Multibagger Stock Latest Update: শুধু ২০২৫ সালেই ১,১০৫% চড়েছে এই সংস্থার শেয়ারের দাম! সোমবার আরও ঝড় তুলতে পারে

শুধু ২০২৫ সালেই ১,১০৫ শতাংশের মতো চড়েছে এই সংস্থার শেয়ারের দাম! সোমবার আরও ঝড় তুলতে পারে এই সংস্থার শেয়ার। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সংস্থার শেয়ারের কতটা উত্থান হয়েছে? কীরকম লাভ হয়েছে? তাও দেখে নিন।

Published on: Jul 19, 2025 7:03 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আগামী সোমবার (২১ জুলাই) শেয়ার বাজারে যে সংস্থাগুলির দিকে নজর থাকবে, তার মধ্যে অন্যতম হল এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড। যে সংস্থা গত মাসে শেয়ার বাজারে ঝড় তুলেছিল। গত মাসেই স্রেফ ১২৮.৪৪ শতাংশ উত্থান হয়েছে ওই সংস্থার শেয়ারের। সেখানে ওই সময়ের মধ্যেই সূচক সেনসেক্সের উত্থান হয়েছে মাত্র ০.৩৮ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 7:03 PM

আগামী সোমবার (২১ জুলাই) শেয়ার বাজারে যে সংস্থাগুলির দিকে নজর থাকবে, তার মধ্যে অন্যতম হল এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড। যে সংস্থা গত মাসে শেয়ার বাজারে ঝড় তুলেছিল। গত মাসেই স্রেফ ১২৮.৪৪ শতাংশ উত্থান হয়েছে ওই সংস্থার শেয়ারের। সেখানে ওই সময়ের মধ্যেই সূচক সেনসেক্সের উত্থান হয়েছে মাত্র ০.৩৮ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
গত শুক্রবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ১২৫ টাকায়। উত্থান হয়েছে ৪.৯৫ শতাংশ বা ৫.৮৯ টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠে গিয়েছিল শুক্রবারই। একটা সময় প্রতিটি শেয়ারের দাম ১২৫.০৮ টাকায় ঠেকেছিল। আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ১.১ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 7:03 PM

গত শুক্রবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ১২৫ টাকায়। উত্থান হয়েছে ৪.৯৫ শতাংশ বা ৫.৮৯ টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠে গিয়েছিল শুক্রবারই। একটা সময় প্রতিটি শেয়ারের দাম ১২৫.০৮ টাকায় ঠেকেছিল। আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ১.১ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

3/5
এমনিতে সিগারেট, ধূমপানের মতো বিভিন্ন তামাকজাত দ্রব্যের উৎপাদন এবং বিক্রির কাজ করে থাকে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড। সেইসঙ্গে তামাকজাত আরও বিভিন্ন দ্রব্য নিয়ে ব্যবসা করে থাকে। ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, হংকংয়ের মতো আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 7:03 PM

এমনিতে সিগারেট, ধূমপানের মতো বিভিন্ন তামাকজাত দ্রব্যের উৎপাদন এবং বিক্রির কাজ করে থাকে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড। সেইসঙ্গে তামাকজাত আরও বিভিন্ন দ্রব্য নিয়ে ব্যবসা করে থাকে। ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, হংকংয়ের মতো আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

4/5
বিএসইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৬ অগস্ট এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল ১.১ টাকা। তারপর থেকে লাগাতার উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের। ১০ জুন প্রতিটি শেয়ারের দাম ছিল ৬০.৯৮ টাকা। তারপর উত্থানের গ্রাফটা কিছুটা পড়ে গিয়েছিল। কিন্তু সেই সাময়িক ধাক্কা কাটিয়ে দিনকয়েক আগেই ১০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 7:03 PM

বিএসইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৬ অগস্ট এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল ১.১ টাকা। তারপর থেকে লাগাতার উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিটি শেয়ারের। ১০ জুন প্রতিটি শেয়ারের দাম ছিল ৬০.৯৮ টাকা। তারপর উত্থানের গ্রাফটা কিছুটা পড়ে গিয়েছিল। কিন্তু সেই সাময়িক ধাক্কা কাটিয়ে দিনকয়েক আগেই ১০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

5/5
শুধু তাই নয়, চলতি বছরের গোড়ার দিক থেকে ১,১০৫.৪ শতাংশের মতো উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনালের শেয়ারের। ওই সময়ের মধ্যেই সেনসেক্স বৃদ্ধি পেয়েছে মাত্র ৪.১৪ শতাংশ। অর্থাৎ বাজারের যে সাধারণ ট্রেন্ড, সেটা ছাপিয়ে গিয়ে উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনালের শেয়ারের। ব্যাপক লক্ষ্মীলাভ হয়েছে ওই শেয়ারের বিনিয়োগকারীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 7:03 PM

শুধু তাই নয়, চলতি বছরের গোড়ার দিক থেকে ১,১০৫.৪ শতাংশের মতো উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনালের শেয়ারের। ওই সময়ের মধ্যেই সেনসেক্স বৃদ্ধি পেয়েছে মাত্র ৪.১৪ শতাংশ। অর্থাৎ বাজারের যে সাধারণ ট্রেন্ড, সেটা ছাপিয়ে গিয়ে উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনালের শেয়ারের। ব্যাপক লক্ষ্মীলাভ হয়েছে ওই শেয়ারের বিনিয়োগকারীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

Related Photos