FD Interest Rate Latest Update: কোথায় ফিক্সড ডিপোজিটে লাভ কমেছে! ৮.৮% হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ৮-র উপরেও আছে

কোথায় ফিক্সড ডিপোজিটে সুদের হার কমেছে! এখনও আট শতাংশের বেশি হারে সুদ দিচ্ছে একাধিক ব্যাঙ্ক। একটি ব্যাঙ্ক তো ৮.৮ শতাংশ হারেও সুদ দিচ্ছে। কোন কোন ব্যাঙ্কে আট শতাংশের বেশি হারে সুদ দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিটে? সেই তালিকা রইল।

Published on: Jun 21, 2025 8:47 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আপাতত যা তথ্য জানানো হয়েছে, তাতে তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৮.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। আবার উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ৮.৭৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। সেই এফডির মেয়াদও তিন বছরের। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 8:47 PM

আপাতত যা তথ্য জানানো হয়েছে, তাতে তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৮.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। আবার উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ৮.৭৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। সেই এফডির মেয়াদও তিন বছরের। (ছবিটি প্রতীকী)

2/5
বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। তাতে সাধারণ মানুষ এবং প্রবীণ নাগরিকদের মাথায় হাত পড়েছে। তারপরও অবশ্য এমন কয়েকটি ব্যাঙ্ক আছে, যেগুলি প্রবীণ নাগরিকদের ৮.৮ শতাংশ হারেও সুদ দিচ্ছে (তিন কোটি টাকার কম অঙ্কের)। সেজন্য বেশিদিন টাকা রাখতেও হবে না। মেরেকেটে তিন বছর টাকা রাখতে হবে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 8:47 PM

বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। তাতে সাধারণ মানুষ এবং প্রবীণ নাগরিকদের মাথায় হাত পড়েছে। তারপরও অবশ্য এমন কয়েকটি ব্যাঙ্ক আছে, যেগুলি প্রবীণ নাগরিকদের ৮.৮ শতাংশ হারেও সুদ দিচ্ছে (তিন কোটি টাকার কম অঙ্কের)। সেজন্য বেশিদিন টাকা রাখতেও হবে না। মেরেকেটে তিন বছর টাকা রাখতে হবে। (ছবিটি প্রতীকী)

3/5
এমনিতে তবে এরকম স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা রাখার ক্ষেত্রে গ্রাহকদের কোনও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়। কারণ সাধারণ বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে এরকম স্মল ফিনান্স ব্যাঙ্কে ঝুঁকির মাত্রা কিছুটা বেশি হয়। তাই অনেক সময় পরামর্শ দেন, স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোডিট করলে 'ডিপোজিট ইনসিওরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন'-র সীমার মধ্যে করা উচিত। পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে বিমা করা থাকে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 8:47 PM

এমনিতে তবে এরকম স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা রাখার ক্ষেত্রে গ্রাহকদের কোনও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়। কারণ সাধারণ বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে এরকম স্মল ফিনান্স ব্যাঙ্কে ঝুঁকির মাত্রা কিছুটা বেশি হয়। তাই অনেক সময় পরামর্শ দেন, স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোডিট করলে 'ডিপোজিট ইনসিওরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন'-র সীমার মধ্যে করা উচিত। পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে বিমা করা থাকে। (ছবিটি প্রতীকী)

4/5
ফিক্সড ডিপোজিটে ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক আবার প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে প্রবীণ নাগরিকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন জন স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে। দুটি ব্যাঙ্কই তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সেই হারে সুদ দিচ্ছে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 8:47 PM

ফিক্সড ডিপোজিটে ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক আবার প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে প্রবীণ নাগরিকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন জন স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে। দুটি ব্যাঙ্কই তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সেই হারে সুদ দিচ্ছে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী)

5/5
তাছাড়াও সাধারণ নাগরিকদের আট শতাংশ বা তার বেশি হারে সুদেও দেওয়া হচ্ছে। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক যেমন সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৪ শতাংশ সুদ দিচ্ছে (৩০ মাসের বেশি থেকে ৩৬ মাসের মেয়াদে)। জন স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ সুদের হার হল ৮.২ শতাংশ (পাঁচ বছর)। উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে (দু'বছর থেকে তিন বছর)। ৮.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (১৮ মাস)। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 8:47 PM

তাছাড়াও সাধারণ নাগরিকদের আট শতাংশ বা তার বেশি হারে সুদেও দেওয়া হচ্ছে। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক যেমন সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৪ শতাংশ সুদ দিচ্ছে (৩০ মাসের বেশি থেকে ৩৬ মাসের মেয়াদে)। জন স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ সুদের হার হল ৮.২ শতাংশ (পাঁচ বছর)। উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে (দু'বছর থেকে তিন বছর)। ৮.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (১৮ মাস)। (ছবিটি প্রতীকী)

Related Photos