Tahawwur Rana Latest Update: ভারতের জেল থেকে মুনিরের ঘুম ওড়াল ২৬/১১-র চক্রী তাহাউর রানা, জেরায় বলল...
জেরার মুখে তাহাউর রানা জানিয়েছে, বন্ধু ডেভিড হেডলির সঙ্গে পাকিস্তানের লস্কর-ই-তৈবার হয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছিল সে। রানা বলে, লস্কর মূলত গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক হিসেবে কাজ করত।
Published on: Jul 7, 2025 2:30 PM IST
1/5

Published on Jul 7, 2025 2:30 PM
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা বড় স্বীকারোক্তি দিল জেরার মুখে। এর জেরে অস্বস্তিতে পড়তে পারে পাকিস্তানি সেনা। জানা গিয়েছে, এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে জিজ্ঞাসাবাদের সময় পাক সেনার নাম নিয়েছে তাহাউর। অবশ্য এই মুহূর্তে এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। (HT_PRINT)
2/5

Published on Jul 7, 2025 2:30 PM
তাহাউর রানাকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়েছিল। সূত্রের খবর, এনআইএ জেরায় রানা স্বীকার করেছে যে সে পাক সেনার বিশ্বস্ত এজেন্ট ছিল। সূত্রের খবর, রানা জানিয়েছে, বন্ধু ডেভিড হেডলির সঙ্গে পাকিস্তানের লস্কর-ই-তৈবার হয়ে বেশ কয়েকটি প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছিল সে। রানা বলে, লস্কর মূলত গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক হিসেবে কাজ করত। (PTI)
3/5

Published on Jul 7, 2025 2:30 PM
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান রানা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী রানাকে ৪ এপ্রিল ভারতে নিয়ে আসা হয়। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, রানা স্বীকার করেছে যে হামলার সময় সে মুম্বাইয়ে ছিল এবং সন্ত্রাসবাদী পরিকল্পনাতেও অংশ নিয়েছিল। (HT_PRINT)
4/5

Published on Jul 7, 2025 2:30 PM
সূত্রের খবর, রানা জানিয়েছে, সে সেই সময় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ছিল। সে আরও বলে, খালিজ যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী তাকে সৌদি আরবে পাঠিয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠন লস্করের পাশাপাশি হরকত-উল-জিহাদি ইসলামি (হুজি) এবং পাকিস্তান-ভিত্তিক অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে তাহাউর রানার। (PTI)
5/5

Published on Jul 7, 2025 2:30 PM
E-Paper

