স্বপ্নে এই ৫ জিনিস দেখা ভীষণ শুভ! লাঘব হয় গোটা জীবনের কষ্ট ও পাপ
স্বপ্নের সঙ্গে আমাদের বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। স্বপ্নের কিছু জিনিস শুভ হতে পারে, আবার কিছু জিনিস অশুভ। এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে স্বপ্নশাস্ত্র। স্বপ্নে এমন ৫ জিনিস দেখাকে শুভ বলে মনে করা হয়।
Published on: Jun 13, 2025 4:00 PM IST
1/6

Published on Jun 13, 2025 4:00 PM
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
2/6

Published on Jun 13, 2025 4:00 PM
দেবদেবী - স্বপ্নে কোনও দেবতা বা দেবীকে দেখতে পাওয়ার অর্থ আপনার জীবনে তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে সংগোপনে। তিনি আপনার কর্মের উপর নজর রাখছেন। দ্রুতই আপনার পরিশ্রমের স্বীকৃতি আসবে সেই দেবতা বা দেবীর কাছ থেকে। আপনার কষ্ট লাঘব করবেন তিনি।
3/6

Published on Jun 13, 2025 4:00 PM
গীতা - স্বপ্নে গীতা গ্রন্থ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র মতে, গীতা দেখার অর্থ আপনার জীবনে খুব দ্রুত শুভ কিছু ঘটতে চলেছে। স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপর।
4/6

Published on Jun 13, 2025 4:00 PM
গরু - স্বপ্নে গোমাতা বা গরুকে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। হিন্দু ধর্মে গরু গোমাতা রূপে পুজো পান। তাই তাকে দেখার ইঙ্গিত হল জীবনে খুব শুভ কোনও ঘটনা ঘটতে চলেছে। আসতে চলেছে সুখ ও সমৃদ্ধিময় এক অধ্যায়।
5/6

Published on Jun 13, 2025 4:00 PM
গঙ্গা - হিন্দু ধর্মের অন্যতম পুণ্য নদী তথা মা হলেন গঙ্গা। তাঁর পুজো করে মানে সমস্ত পাপের বিনাশ ঘটানো। সেই গঙ্গা নদীকে স্বপ্নে দেখতে পাওয়ার অর্থ আপনার জীবনের পাপ খুব দ্রুতই বিনষ্ট হতে চলেছে। আপনার কোনও পুণ্যকর্ম দ্বারাই সেই ঘটনা সাধিত হতে চলেছে।
6/6

Published on Jun 13, 2025 4:00 PM
E-Paper

