আজ বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে বিপদতারিণী পুজো, জেনে নিন এই পুজোর নিয়ম
আজ বিপদতারিণী পুজো। বাংলার ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই পুজো। এই পুজো কীভাবে করা হয়, কী কী উপকরণ লাগে এই পুজোয়, জেনে নিন এখান থেকে।
Published on: Jun 28, 2025 3:00 PM IST
1/5
Published on Jun 28, 2025 3:00 PM
এই পুজোয় ঘট আম পাতা ১৩ গাছি লাল সুতো, ১৩ টি দূর্বা, ১৩ রকম ফল, ১৩ টি পান, ১৩ টি সুপুরি প্রয়োজন হয়। প্রত্যেকটা লাল সুতোয় ১৩ টি করে গিঁট দেওয়া হয়। এই সুতোয় ১৩ টি দূর্বাও বেঁধে দেওয়া হয়। এই সুতো বাড়ির সকল সদস্যদের হাতে বেঁধে দিতে হয়। এই দিন ঘরে ঘরে নিরামিষ খাওয়া হয়। এবং মায়ের কাছে পরিবারের মঙ্গলের জন্য কামনা করা হয়। এই ১৩ গিঁট যুক্ত লাল সুতো মেয়েদের বাঁ হাতে ও ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। পুজোর পর ১৩ টি লুচি ও ১৩ রকমের ফল খেতে হয়। (REUTERS)
2/5

Published on Jun 28, 2025 3:00 PM
এই বছর ২৮ জুন শনিবার ও ১ জুলাই মঙ্গলবার বিপদতারিণী পুজো পালিত হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১৩ আষাঢ় অর্থাৎ ইংরেজি ২৮ জুন শনিবার শুক্লপক্ষের তৃতীয়া তিথি থাকবে ১২ টা ২১ মিনিট ১ সেকেন্ড পর্যন্ত। তারপর চতুর্থী তিথি শুরু হবে। আর ১৬ আষাঢ় অর্থাৎ ইংরাজি ১ জুলাই মঙ্গলবার বিপদতারিণী পুজোর দ্বিতীয় দিন। এই দিন আসার শুক্র ষষ্ঠী তিথি থাকবে বেলা ১২ টা ২৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত। তারপর শুরু হবে সপ্তমী তিথি।
3/5

Published on Jun 28, 2025 3:00 PM
আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে সেই শনি ও মঙ্গলবারে মা দুর্গার বিপত্তারিণী রূপের পুজো করা হয়। পশ্চিমবঙ্গে এই পুজো খুব ধুমধাম সহকারে পালিত হয়। বহু বাঙালি পরিবারে বিপত্তারিণী পুজো করা হয়। বিশ্বাস করা হয়, মা দুর্গার বিপদতারিনী রূপের পুজো সংসারে সমস্ত আপদ বিপদ কাটিয়ে সংকট থেকে রক্ষা করে। এই পুজোয় মাকে ১৩ রকমের ফল নিবেদন করা হয়।
4/5

Published on Jun 28, 2025 3:00 PM
অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বিপদতারিণী পুজো ১৩ আষাঢ় শুক্লপক্ষের তৃতীয়া তিথি সকাল ৯ টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর থেকে শুরু হবে চতুর্থী তিথি। আর ১৬ আষাঢ় অর্থাৎ ইংরেজি ১ জুলাই মঙ্গলবার আবার বিপদতারিণী পুজো হবে। এদিন আষাঢ় শুক্ল ষষ্ঠী তিথি থাকবে সকাল ১০ টা ২১ মিনিট পর্যন্ত তারপর সপ্তমী তিথি শুরু হবে।
5/5

Published on Jun 28, 2025 3:00 PM
E-Paper

