'দক্ষিণে জন্মালেই ভালো হতো..', বাবাকে কেন এমন কথা বলেছিলেন স্বস্তিকা?

স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট দেখলেই বোঝা যায়, তিনি মাঝেমধ্যেই স্মৃতির সাগরে ডুব দেন। বাবা-মায়ের স্মৃতি রোমন্থন করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার দক্ষিণী স্টাইলে সেজে তেমনি একটি পুরনো দিনের গল্পের সাজি নিয়ে এলেন স্বস্তিকা।

Published on: Oct 13, 2025 10:28 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট দেখলেই বোঝা যায়, তিনি মাঝেমধ্যেই স্মৃতির সাগরে ডুব দেন। বাবা-মায়ের স্মৃতি রোমন্থন করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার দক্ষিণী স্টাইলে সেজে তেমনি একটি পুরনো দিনের গল্পের সাজি নিয়ে এলেন স্বস্তিকা। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট দেখলেই বোঝা যায়, তিনি মাঝেমধ্যেই স্মৃতির সাগরে ডুব দেন। বাবা-মায়ের স্মৃতি রোমন্থন করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার দক্ষিণী স্টাইলে সেজে তেমনি একটি পুরনো দিনের গল্পের সাজি নিয়ে এলেন স্বস্তিকা।

2/7
স্বস্তিকা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি লাল রঙের শাড়ি, হলুদ রঙের ব্লাউজ এবং খুব সামান্য গয়না। তবে এই এই দেশের স্টাইলে নয়, ইনি সেজে রয়েছেন দক্ষিণী স্টাইলে।  expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

স্বস্তিকা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি লাল রঙের শাড়ি, হলুদ রঙের ব্লাউজ এবং খুব সামান্য গয়না। তবে এই এই দেশের স্টাইলে নয়, ইনি সেজে রয়েছেন দক্ষিণী স্টাইলে।

3/7
তবে শুধু সাজ নয়, এই সাজের পেছনের একটি মিষ্টি গল্পের কথাও বলতে শোনা যায় অভিনেত্রীকে। তিনি লেখেন, ‘বাবা কে যেই বলতাম, ধুর আমার দক্ষিণে জন্মালেই ভালো হত, কত ফুল, গুঁড়ো টিপ, ওরা কি সুন্দর কাছা দিয়ে শাড়ি পরে, নাকের দু দিকে গয়না পরে। আমাদের সবই বোরিং।’  expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

তবে শুধু সাজ নয়, এই সাজের পেছনের একটি মিষ্টি গল্পের কথাও বলতে শোনা যায় অভিনেত্রীকে। তিনি লেখেন, ‘বাবা কে যেই বলতাম, ধুর আমার দক্ষিণে জন্মালেই ভালো হত, কত ফুল, গুঁড়ো টিপ, ওরা কি সুন্দর কাছা দিয়ে শাড়ি পরে, নাকের দু দিকে গয়না পরে। আমাদের সবই বোরিং।’

4/7
বাবার কথা স্মরণ করে অভিনেত্রী লেখেন, বাবা খবরের কাগজ থেকে এক ফোঁটা মাথা না তুলে উত্তরে বলত, আমাদের এখানে এসব পাওয়া যায়না হ্যাঁ রে? বুবুকে বল কিনে এনে দিতে, পরে ফেল, কী সব নিয়ে যে দুঃখ করিস, তোর মা গিয়ে তোদের আমার ঘাড়ে ফেলে গেল, সারাদিন শুধু শাড়ি গয়না টিপ নিয়ে গজগজ।  expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

বাবার কথা স্মরণ করে অভিনেত্রী লেখেন, বাবা খবরের কাগজ থেকে এক ফোঁটা মাথা না তুলে উত্তরে বলত, আমাদের এখানে এসব পাওয়া যায়না হ্যাঁ রে? বুবুকে বল কিনে এনে দিতে, পরে ফেল, কী সব নিয়ে যে দুঃখ করিস, তোর মা গিয়ে তোদের আমার ঘাড়ে ফেলে গেল, সারাদিন শুধু শাড়ি গয়না টিপ নিয়ে গজগজ।

5/7
স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ গো বাবা, বুবু (আমার বোন) কে বলেছি সব কিনে আনতে, পরেও ফেলেছি, ছবিও তুলেছি, আর তোমায় বলা হয়নি, দু দিকে নাক বিঁধিয়ে নিয়েছি। ’ expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ গো বাবা, বুবু (আমার বোন) কে বলেছি সব কিনে আনতে, পরেও ফেলেছি, ছবিও তুলেছি, আর তোমায় বলা হয়নি, দু দিকে নাক বিঁধিয়ে নিয়েছি। ’

6/7
অভিনেত্রী লেখেন, 'সেই কবেকার সাধ আমার, নাকে দুটো গয়না থাকবে। তুমি থাকলে এই দেখে আমার চেয়ে ডাবল গজগজ করতে যদিও ইচ্ছে পূরণ।' expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

অভিনেত্রী লেখেন, 'সেই কবেকার সাধ আমার, নাকে দুটো গয়না থাকবে। তুমি থাকলে এই দেখে আমার চেয়ে ডাবল গজগজ করতে যদিও ইচ্ছে পূরণ।'

7/7
প্রসঙ্গত, কিছুদিন বাদেই ‘প্রোমোটার বৌদি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই নিত্যনতুন আপডেট দিতে দেখা যায় স্বস্তিকাকে।  expand-iconView Photos in a new improved layout
Published on Oct 13, 2025 10:28 PM

প্রসঙ্গত, কিছুদিন বাদেই ‘প্রোমোটার বৌদি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই নিত্যনতুন আপডেট দিতে দেখা যায় স্বস্তিকাকে।

Related Photos