে ভালো কিছু ঘটতে পারে।
4/5

Published on Jul 3, 2025 9:00 PM
তুলা: সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পেতে পারেন। এই সময় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সম্পত্তি কেনার বিষয়ে বা গাড়ি কেনার বিষয়ে এই সময়কাল শুভ হবে। চাকরিরতদের জন্য কোনও প্রমোশন বা নতুন দায়িত্ব প্রাপ্তির খবর আসতে পারে। আপনার কোনও পরিকল্পিত প্রকল্প সফল হতে পারে। কর্মস্থলে আপনার প্রশংসা তুঙ্গে থাকবে।
5/5

Published on Jul 3, 2025 9:00 PM
E-Paper

