TCS Salary Latest Update: কর্মীদের 'মাঝারি বেতনের' ৩৩০ গুণ টাকা পেলেন TCS-র CEO! কোটি-কোটি টাকার প্যাকেজ
ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পারিশ্রমিক কত জানেন? টিসিএসের রিপোর্ট অনুযায়ী, কোটি-কোটি টাকা পান টিসিএসের সিইও কে কৃতিবাসন। যা কর্মীদের 'মাঝারি বেতনের' ৩৩০ গুণ টাকা।
Published on: May 28, 2025 5:37 PM IST
1/5

Published on May 28, 2025 5:37 PM
গত অর্থবর্ষে পারিশ্রমিক বাবদ ২৬.৫২ কোটি টাকা পেয়েছেন টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সিইওয়ের আর্থিক প্যাকেজ বৃদ্ধি পেয়েছে ৪.৬ শতাংশ। আর তাঁর পারিশ্রমিকের মধ্যে বেতনের ভাগটা অনেকটাই কম। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/5

Published on May 28, 2025 5:37 PM
টিসিএসের রিপোর্ট অনুযায়ী, সিইওয়ের যে আর্থিক প্যাকেজ ছিল, তার মধ্যে বেতন বাবদ ১.৩৯ কোটি টাকা পেয়েছেন। সুযোগ-সুবিধা বাবদ তাঁর প্রাপ্ত অর্থের পরিমাণ হল ২.১৩ কোটি টাকা। ভাতা, কমিশন-সহ অন্যান্য খাতে তিনি ২৩ কোটি টাকা পেয়েছেন। টিসিএসের যে ৬.০৭ লাখ কর্মচারী আছেন, তাঁদের যে মাঝারি বেতন, সেটার নিরিখে ৩৩০ গুণ পারিশ্রমিক পেয়েছেন কৃতিবাসন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/5

Published on May 28, 2025 5:37 PM
ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি রিপোর্ট অনুযায়ী, সার্বিকভাবে টিসিএসের চিফ ফিনান্সিয়াল অফিসার সেকসারিয়ালের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে ৭.৮ শতাংশের মতো। পদোন্নতির বিষয়টি বিবেচনা করে গড়ে ৫.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশের মতো বার্ষিক বেতন বৃদ্ধি হয়েছে টিসিএস কর্মচারীদের। গত অর্থবর্ষে মোট ১.১ লাখ কর্মচারীর পদোন্নতি হয়েছিল। দেশের মধ্যে যাঁরা সেরা পারফরম্যান্স করেছেন, তাঁদের বেতন বৃদ্ধির হার দু'অঙ্কে পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5

Published on May 28, 2025 5:37 PM
পরিসংখ্যান অনুযায়ী, টিসিএসের মোট কর্মীর সংখ্যা ছিল ৬.০৭ লাখ। তাঁদের মধ্যে ২.১৪ লাখ মহিলা। যা শতাংশের বিচারে ৩৫ শতাংশ। অন্যদিকে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে যৌন হেনস্থার ১২৫টি অভিযোগ জমা পড়েছিল। যা ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ১১১০টি। আর ২০২৫ সালের মার্চ পর্যন্ত ২৩টি অভিযোগের ফয়সালা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Tata Consultancy Services)
5/5

Published on May 28, 2025 5:37 PM
E-Paper

